Select Menu
  • Home
  • Blog Design
  • Widgets
    • HTML Editor
    • HTML Parser
    • Counter Tool
    • Css Minifier
    • Live Viewer
    • Color Code
  • SEO
  • Online Earning
  • Technology
  • About Us
  • Contact Us
  • Download
  • About Us
  • Contact Us
  • Privacy
  • Sitemap
  • Download
Shahoreyar Mostofa
  • Home
  • Blog Design
  • Widgets
  • SEO
  • Android
    • Adroid Tips
    • Android Apps
    • Android News
  • Earning
  • Error404
Uncategories

Wednesday, 31 August 2016

Unknown

  Unknown      Wednesday, 31 August 2016     No comments   

যানজট নিয়ন্ত্রণে থাকবে ১ হাজার রোভার স্কাউট’

ঈদুল আজহার সময় রাজধানীসহ পাশ্ববর্তী, বিশেষ করে পশুর হাটের কাছাকাছি সড়কে যানজট এড়ানোসহ বিশেষ সুবিধা দিতে এক হাজার রোভার স্কাউট সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সঠিক সময়ে বাড়ি পৌঁছানোর জন্য অতিরিক্ত ৮০টি গাড়ি প্রস্তুত থাকবে বলেও তিনি জানান।
আজ বুধবার সচিবালয়ে ঢাকার যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনায় গৃহীত ২০ বছর মেয়াদি সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার (আরএসটিপি) ওপর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আবারও এক হাজার রোভার স্কাউট নিয়োগ দিতে চলছি, বিভিন্ন পয়েন্টে। যে সব জায়গায় কোরবানির পশুর হাট বসবে তার আশেপাশে আমরা রোভার স্কাউটদের ডিউটি রাখব। তারা পুলিশকে সহযোগিতা করবে।’
রোভার স্কাউট সদস্যরা ঈদের আগে ৪ দিন পর্যন্ত তিন শিফটে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন বলে জানান মন্ত্রী।
পোশাক শিল্প মালিকদের অন্তত দু’দিনে ছুটির দেওয়ার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সাভার নবীনগর, আশুলিয়া এলাকায় একদিন এবং গাজীপুর, টঙ্গী এলাকায় আরেকদিন দেওয়া যেতে পারে। এতে যারা বাড়ি যাচ্ছেন তাদের ভোগান্তি কমাতে পারব। জনগণকে যানজট কমিয়ে স্বস্তি দিতে পারব।’
মন্ত্রী জানান, নেতৃবৃন্দকে (পোশাক শিল্প) আমি ইতোমধ্যে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি। মন্ত্রণালয় থেকে তাদের কাছে চিঠি গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাদেরকে অনুরোধ করা হয়েছে ও চিঠি দেওয়া হয়েছে।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘এবারের ঈদযাত্রায় ঢাকা হতে বিভিন্ন জেলায় চলাচলের জন্য বিআরটিসির স্পেশাল সার্ভিসে ৪০০টি বাস থাকছে। পাশাপাশি যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে ৫০টি এবং চন্দ্রা, সাভার ও ইপিজেড-এ ৩০টি বিআরটিসির বাস যাত্রী পরিবহনের জন্য স্ট্যান্ডবাই (অপেক্ষমান) থাকবে।’
তিনি জানান, ঈদের সময় ঢাকায় যানজট থাকতে পারে। গাবতলী, মহাখালীসহ বিভিন্ন কাউন্টারে গাড়ি পৌঁছাতে অনেক সময় লাগতে পারে। তাই এসব গাড়ি আগে থেকেই রাজধানীর আশপাশের পাঁচটি কাউন্টারে রাখা হবে। যাতে যাত্রীরা সঠিক সময়ে বাড়ি যেতে পারেন।
মন্ত্রী বলেন, কোরবানির ঈদ উপলক্ষে বাস টিকিট আগামী ১ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু করবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ঢাকা মহানগরীর মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফুলবাড়িয়ার সিবিএস-২ এবং মিরপুর দ্বিতল বাস ডিপো থেকে বিভিন্ন রুটের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয় ও অধীন্যস্ত সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment

Blog Archive

  • ▼  2016 (5)
    • ▼  August (5)
      • যানজট নিয়ন্ত্রণে থাকবে ১ হাজার রোভার স্কাউট’ ...
      • সুচির উদ্যোগে বিদ্রোহীদের সাথে আলোচনায় মায়ানমার
      • মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন!
      • ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি
      • শফিক রেহমানকে তিন মাসের জামিন
  • ►  2015 (154)
    • ►  December (16)
    • ►  November (127)
    • ►  October (11)
  • ►  2014 (1)
    • ►  November (1)

Popular Posts

  • যারা ফেসবুক পেজ ব্যবহার করেন তাদের জন্য পেজ ম্যানেজার অ্যাপস
    আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের কে একটি নতুন অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব। ফেসবুকের কোনো পেজের অ্যাডমিন মানেই সব সময় সেই পে...
  • গোপাল ভাড়ের মজার গল্প
    গ্রাম বাংলার গল্পে, কিচ্ছা কাহিনীতে গোপাল ভাঁড়ের গল্প প্রায়শই শোনা যায়। আমি নিজেও গোপাল ভাঁড়ের গল্প শুনেই বড় হয়েছি। পাঠকদের জন্য গোপাল...
  • বাংলাই ব্লগার ব্লগ শিখার জন্য চমৎকার বই ডাউনলোড করে নিন
    আসসালামু আলাইকুম বন্ধুরা , আশাকরি সবাই ভাল সুস্থ আছেন। যাই হোক আমি বেশি কিছু দিন থেকেই অনেক পরিশ্রম করে একটি ইবুক লিখাম এবং সেটাই আজক...
  • Radio Today
    Radio Today FM 89.6 the first and no. 1 private radio, first went on air in May 2006 in Dhaka. From 15th Oct 2006 it expanded coverage to ...
  • কীভাবে হবেন ফেসবুক সেলিব্রেটি? টিপস এবং দুই নম্বরী উপায় সমগ্র
    ফেসবুক সেলিব্রেটি এখন সময়ের আলোচিত বিষয়। সেদিন একটা স্ট্যাটাসে জিজ্ঞেস করেছিলাম আমরা বাঙালী জাতি তো খালি ভাগই হই। কে জানি বলেছিল বাঙালী ...
  • বাংলা , হিন্দি ও ইংলিশ গান ডাউনলোড করার ৩০ টি ওয়েব সাইট
    আজ আমি আপনাদের ওয়েব সাইট এর লিঙ্ক দেব , যা থেকে সম্পুন ফ্রী তে আপনার পছন্দের গান ডাউনলোড করতে পারবেন। নিম্নে  ফ্রীতে বাংলা , হিন্দি ও ইং...
  • কম্পিউটার ও স্মাটফোনের প্রয়োজনীয় ফাইলগুলো রক্ষা করুন
    আসসালামুআলাইকুম। প্রিয় টেকপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পিসির ও স্মাটফোনের ডাটা সুরক্ষার কিছু প...
  • লেখাপড়া : লেখাপড়া ধ্বংশ করল আসলে কে?
    1. Firoz Ahmed: “শুধু লোভ! বিজ্ঞানীদের এই কারণেই সমাজবিজ্ঞান সম্পর্কেও কিছু ধারণা থাকা দরকার। লোভেরও ব্যকরণ আছে, নিয়ম-কানুনের উর্ধে সে...
  • ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি
    ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি শ্রমিক রক্ষা করে ট্যানারি শিল্প স্থানান্তরের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রম...
  • মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন!
    মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন! উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কথা এখন সারা বিশ্ব জানে। প্রতিদিন তার অপকীর্তির কথা স...

Labels

  • Online Radio
  • অন্যন্য
  • অফার
  • ই-বুক
  • ইসলাম শিক্ষা
  • উইন্ডোজ
  • এন্ডয়েড
  • ওয়ায়ার্ডপ্রেস
  • কম্পিউটার
  • খেলাধুলা
  • গুগল
  • গ্রাফিক্স ডিজাইন
  • জোকস
  • টিপস-ট্রিকস
  • ডাউনলোড
  • প্রযুক্তি কথন
  • প্রোগ্রামিং
  • ফেসবুক
  • ফ্রিল্যান্সার
  • বাংলা কবিতা
  • বাংলা গল্প
  • বিনেদন
  • ব্লগার
  • ভিন্ন স্বাদের খবর
  • লেখাপড়া
  • সফটওয়ার
  • সাস্থ কথা

Facebook Fan

Powered by: Blogger
About Us | Contact Us | Privacy | Sitemap | Terms Condition | Others
Copyright © Shahoreyar Mostofa All Rights Reserved |