Select Menu
  • Home
  • Blog Design
  • Widgets
    • HTML Editor
    • HTML Parser
    • Counter Tool
    • Css Minifier
    • Live Viewer
    • Color Code
  • SEO
  • Online Earning
  • Technology
  • About Us
  • Contact Us
  • Download
  • About Us
  • Contact Us
  • Privacy
  • Sitemap
  • Download
Shahoreyar Mostofa
  • Home
  • Blog Design
  • Widgets
  • SEO
  • Android
    • Adroid Tips
    • Android Apps
    • Android News
  • Earning
  • Error404
ভিন্ন স্বাদের খবর
Showing posts with label ভিন্ন স্বাদের খবর. Show all posts
Showing posts with label ভিন্ন স্বাদের খবর. Show all posts

Saturday, 26 December 2015

Mostofa

রাজশাহীতে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে আহত ৪

  Mostofa      Saturday, 26 December 2015     অন্যন্য , ভিন্ন স্বাদের খবর      1 comment   
রাজশাহীতে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে ৪
রাজশাহী ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আয়োজনের সময় বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জন আহত হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে রাজশাহীর সারদা ক্যাডেট কলেজের ভেতরে এ ঘটনা ঘটে।
এ সময় ক্যাডেট কলেজের চতুর্থ শ্রেণীর ২ কর্মচারীসহ ৪ জন আহত হয়। আহতরা হলেন, ওহেদুজ্জামান, মঞ্জুর, সেলিম ও রুবেল।
ঘটনার পরপরই আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সবারই শরীরের কিছু কিছু অংশ পুড়েছে। এদের মধ্যে ওহেদুজ্জামানের দগ্ধের পরিমাণটা বেশি।
Read More

Friday, 25 December 2015

Mostofa

সফটওয়্যার যখন আবহাওয়া প্রতিবেদক

  Mostofa      Friday, 25 December 2015     অন্যন্য , বাংলা গল্প , ভিন্ন স্বাদের খবর      No comments   
মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সফটওয়্যারচীনের সাংহাইয়ের ড্রাগন টিভি মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি সফটওয়্যারকে আবহাওয়া প্রতিবেদকে দায়িত্ব দিয়েছে। সকালে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে সরাসরি আবহাওয়ার প্রতিবেদন দেখাচ্ছে এই রোবটটি। বার্তা সংস্থা আইএএনএসের একটি খবরে এ তথ্য জানানো হয়েছে।

২২ ডিসেম্বর মঙ্গলবার জিয়াওআইস নামের এই রোবটটি তার প্রথম অনুষ্ঠান সম্প্রচার করে।

সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জিয়াওআইস মূলত মাইক্রোসফটের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমান রোবট যা স্মার্ট ক্লাউড ও বিগ ডেটা বিশ্লেষণ করে আবহাওয়ার তথ্য তুলে ধরে। প্রথম দুই দিনের কাজে কৃত্রিম কণ্ঠস্বরের মাধ্যমে আবহাওয়ার খবর শুনিয়ে দর্শককে মুগ্ধ করেছে এ সফটওয়্যারটি।

মাইক্রোসফটের দাবি, জিয়াওআইসে কৃত্রিম বুদ্ধিমান টেক্সট টু স্পিচ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে এটি নিমেষে মন্তব্য করতে পারে।

অনেকে আশঙ্কা করছেন, টিভি উপস্থাপক ও আবহাওয়া প্রতিবেদকদের চাকরি হুমকির মুখে ফেলতে পারে মাইক্রোসফটের এই সফটওয়্যার।
Read More
Mostofa

গল্প: শীত এলেই আসে লোকটা

  Mostofa      Friday, 25 December 2015     অন্যন্য , বাংলা গল্প , ভিন্ন স্বাদের খবর      No comments   
অলংকরণ: তুলিশীত এলেই অরণ্যদের গ্রামে আসে লোকটা। এই বাড়ি ওই বাড়ি ঘোরে। উঠোনে বসে কী যেন ভাবে। ঘরের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। বড়রা তাকে দেখলেই তাড়া করে। ছোটরা পিছু নেয়। সেদিন বড়দের তাড়া খেয়ে লোকটা অরণ্যদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা ধরে। হাঁটে আর বলে, ‘হোয়াট আ শেইম, শে-ই-ম, শে-ই-ম-ম!’ পেছনে ছোটা দস্যিরাও গলা উঁচিয়ে বলে, ‘শেইম, শেইম, শেইম-ম-ম!’ আস্তে আস্তে দস্যিদের দল বড় হয়। একজন আঙুলের ইশারায় বলে, ‘ওরে ইংরেজি পাগলা যায় রে; ইংরেজি পাগলা যায়!’
লোকটা কথা বলে না। চুপচাপ হাঁটে। একটু পরপর মাথা চুলকায় আর মাথা থেকে খস করে টেনে চুল তুলে ফুঁ দিয়ে তা বাতাসে উড়িয়ে দেয়। তার অনুকরণ করে পেছনে ছোটা দস্যিরাও। মাথার চুল টেনে তোলার অভিনয় করে। সবাই পারে না। দলের দু-একজনের মাথায় চুলই নেই। তারাও চুল টেনে বাতাসে উড়িয়ে দেওয়ার অভিনয় করে। এই করতে গিয়ে অনেকটা পিছিয়ে পড়ে। একটু দৌড়ে ফের লোকটার কাছাকাছি যায়। হাঁটায় তাল মেলায়। একসময় তারা গ্রামের শেষ মাথায় চলে যায়। সামনে নদী। লোকটা ঘটঘট করে নদীতে নেমে পড়ে। হাঁটুপানি মাড়িয়ে বুকপানিতে গিয়ে ডুব দেয়। একের পর এক ডুবাতে থাকে। আর বলে, ‘হো-য়া-ট-ট-ট আ হ-টটট!’ ছোটরা নদীর পাড়ে দাঁড়িয়ে চোখ বড় করে লোকটার কাণ্ড দেখে। সবার গায়ে গরম জামা; তবু শীতের দাপটে তাদের কাঁপাকাঁপি অবস্থা। অথচ লোকটার গরম লাগে।
কেউ কেউ আঙুলের করে ডুবের হিসাব রাখে। লোকটা বিরতিহীন ডুব দেয়। গুনতে গিয়ে হিসাবে গরমিল হয়ে যায়।
একসময় লোকটা পানি ছেড়ে ওপরে উঠে। সূর্যের দিকে তাকিয়ে থাকে।
ছোটরা বলে, ‘কী করছ ইংরেজি মিয়া?’ লোকটা কথা বলে না। অরণ্য বলে, ‘হোয়াট আর ইউ ডুইং ইংলিশ ম্যান?’ লোকটা সূর্যের দিকে তাকিয়েই জবাব দেয়, ‘আই ইট সানশাইন।’ ছোটরাও তার অনুকরণে সূর্যের দিকে তাকিয়ে হাঁ করে রোদ খেতে চায়। কিন্তু পারে না। লোকটা কিছুক্ষণ সানশাইন খেয়ে ফের গ্রামের পথ ধরে। পেছনে দস্যিরাও। হঠাৎ সে পেছনে ফিরে বলে, ‘মে আই হ্যাভ সাম ফুড?’
দস্যিরা একে অন্যের দিকে তাকায়। কী খাবার দেওয়া যায় লোকটাকে! অরণ্যদের গ্রামে শীতে ভালো সবজি হয়। তাই তারা সবজির কথা ভাবে। বলে, ‘ডু ইউ লাইক ভেজ?’ লোকটা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সবাই হামলে পড়ে সবজিখেতে। যে যার মতো করে যা পারে, তা এনে লোকটার সামনে হাজির করে। লোকটা বলে, ‘ড্রিংক?’
ছোটরা ভাবে, সাধারণ পানিতে তো এ লোকের চলবে না। কারণ, সে তো এতক্ষণ পানিতেই ছিল। ‘ওকে, ফলো মি।’ বলে অরণ্য হাঁটা ধরে। তার পেছনে সবাই। ছোটদের কারও মুখে কথা নেই। সবাই অবাক হয়ে লোকটার হাঁটা দেখে। একে অন্যকে ঠেলে লোকটার কাছে ঘেঁষতে চেষ্টা করে। মুখ বাড়িয়ে তাকে দেখতে চায়। লোকটা কারও দিকে তাকায় না। থ্রি-কোয়ার্টার প্যান্ট পরে খালি পা আর উদোম গায়ে হাঁটতেই থাকে। সামনে অরণ্য আর পেছনে দস্যি ছেলের দল।
বাড়ির বউ-ঝিয়েরা ছোটদের ডাকতে রাস্তায় চলে আসে। কিন্তু সেদিকে মন নেই দস্যিদের। অরণ্যের পিছু হেঁটে তারা গিয়ে ওঠে পুরোনো একটা জনশূন্য বাড়িতে।
সেই বাড়ির চারপাশ খেজুরগাছে ঘেরা। বিকেলে গাছি এসে তাতে কলসি বসায়। রাতে রস জমে কলসিতে। সকালের দিকে রস পড়া কমে আসে। তাই কলসি খুলে নিয়ে যায় গাছি। তবু জিরিয়ে এক-দু ফোঁটা করে রস পড়ে। ছোটরা গাছের নিচে দাঁড়িয়ে হাঁ করে জিব বের করে রাখে। মৌমাছি এসে ভাগ বসায় সেই রসে। অরণ্য একটা খেজুরগাছের নিচে হাঁ করে জিব বের করে লোকটাকে দেখিয়ে বলে, ‘প্লিজ, ট্রাই ইট।’ লোকটাও অরণ্যের মতো গাছের নিচে দাঁড়িয়ে হাঁ করে জিব বের করে রাখে। একসময় তার জিবে টুক করে এক ফোঁটা রস পড়ে। সে গিলে আর বলে, ‘হোয়াট আ নাইস ড্রিংক!’
দস্যি বাহিনী এবার একটা তৃপ্তির নিশ্বাস নেয়। লোকটা এক ফোঁটা রস খেয়েই ‘নাউ আই নিড টু গো’ বলে নদীর দিকে হাঁটা ধরে। ছোটরা এবার আর তার পিছু নেয় না। একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করে। কেউ কিছু বলে না। লোকটা হাঁটতে থাকে। একসময় হাওয়ায় মিলে যায়!
পরদিন আবারও গ্রামে দেখা যায় লোকটাকে। কারও তাড়া খেয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটে। ছোটরা আর লোকটার পিছু নেয় না। তারা বড়দের কাছে জানতে পারে, একসময় এই গ্রামেই ছিল তার বাড়ি। বংশটাও ছিল ভালো। কোনো এক শীতে নদীতে গিয়ে আর ফেরেনি তার ছোট্ট মেয়েটা। অনেক খুঁজেও তাকে পাওয়া যায় না। সেদিনই লোকটা বাড়ি ছাড়ে। মেয়ের খোঁজে নদীর পাড় ধরে হাঁটে। গ্রামে গ্রামে ঘুরে। মাঝখানে কয়েক বছর বিদেশে কাটিয়ে দেশে ফেরে। তত দিনে নদীভাঙনে পড়ে তার বাড়িটাও হারিয়ে যায়। বাড়ির লোকেরা চলে যায় শহরে। লোকটাকেও সেখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু শীত এলে সে আর শহরে থাকতে পারে না। মেয়ের খোঁজে গ্রামে আসে। খালি গায়ে বাড়ি বাড়ি হাঁটে। নদীতে ডুব দিয়ে মেয়েকে খোঁজে। খুঁজতেই থাকে!
Read More
Mostofa

গ্রেনেডের উপকরণ আসছে দেশের বাইরে থেকে

  Mostofa      Friday, 25 December 2015     ভিন্ন স্বাদের খবর      No comments   
নিষ্ক্রিয় করার পরে একটি গ্রেনেডের খোল দেখাচ্ছেন এক কর্মকর্তা। ছবি: প্রথম আলোনিষ্ক্রিয় করার পরে একটি গ্রেনেডের খোল দেখাচ্ছেন এক কর্মকর্তা। ছবি: প্রথম আলোপাইপ কেটে ঘরে বসেই জঙ্গিরা তৈরি করছিল হাতে তৈরি গ্রেনেড। মোটা দাগে গ্রেনেডের মূল পাঁচটি অংশ বা উপকরণ। এর তিনটিই এ দেশে পাওয়া যায় না। দেশের বাইরে থেকে এসব উপাদান জঙ্গিরা সংগ্রহ করছে বলে পুলিশের বোমা বিশেষজ্ঞরা প্রথম আলোকে জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১ এর এ ব্লকের নয় নম্বর সড়কের একটি ছয়তলা বাড়িতে দীর্ঘ ১৪ ঘণ্টা অভিযান চালিয়ে সেখান থেকে ছয়জনসহ মোট সাতজনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ওই বাড়ি থেকে ১৬টি হাতে তৈরি গ্রেনেড ও দুটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। বাড়িটি থেকে প্রচুর হাতে তৈরি গ্রেনেডের উপকরণ উদ্ধার করা হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, পানির ধাতব (জিআই) পাইপের খোল কেটে মূলত গ্রেনেডের খোল বা বডি তৈরি করছিল। এর ভেতরে বিস্ফোরক ঢুকিয়ে আনুষঙ্গিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ভরে তৈরি হচ্ছিল গ্রেনেড। ওই বাড়িতে যে পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম মজুত করা হয়েছে তা দিয়ে অন্তত দুশোটি গ্রেনেড তৈরি সম্ভব।
কয়েকজন উর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তারা জানান, মোটা দাগে গ্রেনেডের পাঁচটি অংশ। এগুলো হলো খোল, বিস্ফোরক, সার্কিট, প্রেশার রিলিজ সুইচ ও পিন। স্থানীয় বাজার থেকে সংগৃহীত পাইপ কেটে খোল তৈরি হয়। কয়েক ধরনের বিস্ফোরকও খোলা বাজারেও পাওয়া যায়। তবে এদের ব্যবহৃত বিস্ফোরকগুলো দেশের বাইরেও থেকে আনা বলে মনে হচ্ছে। তবে ব্যবহৃত সার্কিট ও প্রেশার রিলিজ সুইচগুলোও এ দেশে পাওয়া যায় না। সুইচ খোলার পিন এখন জঙ্গিরা নিজেরাই বানাচ্ছে বলে কর্মকর্তারা জানান। পুরান ঢাকার হোসেনি দালানে হামলায় ব্যবহৃত গ্রেনেডগুলোর পিন স্থানীয়ভাবেই ঝালাই করে তৈরি করা হয়েছে। কর্মকর্তারা বলেন, এর আগে একই রকম গ্রেনেড উদ্ধারের পরে জঙ্গিরা জানিয়েছিল নিজেদের জঙ্গি নেটওয়ার্কে পাশের একটি দেশ থেকে তারা এসব সার্কিট ও প্রেশার রিলিজ সুইচ সংগ্রহ করছেন। আগে বিভিন্ন সময় উদ্ধার করা গ্রেনেডেও একই ধরনের সার্কিট ও প্রেশার রিলিজ সুইচ ব্যবহার করা হয়েছে।
কর্মকর্তারা জানান, গতকাল মিরপুর থেকে উদ্ধার করা প্রতিটি গ্রেনেডে একটি করে নম্বর বসানো ছিল। এসব গ্রেনেড দিয়ে জঙ্গিরা রাজধানী ও এর আশপাশে গির্জায় ও মাজারে হামলার পরিকল্পনা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের আরও জিজ্ঞাসাবাদ করলে সবকিছু জানা যাবে।
এই ঘটনায় আজ রাজধানীর শাহ আলী থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৩৬।
Read More
Mostofa

বাগমারায় মসজিদে বোমা বিস্ফোরণ, বহনকারী নিহত

  Mostofa      Friday, 25 December 2015     ভিন্ন স্বাদের খবর      No comments   

রাজশাহীর বাগমারা উপজেলার একটি মসজিদে বোমা বিস্ফোরণে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন মুসল্লি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় এ ঘটনা ঘটে।

পুলিশ মসজিদটি ঘিরে রেখেছে। ওই মসজিদে আহমদিয়া সম্প্রদায়ের লোকজন নামাজ পড়েন বলে জানা গেছে।
মসজিদের কয়েকজন মুসল্লির ভাষ্য, বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল সৈয়দপুর বকপাড়া আহমদিয়া জামে মসজিদে দুপুর দেড়টার দিকে জুমার নামাজ শুরু হয়। প্রথম রাকাতের নামাজ শেষ হওয়ার পরই এক যুবক তাঁর কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণে ওই যুবকেরই মৃত্যু হয়। এ সময় বোমার আঘাতে বেশ কয়েকজন মুসল্লি আহত হন।
অজ্ঞাত ওই যুবকের লাশ এখন ঘটনাস্থলে রয়েছে। আহত মুসল্লিদের উদ্ধার করে রাজশাহী, বাগমারা ও মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, বোমা বিস্ফোরণ ঘটানো ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
মতিয়ার রহমান বলেন, এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশের স্বতন্ত্র বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বেলা দুইটার পরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদের ভেতর ছোপ ছোপ রক্ত। মসজিদের ভেতরে অজ্ঞাত হামলাকারীর লাশ পড়ে আছে। সেখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। বোমা বিস্ফোরণকারী যুবকের পরিচয় পাওয়া যায়নি। ওই যুবকের গায়ে কালো রঙের জ্যাকেট রয়েছে।
স্থানীয় লোকজন জানান, ২০০০ সালে এই মসজিদটি নির্মাণ করা হয়। আহমদিয়া সম্প্রদায়ের লোকজন এই মসজিদে নামাজ আদায় করে আসছেন।

Read More

Tuesday, 15 December 2015

Unknown

আমরা কি স্বাধীনতার মর্যদা দিতে পারছি ???

  Unknown      Tuesday, 15 December 2015     অন্যন্য , বাংলা কবিতা , বাংলা গল্প , ভিন্ন স্বাদের খবর      No comments   
১৯৭১ সালে দীর্ঘ নয় মাস যুদ্ধে লাখো মানুষ নিজের প্রান হারিয়ে লাখো মা বোন তাদের ইজ্জত হারিয়ে যে সোনার বাংলাদেশটি আমাদের দিয়েছিল
আমরা কি বাংলাদেশের স্বাধীনতার মর্যদা দিতে পারছি ???
আমরা কি সেই শহীদদের সন্মান করতে পারছি ???
আমরা কি ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ই ডেসিম্বর ছাড়া তাদের স্বরণ করি ?? তাদের কি জন্য এই তিন দিন ছাড়া দোয়া করি ??

সব প্রশ্নের একটাই উত্তর না না না । আমরা পারছি না ।
ভাবছেন আমরা তো প্রতি বছর খুব ধুম ধাম করে এই তিন দিন পালন করি তাহলে সন্মান দিলাম না কোথায় ।

একবার নিজের চোখটা খুলে ভাল করে দেখেন
গত ১৩ ডিসেম্বর থেকে নানা স্থানে চলছে বিজয় মেলা । মেলাতে চলছে রমরমা যাত্রা, জুয়া সহ নানা অসাধু কাজ । আমরা কি এসবের মাধ্যমেই শহীদদের সন্মান জানাচ্ছি ......................

আজ ১৫ ডিসেম্বর রাত ৮টা থেকে শুরু হয়েছে গান বাজনা । মনে করছেন যেহেতু বিজয়ের মাস সেহেতু দেশাত্ববোধক গান হবে কিন্তু কিছু স্থান ছাড়া কোথাও চলছেনা দেশাত্ববোধক গান । চলছে সানি লিওনি, পিট বুল সহ নানা হিন্দি ও ইংলিশ গান ।

যাক গানের কথা বাদই দিলাম শহীদ মিনারের কথায় আসি সারা বছর শহীদ মিনারে প্রেমিক প্রেমিকারা আড্ডা দেয় আর বছরের এই তিন দিনের জন্য সেগুলো পরিষ্কার করা হয় । আমরা যদি শহীদদের সন্মান দিতাম তাহলে সারা বছর শহীদ মিনার পরিষ্কার রাখতাম ।

আর এক দল লোকের কথা বাকিই থাকল । সারা বছর দেশের চিন্তা নেই দেশে কি হচ্ছে খোজ খবর নেয়া নেই ফেসবুকের প্রপাইল পিক বা কভার ফটোতে বাংলাদেশের পতাকা দেয়া নিয়ে ব্যস্ত হয়ে পরে । আর ঐ তিন দিন গুলোতে সবার আগে ঘুম থেকে উঠেই চলে যায় ফুল দিতে ............

আরে ভাই ফুল দিলেই কি শহীদদের আত্মা শান্তি পাবে ........................

তহলে এখন আপনিই বলুন
আমরা কি বাংলাদেশের স্বধীনতার মর্যদা দিতে পারছি ???
আমরা কি সেই শহীদদের সন্মান করতে পারছি ???
আমরা কি ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ই ডেসিম্বর ছাড়া তাদের স্বরণ করি ?? তাদের কি জন্য এই তিন দিন ছাড়া দোয়া করি ??
সবার মন্তব্য আশা করি ।
Read More

Wednesday, 2 December 2015

Unknown

আজ আসছেন না সোহম

  Unknown      Wednesday, 2 December 2015     অন্যন্য , বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   
‘ব্ল্যাক’ ছবির দৃশ্যে মীম ও সোহমকথা ছিল আজ বুধবার ঢাকায় আসবেন কলকাতার বাংলা ছবির এই সময়ের জনপ্রিয় নায়ক সোহম। এই শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কলকাতার সোহম ও বাংলাদেশের মীম অভিনীত চলচ্চিত্র ‘ব্ল্যাক’। এ ছবির জন্য আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া জানিয়েছেন, সোহম আজ আসছেন না।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই ছবিতে সোহমের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম। বাংলাদেশে ছবিটি প্রযোজনা করেছে কিবরিয়া ফিল্মস আর কলকাতায় দাগ ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড।

আজ দুপুরে মুঠোফোনে কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘সোহমের সঙ্গে আজ সকালেই মুঠোফোনে আমার কথা হয়েছে। তিনি রোববার ঢাকায় আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আমরাও চাচ্ছি, সোহম ওই সময়েই আসুন। তখন তিনি আমাদের দুই-তিন দিন সময় দিতে পারবেন। তাহলে আমরা তাঁকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে নিয়ে যেতে পারব। এবং তাঁর উপস্থিতির বিষয়টি আমাদের ছবির প্রচারণায় ইতিবাচক ভূমিকা রাখবে।’ তিনি বলেন, ‘সোহমের কাছ থেকে তাঁর আসার ব্যাপারটি নিশ্চিত হওয়ার পরই আমরা তা সংবাদমাধ্যমকে জানাব।’

কামাল মোহাম্মদ কিবরিয়া আরও জানিয়েছেন, এরই মধ্যে দেশের ৭৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শনের ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে। এই সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

২৭ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘ব্ল্যাক’ ছবিটি। একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সময়মতো ছাড়পত্র না পাওয়ায় তা সম্ভব হয়নি।
Read More
Unknown

জিম ক্যারি ‘সিরিয়াস’

  Unknown      Wednesday, 2 December 2015     অন্যন্য , বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   
জিম ক্যারি
অভিনেতা জিম ক্যারি সিরিয়াস! শুনতে খানিক খটকা লাগছে? জিম ক্যারি নামটা শুনলে চোখের সামনেই ভেসে ওঠে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’, ‘দ্য মাস্ক’, ‘লায়ার লায়ার’, ‘ব্রুস অলমাইটি’ ছবিগুলো। এসব ছবির প্রধান আকর্ষণই ছিলেন জিম ক্যারি। তাঁর অভিনীত এসব ছবির কথা মনে পড়লে হাসি লুকোনো একটু কঠিনই বটে। সেই জিম ক্যারি অভিনয় করতে যাচ্ছেন ‘ট্রু ক্রাইমস’ নামের একটি ছবির এক ‘সিরিয়াস’ মেজাজের চরিত্রে।

অবশ্য, কমেডিয়ান হিসেবে নিজেকে যে সীমাবদ্ধ রাখতে তিনি রাজি নন; এর প্রমাণও বহুবারই দিয়েছেন জিম ক্যারি। ‘ইটার্নাল সানসাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘দ্য নম্বর ২৩’ ছবিতে তাঁর অভিনয় ও চরিত্রগুলো এর পক্ষে প্রমাণ দেয়। ‘ট্রু ক্রাইমস’ ছবিতে জিমকে দেখা যাবে গালভরা দাড়িসহ, একদমই অন্য এক ভূমিকায়।

বাস্তব ঘটনাকে কেন্দ্র করে লেখা এক রহস্য উপন্যাস অবলম্বনেই ‘ট্রু ক্রাইমস’ ছবির কাহিনি। যেখানে এক ব্যবসায়ী খুনের ঘটনাকে কেন্দ্র করে ঘনীভূত হওয়া রহস্য এবং তার সমাধানকে কেন্দ্র করে ছবির কাহিনি এগিয়েছে। সঠিক দিনক্ষণ ঠিক না হলেও ছবিটি ২০১৬-এ মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে ছবিটির।

হলিউডের একজন অসাধারণ অভিনেতা জিম ক্যারি। নিজের অভিনয় দক্ষতা আর প্রতিভার প্রকাশে হাজারো দর্শকের মন জয় করেছেন তিনি। এই অভিনেতা তাঁর ছবিতে প্রতিক্ষণই দর্শকদের হাসাতে থাকেন। ব্যক্তিজীবনেও এ মানুষটি হাসিখুশি এবং রসিক। সিনেমায় অভিনয় ছাড়াও আঁকতে ভীষণ ভালোবাসেন তিনি। অবসরে ছবি আঁকতে বসে যান হলিউডের এই অভিনেতা। জিম ক্যারির অভিনয়ে অনুপ্রাণিত হয়েছেন বিশ্বের অনেক নামকরা কমেডিয়ান। এমনকি বলিউডের নামকরা অনেক নামকরা অভিনেতাও জিম ক্যারিকে হুবহু অনুকরণ করে জনপ্রিয়তা পেয়েছেন।
Read More

Tuesday, 1 December 2015

Unknown

৮০ হাজার টাকায় ১ রান নিয়ে বিপিএল এ তোলপাড়

  Unknown      Tuesday, 1 December 2015     খেলাধুলা , বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   
হেলিকপ্টারে উড়িয়ে আনা হয়েছে উমর আকমলকে। ছবি: শামসুল হক                                           shahoreyarmostofa.blogspot.com
বাতাসে গর্জন তুলে উড়ে এল সাদা হেলিকপ্টার । হেলিকপ্টারটি নামল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে । সাদা হেলিকপ্টার থেকে বেরিয়ে এলেন তিনি । চোখে সানগ্লাস । পরনে কালো টি-শার্ট ও আকাশি-নীল জিনস । যেন রুপালি পর্দার নায়ক, এক্ষুনি ভিলেনদের পিটিয়ে ছাতু বানাবেন । এবারের বিপিএলে উমর আকমলের ‘এন্ট্রি’ হলো রীতিমতো ‘সিনেমাটিক’। কিন্তু বলতেই হচ্ছে—সিনেমাটা ফ্লপ!
চিটাগং ভাইকিংসের হয়ে আজই তাকে উড়িয়ে আনা হয়েছে । গত রাতে যাঁরা শারজায় হওয়া পাকিস্তান-ইংল্যান্ডের শ্বাসরুদ্ধকর টি-টোয়েন্টি ম্যাচটি দেখে গভীর রাতে ঘুমোতে গিয়েছিলেন, নিশ্চয় আজ দুপুরে চিটাগং-রংপুর ম্যাচে উমরকে দেখে খানিকটা চমকেই উঠেছিলেন !
রাতের খেলা শেষে সকালেই পা রেখেছেন ঢাকায় । ঢাকা থেকে বাকি পথটা হেলিকপ্টারে উড়িয়ে আনা হয়েছে তাঁকে । দুপুর ১২টার দিকে নেমে ঘণ্টা দু-এক পরই নামলেন মাঠে ।
কিন্তু যে কারণে দ্রুত তাঁকে উড়িয়ে নেওয়া আসা হলো, আপাতত সে আশা পূরণ হলনা চিটাগংয়ের । সাকিব আল হাসানের দারুণ এক ডেলিভারিতে ফিরেছেন মাত্র ১ রানে, সেটিও আটটি বল খরচ করে ! তার বড় ভাই কামরান আকমলও চট্টগ্রামের হয়ে খেলছেন । প্রথম ম্যাচে রান আউট হয়েছেন শূন্য রানে, আজ করেছেন ১২ ।
আকমল ভাইয়েরা অবশ্য ফর্মের সঙ্গে যুঝছেন বেশ কিছু দিন ধরেই। দুই বছর ধরে ওয়ানডে দলে জায়গা হয় না কামরানের। উমরও বিশ্বকাপের পর থেকেই ওয়ানডে দলের বাইরে। উমর পাকিস্তান টি-টোয়েন্টি দলে নিয়মিত সুযোগ পেলেও কত দিন সেই জায়গা ধরে রাখতে পারবেন, কে জানে। এ বছর ৯টি টি-টোয়েন্টিতে ২০.২৫ গড়ে করেছেন ১৬২। সর্বোচ্চ ৪৬ করেছিলেন জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে করেছেন মাত্র ২৬। কাল স্নায়ুক্ষয়ী সুপার ওভারেও উমরের ব্যাট থেকে তিন বলে এসেছে মাত্র ১ রান!
এবার চিটাগংয়ের হয়েও হতাশ করলেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। তবে চিটাগং কোচ মারভান আতাপাত্তু মনে করছেন, ভ্রমণক্লান্তির কারণেই উমর স্বাচ্ছন্দ্য ছিলেন না আজ, ‘আমরা জানি সব ম্যাচই গুরুত্বপূর্ণ। চার ঘণ্টার ফ্লাইট ও ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে আসার পর তার জন্য আসলে সহজ ছিল না। আশা করি সে দ্রুতই ছন্দে ফিরে আসবে। আসলে দিনটা তার ছিল না।’
হেলিকপ্টারে করে উড়ে আনতে চট্টগ্রামের বেশ খরচা-পাতিও হয়েছে নিশ্চয়ই। শোনা যাচ্ছে খরচের অঙ্কটা ৮০ হাজার টাকা। ৮০ হাজার টাকা খরচায় ৮ বলে ১ রান! বলতেই হচ্ছে, রানটা বেশ ব্যয়বহুল বৈকি!
Read More
Unknown

তারানার চিঠিতে ফেসবুকের সাড়া

  Unknown      Tuesday, 1 December 2015     টিপস-ট্রিকস , প্রযুক্তি কথন , ভিন্ন স্বাদের খবর      No comments   


বাংলাদেশের আলোচনার প্রস্তাবে সাড়া দিয়েছে বিশ্বের প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক । ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালযয়ের চিঠি পাঠানোর পরদিনই ই-মেইলের মাধ্যমে উত্তর পাঠিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ । জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছেন তাঁরা ।

আজ মঙ্গলবার ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর (ভারত, দক্ষিণ ও মধ্য এশিয়া) আঁখি দাশ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশের প্রতিমন্ত্রীর চিঠির জবাব দিয়েছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ।

সূত্রটি জানায়, ই-মেইলে পাঠানো জবাবে আগামী ৬ জানুয়ারি বাংলাদেশে এসে এ আলোচনায় বসার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন ফেসবুক কতৃপক্ষ। কিন্তু ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় চাইছে, ডিসেম্বরের মধ্যেই বৈঠকের তারিখটি নির্ধারণ করতে । আগামীকাল বুধবার এ বিষয়ে আরেকটি চিঠি পাঠাবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ।

সূত্রটি আরও জানায়, বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দিয়ে পাঠানো চিঠিতে যেসব বিষয় উল্লেখ করা হয়েছিল সব গুলো বিষয়েই আলোচনা করতে সম্মতি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ ।
ভবিষ্যতে বাংলাদেশের সাইবার নিরাপত্তার কথা মাথায় রেখে ফেসবুকের মাধ্যমে নারীর প্রতি হয়রানি, ধর্মীয় উসকানি, রাজনৈতিক অস্থিরতার মতো বিষয়গুলো ঠেকাতে ফেসবুকের সঙ্গে চুক্তি করার লক্ষ্যে বিশদ আলোচনার প্রস্তাব দিয়ে গতকাল সোমবার ফেসবুকের এশিয়া-প্যাসিফিক কার্যালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে চিঠি পাঠানো হয় । এতে বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুকের নানা ধরনের অপব্যবহারসহ নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা হয় ।
Read More
Unknown

খুব সহজে মাস্টার কার্ড নিন

  Unknown      Tuesday, 1 December 2015     অন্যন্য , ডাউনলোড , প্রযুক্তি কথন , ব্লগার , ভিন্ন স্বাদের খবর , সফটওয়ার      No comments   
হাই বন্ধুরা সবাই কেমন আছেন ???? আমি ভাল আছি আশা করি আপনারাও সবাই অনেক ভাল আছেন
আজ আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার একটি টিউন
আমরা অনেকেই অনলাইনে ইনকাম করি অনেক ক্ষেত্রেই টাকা তোলার জন্য আমাদের অনলাইন ব্যাংক একাউন্টের প্রয়োজন হয় । তাই আপনাদের জন্য নিয়ে হাজির হরাম এই টিউটা নিয়ে আমি আজ শেখাব কিভাবে অনলাইন ব্যাংক একাউন্ট খুলতে হয় এবং সেখান থেকে মাস্টার কার্ড পাওয়া যায় ।

তো কথা কম কাজ বেশি ।
পেওনার একাউন্ট খোলার জন্য প্রথমেই অাপনাকে পেওনার.কমে যেতে হবে  পেওনার.কম এখানে ।


পেওনার.কমে যাওয়ার পর আপনি উপরের ন্যায় উইন্ডো পাবেন। এখান থেকে  Sign Up and Earn $25* অপশনে ক্লিক করেন । একটা কথ আপনি প্রত্যেকটি নতুন পেওনার একাউন্টে পেওনারের থেকে ২৫ ডলার ফ্রি পাবেন কিন্তু তার জন্য অ্রাপনার পেওনার একাউন্টে ১০০ ডলার লোড দিতে হবে ১০০ ডলার লোড দিলেই ১২৫ ডলার হয়ে যাবে । 
Sign Up and Earn $25* অপশনে ক্লিক করলে নিচের ন্যায় পৃষ্টা পবেন ।

এখানে দুইটি অপশন আছে Local Bank Account এবং Prepaid MasterCard® Card । আপনি যদি শুধু মাত্র ব্যাংক একাউন্টের 
মাধ্যমে পেওনারের সাথে লেনদেন করতে চান সেত্রে Local Bank Account অপশনটিতে ক্লিক করুন । 
আর যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে এবং ব্যাংক একাউনট উভয় দিয়েই লেনদেন করতে চান তাহলে Prepaid MasterCard® Card এই অপশন টি আপনার জন্য । এই খান থেকে যে কোন একটি 
অপশন সিলেক্ট করে SIGN UP অপশনে ক্লিক করেন । 

তারপর এই উইন্ডো পাবেন এখানে সব কিছ সঠিক ভাবে পুরন করে NEXT বাটনে ক্লিক করেন ।

এই উইন্ডোর সকল তথ্য সঠিক ভাবে দিন । একটি কথা মনে রাখবেন এখনে কোন ভূল তথ্য দিলে আপনি কার্ড
টি হতে পাবেন না কারন এই ঠিকানাতে আপনার পেওনার কার্ড পাঠানো হবে । আর যে মেবাইল নাম্বরটা সবসময় চালু থাকে সেই নাম্বার এখানে দিবেন । কারন যে কোন সময় পেওনার আপনার সাথে যোগাযোগ করতে পারে ।
সকল তথ্য দিয়ে আবার NEXT করুন ।

নেক্সট করলে আপনি এই উইন্ডে পবেনে এখানে আপনার পেওনার ইউজার নেম পাবেন এর সাহায্যেই আপনি আপনার একাউন্টে লগইন করতে পারবেন । তারপর পাসওয়ার্ড দিবেন । এবং ১টি সিকুরিটি কোশ্চেন দিবেন আপনার একাউন্টে কোন সমস্যা হলে এই তথ্য গুলো লাগবে তাই এগুলো মনে রাখবেন ।
তারপর আবার নেক্সট করবেন ।


এই উইন্ডে আপনি আপনার আইডি কার্ডের নাম্বার দিবেন এবং নেচের আপশন ৩টিতে টিক দিয়ে ORDER করবেন ।
তারপর আপনি আপনার মেইলে কনফারমেশন পাবেন এবং মেইল কনফার্ম করে নিবেন এবং মমাস্টার কার্ড হাতে পাওয়ার সাথেই সাথেই কার্ডটা এক্টিভ করে নিবেন ।


কোন সমস্যা হলে ভিডিও টিউটোরিয়াল দেখুন





যে কোন সমস্যায় :
ফেসবুকে আমি
অথবা  এখানে
ফেসবুকে আমি

এই টিউনটি সর্ব প্রথম আমার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আরো অনেক টিপস ও টিউনস পাবার জন্য আমার ওয়েবসাইটে দাওয়াত রইল।

Read More
Unknown

হুবহু মানুষ বানানোর প্রযুক্তি এখন হাতের নাগালে

  Unknown      Tuesday, 1 December 2015     অন্যন্য , ভিন্ন স্বাদের খবর      No comments   

ঠিক আপনার মতোই আরেকজন মানুষ যদি সামনে পড়ে যায় তবে কেমন হয়? এখন যে সেটাও সম্ভব। হুবহু মানুষ তৈরির এ প্রযুক্তিও এখন হাতের নাগালে!
চীনে বিশ্বের সবচেয়ে বড় ক্লোনিং কারখানার বিজ্ঞানীদের দাবি: জিন ক্লোনিং করে একজন মানুষের হুবহু আরেকজন তৈরি করা খুব বেশি কঠিন কিছু নয়। তাঁদের মতে প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে মানুষের রেপ্লিকা তৈরি করা সম্ভব।
সম্প্রতি চীনের বায়োটেকনোলজি প্রতিষ্ঠান বয়ালাইফ ও দক্ষিণ কোরিয়ার সুয়াম বায়োটেক এক জোট হয়ে বিশ্বের বৃহত্তম ক্লোনিং কারখানা চালু করার ঘোষণা দিয়েছে।
বয়ালাইফের চেয়ারম্যান শু শিয়াওচাম বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘মানুষ ক্লোন করার প্রযুক্তি তাঁদের কাছে আছে; তবে মানুষের প্রতিক্রিয়ার কথা ভেবে আমরা এ পথে হাঁটছি না।’

শিয়াওচাম জানান, চীনের তিয়ানজিনে নির্মাণ করা ক্লোনিং কারখানা থেকে আগামী বছর নাগাদ উৎপাদন শুরু করা যাবে। সেখান থেকে ভ্রূণে জিনগত পরিবর্তন ঘটিয়ে পোষা প্রাণী, পুলিশের কাজে লাগে এমন কুকুর, ঘোড়দৌড়ের ঘোড়া, মাংস উৎপাদনকারী গরু প্রভৃতি উৎপাদন করা হবে।

তিনি বলেন, চীনের কৃষকেরা বাজারে গরুর মাংসের চাহিদা মেটানোর মতো গরু উৎপাদন করতে পারছেন না। তাই গরু উৎপাদন দিয়েই যাত্রা শুরু হবে ওই কারখানাটির।

মানুষের রেপ্লিকা তৈরি প্রসঙ্গে শিয়াওচাম আরও বলেন, মানুষ তৈরির অনুমোদন যদি মেলে তবে বয়ালাইফের চেয়ে উন্নত প্রযুক্তি আর কারও কাছে নেই। তবে এখন বয়ালাইফ কোনো মানুষের নকল তৈরি করছে না। মানুষের প্রতিক্রিয়ার কথা ভেবেই স্বপ্রণোদিত বিধিনিষেধ মেনে চলছে প্রতিষ্ঠানটি।

ভবিষ্যৎ প্রসঙ্গে চীনের এই প্রযুক্তি উদ্যোক্তা বলেন, ভবিষ্যতে সামাজিক নিয়মকানুনের পরিবর্তন আসতে পারে। বর্তমানে কেবল মা-বাবা মিলে সন্তান জন্ম দিতে পারেন। ভবিষ্যতে বাবা বা মা মিলে কিংবা স্বয়ংসম্পূর্ণভাবে একা একা সন্তান নিতে পারবেন। এটা তাঁদের পছন্দের ওপর নির্ভর করবে।
Read More

Sunday, 29 November 2015

Unknown

যে স্মার্টফোন হলো বর্ষ সেরা

  Unknown      Sunday, 29 November 2015     অন্যন্য , টিপস-ট্রিকস , প্রযুক্তি কথন , ভিন্ন স্বাদের খবর      No comments   
পকেট-লিন্ট গ্যাজেট অ্যাওয়ার্ডসের বর্ষসেরা স্মার্টফোন হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস ৬ এজ।              স্যামসাং গ্যালাক্সি এস ৬ এজ২০১৫ সালের সেরা প্রযুক্তিপণ্যের তালিকা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পকেট-লিন্ট। সম্প্রতি লন্ডনে ‘ইই পকেট-লিন্ট গ্যাজেট অ্যাওয়ার্ডস’ নামের একটি অনুষ্ঠানে বর্ষসেরা কয়েকটি প্রযুক্তিপণ্যের ঘোষণা দিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটটির কর্তৃপক্ষ। এতে বর্ষসেরা স্মার্টফোনের খেতাব জিতেছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৬ এজ।
পাশাপাশি বাঁকানো ডিসপ্লের এই ফোনটি কেবল বর্ষসেরা প্রযুক্তিপণ্যের খেতাব জেতেনি, একই সঙ্গে ‘প্রেস্টিজিয়াস গ্যাজেট অব দ্য ইয়ারের’ পুরস্কারও জিতেছে।
বর্ষসেরা প্রযুক্তিপণ্যের বিচারকদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের ডেইলি এক্সপ্রেস পত্রিকার প্রযুক্তি​​বিষয়ক সম্পাদক ডেভিড স্নেলিং। গ্যালাক্সি এস ৬ এজকে বর্ষসেরা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘এর নকশা চমৎকার। স্যামসাং এ বছর তার ঝুলি থেকে চমৎকার এ ফোনটি বের করেছে।’ বর্ষসেরা স্মার্টফোনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপলের আইফোন ৬ এস। 
স্মার্টফোন বিভাগে সেরা না হলেও টু-ইন ওয়ান বা ট্যাব ও পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য বিভাগের সেরা হয়েছে অ্যাপল। আইপ্যাড মিনি ৪ ও অ্যাপল ওয়াচের জন্য পকেট-লিন্টের তালিকায় বর্ষসেরা হয়েছে অ্যাপল। 
অন্যান্য বিভাগের বিজয়ীদের মধ্যে রয়েছে এলজি, লেইকা, ব্যাং অ্যান্ড ওলুফসেন, অ্যামাজন ফায়ার টিভি। পকেট-লিন্ট গ্যাজেট অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা স্টুয়ার্ট মাইলস বলেন, ‘প্রযুক্তি শিল্প ঠিক কি ভাবছে সে বিষয়ে পকেট-লিন্ট পুরস্কারটি সবসময় চমৎকার নির্ণায়ক হিসেবে কাজ করে।
Read More
Unknown

সিনেমা বানাবেন প্রসূন আজাদ

  Unknown      Sunday, 29 November 2015     অন্যন্য , বাংলা গল্প , বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   
প্রসূন আজাদ             ShahoreyarMostofa.Blogger.Com প্রসূন আজাদের অভিনয়জীবন খুব বেশি দিনের নয়, মাত্র তিন বছর। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পরই অভিনয়ে নাম লেখান তিনি। এই তিন বছরের অভিনয়জীবনে বেশ কয়েকটি খণ্ড ও টেলিছবিতে অভিনয় করেছেন প্রসূন। তাঁকে দেখা গেছে কয়েকটি সিনেমায়ও। এবার নিজেই সিনেমা বানানোর ঘোষণা দিলেন নতুন প্রজন্মের এই অভিনেত্রী। ছবিটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। আজ রোববার প্রসূন বলেন, ‘নির্মাণের সঙ্গে যুক্ত হওয়ার ভাবনাটা আগে থেকেই ছিল। কিন্তু সাহস ছিল না। সেই সাহস এখন পেয়েছি। তাই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেললাম।’
সিনেমা নির্মাণের ক্ষেত্রে একজন নির্মাতার প্রস্তুতির দরকার পড়ে। আপনার সেই প্রস্তুতি কেমন জানতে চাইলে প্রসূন বলেন, ‘আমি পুরোপুরি প্রস্তুত। এত দিন পর্যন্ত নাটকে অভিনয়ের মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই নির্মাণের ক্ষেত্রে কাজে লাগবে। আমি মনে করি, যে পর্দার সামনে কাজ করতে পারে সে পেছনে কাজও করতে পারবে।’
তাঁর প্রথম ছবিটি কেমন হবে জানতে চাইলে প্রসূন বলেন, ‘এখনো নাম ঠিক করিনি। তবে গল্প যেভাবে আছে তাতে এটুকু বলতে পারি, আমার প্রথম পরিচালিত ছবিটি ‘সুপার আর্টিস্টিক’ ও ‘সুপার কমার্শিয়াল’ হবে। বর্তমানে গল্প লেখার কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ ডিসেম্বর থেকে প্রথম ছবির শুটিং শুরু করব। আমার সিনেমা কিন্তু হলে মুক্তি দেব না।’
তাহলে আপনার ছবিটি দর্শকেরা দেখতে পাবেন কীভাবে? ‘আমি ইউটিউবে ছাড়ব। দুই ঘণ্টার এই ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে দেখতে হবে। বললেন প্রসূন আজাদ।
প্রসূন আজাদের প্রথম ছবিটির গল্প লিখছেন আহাদুর রহমান।
Read More
Unknown

মুখ খুললেন প্রীতি

  Unknown      Sunday, 29 November 2015     ফেসবুক , ভিন্ন স্বাদের খবর      No comments   

প্রীতি জিনতাপ্রীতি জিনতাবেশ কিছুদিন ধরেই প্রীতি জিনতার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। খবর প্রকাশিত হয়ে​ছিল যে, এই জানুয়ারি মাসেই বর্তমান প্রেমিক জেন গুডএনাফের সঙ্গে মালাবদল করতে যাচ্ছেন এই বলিউডের তারকা। তবে এসব খবর উড়িয়েই দিয়েছেন প্রীতি জিনতা। নিজের বিয়ের বিষয়টি খোলাসা করার জন্য এ অভিনেত্রী বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম।
গতকাল নিজের টুইটার অ্যাকাউন্টে প্রীতি লিখেছেন, ‘মানুষকে এটা বলতে কিছুটা অদ্ভুত লাগছে যে, জানুয়ারিতে আমি বিয়ে করছি না। আমি কথা দিচ্ছি, আমি কখন কী করব সব আপনাদের জানাব।’
তার মানে কী মার্কিন প্রেমিক গুডএনাফের সঙ্গে এখনই বিয়ের পিঁড়িতে বসতে চাচ্ছেন না প্রীতি; নাকি বিয়ের খবরটি ধামাচাপা দেওয়ার এটা কোনো কৌশল? এর উত্তর অবশ্য তিনিই দিতে পারবেন।
চল্লিশ বছর বয়সী এই অভিনেত্রী তাঁর সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) একটি দল ‘কিংস ইলেভেন পাঞ্জাব’-এর সহ স্বত্বাধিকারী ছিলেন। বলিউডের এক সময়ের এই জনপ্রিয় তারকাকে অনেক দিন থেকেই বড়পর্দায় আর দেখা যাচ্ছে না। ২০১৩ সালে নিজের প্রযোজিত ছবি ‘ইশক ইন প্যারিস’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাঁকে। আর চলতি বছর ছোটপর্দায় ‘নাচ বালিয়ে’ নামের একটি নাচের রিয়ালিটি অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
২০০৩ সালে মুক্তি পাওয়া ‘কাল হো না হো’ প্রীতি জিনতা অভিনীত দারুণ জনপ্রিয় এবং ব্যবসাসফল একটি ছবি। এ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন প্রীতি। গতকাল এই ছবি মুক্তির এক যুগ পূরণ হয়েছে। এ প্রসঙ্গে আরেকটি টুইট বার্তার মাধ্যমে প্রীতি জিনতা এ ছবিতে তাঁর সহশিল্পী শাহরুখ এবং প্রযোজক করণ জোহরকে ধন্যবাদ জানান।
Read More

Thursday, 26 November 2015

Unknown

অনলাইনে সহজে বাংলায় কুরআন অনুবাদ পড়ুন

  Unknown      Thursday, 26 November 2015     অন্যন্য , ই-বুক , ইসলাম শিক্ষা , ভিন্ন স্বাদের খবর      No comments   
বিসমিল্লাহির রহমানির রাহিম

বাংলা ভাষী পাঠকদের সহজে ইন্টারনেটে বাংলায় কুরআন অনুবাদ পড়তে আগ্রহী করার লক্ষেই Muminun (http://www.muminun.net ) website টি উদিত। অনুবাদ পড়ার প্রতি বিশেষ গুরুত্ব দেবার কারন আমি নিচে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন।
আমার বিশ্বাস website টি আপনাদের ভাল লাগবে এবং আপনি কুরআন পড়তে উৎসাহিত হবেন। কারন এ website টি গতানুগতিক নয় এবং এর navigation খুব সহজ। 
আর বাংলা লিখন software install ছাড়াই Unicode font এ বাংলায় লিখে, আয়াত খোঁজ করার সুবিধা আছে। ইসলামকে আরও জানতে এই সাইটির সঙ্গে রয়েছে সমৃদ্ধ ইসলামীক ওয়েব সাইটের লিং এবং ইসলামীক বিভিন্ন Resources (eg. free eBook, mp3, lecture, video, download, forum, blog, software etc)
বাংলায় কুরআন অনুবাদ পড়তে দেখুন:
http://www.muminun.net/bengali/ 

অথবা
Islamic web directory জন্য দেখুন: http://www.muminun.net/iwd/ 
আমি মনে করি নিজের ভাষায় কুরআন পড়া খুবই প্রয়োজন যদি আরবি না জানেন। কারন কুরআন বুঝে পড়ার প্রতি গুরত্ব আরপ করা হয়েছে। এ প্রসঙ্গে একটি হাদিস উল্লেখ করা যেতে পারে।
"জুনদুব বিন আবদুল্লাহ্ (রাযিয়াল্লাহু আনহু), নবী (সাল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লাম) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, যতক্ষন তোমরা কোরআ’ন ব্যাখ্যার সাথে একমত পোষণ কর ততক্ষন তোমরা কোরআ’ন তেলওয়াত কর। আর যখন তার অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে দ্বিমত হবে তখন সাময়িক ভাবে এর তেলাওয়াত বদ্ধ রাখবে।" (বোখারী)
আল্লাহ বলেছেন : "অবশ্যই আমি [এই কুরআন] তোমার ভাষায় সহজ করে প্রকাশ করেছি, যেনো তারা [এর উপদেশে] মনোযোগ দিতে পারে।" [৪৪:৫৮]
কুরআন আরবি ভাষায় নাজিল হওয়ার সমসাময়িকদের বুঝতে সুবিধা হয়েছিল। যদিও আরবি খুবই rich একটা language; অনুবাদের প্রকৃত অর্থ দার করাও কঠিন। কিন্ত শুরু করার জন্য প্রথমে নিজের ভাষায় পুরো কুরআন একবার শেষ করা জরুরি। এতে আগ্রহ বাড়বে এবং ভ্রান্ত চিন্তা থেকে নিস্তার পাবেন। আমি মনে করি, প্রতিদিন কুরআন পড়া নিজের ঈমান রক্ষায় সহায়কের ভুমিকা পালন করে। এবং আমার মনে হয়েছে আমরা অনেকেই পড়তে চাই কিন্তু প্রথম বাধা হিসেবে মনে করি আরবি। অজু করা/পবিত্রতা অবলম্বনের অলসতা ইত্যাদি। মনে হতে পারে এটা পড়তে পবিত্রতার প্রয়োজন কি নেই? অবশ্যই আছে, তবে কুরআনের আসল কিতাব পড়ার মত নয়। কেননা মনে রাখতে হবে কুরআনের অনুবাদ কিন্তু কুরআন নয়। অজু ছাড়াও বাংলা অনুবাদ পড়া যায়। আপনি যদি serious পাঠক হয়ে থাকেন তবে আপনাকে বলব অর্থ সহকারে original book টি পড়ুন, সম্ভব হলে ভাষা শিখে নিন।
বর্তমানে নাস্তিকতা যে পরিমান পরিমানে বৃদ্ধি পেয়েছে, আমার মনে হয়েছে তা কুরআন না পড়া/জানার কারনেই। অনেকে নিজেকে নাস্তিক বা নাস্তিকতা হওয়াকে খোলা মনের বা বুদ্ধিমত্তার পরিচয় বলে মনে করেন। এবং কুরআন না পড়েই অমূলক বাজে মন্তব্য করেন। কিন্তু আপনি যদি খোলা মনের দাবি করে থাকেন তবে এটা না পড়া/জানা কি ধরনের খোলা মনের মানসিকতা বলুন? যে কোন জানার বিষয়কে আপনার স্বাগত জানানো উচিত। তাছাড়া আপনি কিভাবে জানবেন বা মানবেন যদি নাই পড়েন আপনার সৃষ্টিকর্তা কি আদেশ নিষেধ পালন করতে বলেছেন তাঁর কিতাবে। আল্লাহ বলেছেন :
"তবে কি উহারা কুর-আন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না? না উহাদের অন্তর তালাবদ্ধ?" [৪৭:২৪]
"আমি তো তোমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ করেছি; এতে তোমাদের জন্যে উপদেশ রয়েছে। তোমরা কি বোঝ না?" [২১:১০]
ছোট দুটি উদাহরন দেই বোঝার সুবিধার্থে। ধরুন কোন এক কোম্পানির বাধ্যতামূলক নিয়ম হচ্ছে, তাদের রুল রেগুলেশন গুলো শুরুতেই পড়ে জেনে নিবেন এবং সেভাবে নিয়ম মেনে চলবেন। এখন আপনি একজন শিক্ষিত ও বুদ্ধি সম্পূর্ন কর্মচারি হিসেবে কি করবেন? নিজেই পড়ে নিবেন? নাকি অন্যের কাছ থেকে শুনে নিবেন যে পড়েছেন? নাকি কিছুই করবেন না? নিশ্চয় আপনি একমত হবেন প্রথম কাজটি করেবেন। যদিও ধরে নেই অন্যের থেকে শুনে নিবেন সেক্ষেত্রে কিন্তু বিভ্রান্ত হওয়ার সম্ভবনা থাকে এবং অনেক জরুরি নির্দেশনা missing যেতে পারে যার কারনে আপনার চাকুরিও চলে যেতে পারে! বরং তাদের সাহায্য নিতে পারেন যদি কোথাও বুঝতে সমস্যা হয়। আর যদি না পড়েন তবে ঝামেলায় তো পড়বেনই!
আবার ধরুন অজানা কোন ভাষায় আপনাকে কোথাও যেতে নির্দেশ করা হল। এবং কিভাবে যাবেন তা আপনার অজানা ভাষায় বলে দেয়া হল। আপনি যাবার সুবিধের জন্য বক্তার কথা মুখস্ত করে ফেললেন। কিন্তু এত কি আপনি কাঙ্খিত স্থানে পৌছাতে পারবেন? আপনার দরকার ভাষা উদ্ধার করা/বোঝা; তবেই পৌছাতে পারেন সুন্দর এবং ঝামেলাহীন ভাবে।
সবারই কুরআন পড়া উচিত। কেননা এ ব্যাপারে কেন মনকে জানা থেকে বঞ্চিত করবেন। এবং আমার বিশ্বাস, আপনি আস্তিক- নাস্তিক যে বিশ্বাসের অনুসারী হন না কেন; পড়তে শুরু করুন দেখবেন মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। কুরআন খুব বিশাল পৃষ্টার গ্রন্থ নয়; দেখবেন শেষ করতে বেশি সময়ও লাগবে না। কিন্তু এটা পড়ার পড় achievement টি হবে অন্য রকম। কুরআন সম্পর্কে আমাদের বেশির ভাগ লোকের achievement ভাসা ভাসা, শুধুই আরবি পড়া অথবা শোনা। আবার আজকাল অনেক মুর্খ পন্ডিত এটা ভাবেন যে কুরআন তো ধর্মের বই এতে জ্ঞানের কি শেখার আছে এবং অন্যান্য ধর্ম এবং ধর্ম বইয়ের সঙ্গে তুলনা করেন। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, বইটা আপনি একবার পড়ুন; আপনি আপনার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবেন; এই বইয়ের নিজস্ব বলার যে শক্তি তা আপনাকে মুগ্ধ করবে, কখনো বিস্মিত হবেন এবং আপনাকে চিন্তা করতে আগ্রহী করে তুলবে। এবং আপনি সত্যই যদি সৎ হৃদয়ে জানার জন্য পড়েন তবে উপকৃত হবেন।
একটা বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন আল্লাহকে স্মরণ করা প্রয়োজন আমাদের নিজেদের প্রয়োজনে; আল্লাহর প্রয়োজনে নয়। আল্লাহ অভাব মুক্ত এবং সব কিছু থেকে পবিত্র। আমাদের বেঁচে থাকা কিম্বা নতুন সৃষ্টির জন্য existing বস্তুর সাহায্যের প্রয়োজন তা কিন্তু আল্লাহর প্রয়োজন নেই। তাঁর সৃষ্টির কোন কিছুর উপরই তিনি dependent নন। যা কিনা, বিজ্ঞান নিয়ে যারা বড়াই করেন শুধু তারাই নন, কারই পক্ষেও সম্ভব নয়। আর আমরা স্মরণ করলেই আল্লাহ কেবল আমাদের সাহায্য এবং স্মরণ করবেন সৎ পথের দিকে। আর দূরে রাখতে চাইলে তাতেও আল্লাহ আপনাকে সাহায্য করবেন। যাতে আরো বিভ্রান্ত হন। ভেবে দেখুন, আল্লাহ চাইলে সব কিছুই কিন্তু নিয়মের মধ্যে তৈরি করতে পারতেন। কিন্তু তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দিয়েছেন। আর এটাই তাঁর পরীক্ষা এবং তিনি তা দেখার অপেক্ষায় আছেন; কে তাকে না দেখে বিশ্বাস ও সৎকর্ম করেছে এবং তাঁর কথা মত চলেছে; এবং ন্যায়-অন্যায়ের জন্য বিচারের ও ভাল কাজের জন্য পুরষ্কারের ব্যবস্থা রেখেছেন। এটা যদি না থাকতো, তবে ভেবে দেখুন আপনার খারাপ-ভাল কাজে কি যায় আসে, মারা গেলে তো আর বিচারের মুখামুখি হত্তয়ারতো ভয় নেই! ধন্যবাদ আপনাকে blog টি পড়ার জন্য। আশা করছি উপকৃত হলে অন্যদের সঙ্গে share করবেন।
Read More
Unknown

সালমানকে বিয়ের প্রস্তাব দিলেন দীপিকা

  Unknown      Thursday, 26 November 2015     বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   
দীপিকা পাডুকোণ

শিরোনাম পড়লে খানিক ধন্দই লাগতে পারে! দীপিকা দিয়েছেন বিয়ের প্রস্তাব? সালমানকে! অসম্ভব। যদিও এই মুহূর্তে বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরের নাম সালমান খান। তারকা খ্যাতিতে শীর্ষে তিনি। বক্স অফিস সাফল্য কিংবা জনপ্রিয়তা সব মিলিয়ে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সেই সালমান খানকে ‘বিগ বস-৯’ অনুষ্ঠানের ৪২তম দিনে বিয়ের প্রস্তাব যে কেউই দিতে পারেন। কিন্তু তাই বলে দীপিকা পাডুকোণ!
কিন্তু ‘বিগ বস’ অনুষ্ঠানে টিভি সেটের সামনে বসা লাখো দর্শকের সামনে সেদিন আসলে এমন বিষয়ই ঘটেছে। তবে, বিষয়টি যে স্রেফ ‘বিগ বস’ অনুষ্ঠানটিতে কিছুটা নাটকীয়তা, উত্তেজনা সৃষ্টি আর সব মিলিয়ে মজা করার জন্যই বলা; তা ‘বিগ বস’-এর দর্শকেরা যেমন বুঝেছেন ঠিক তেমনি পাঠকেরাও বুঝছেন।
এই শনিবার ‘বিগ বস’ অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছিলেন ‘তামাশা’ তারকা দীপিকা পাডুকোণ। অনুষ্ঠানে তিনি সালমানকে হারানোর জন্যই এমন ঘটনা ঘটান। সালমান দীপিকার জন্য একটি ‘গেম’ শুরু করেন। এই গেমে সালমানকে হারাতে হবে দীপিকার। আর এর পরপরই ঘটে সেই ঘটনা। মঞ্চে সালমান খানের সামনে রীতিমতো হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেন দীপিকা। দীপিকা বলেন, ‘তুমি কী আমাকে বিয়ে কর​বে সালমান?’ দীপিকার এমন প্রস্তাবের উত্তরে সালমান যে সম্মতি জানাবেন না, বিষয়টি বুদ্ধিমতী দীপিকা নিশ্চিতভাবেই জানতেন। আর তাই সালমানকে হারানোর জন্যই এমন মোক্ষম চাল চালেন তিনি।
ঘটেছেও তাই, দীপিকার বিয়ের প্রস্তাবে সালমান হাসিমুখে বলেন, তুমিই জিতলে আমি নেই, আমি হেরে গেছি।
বাস্তবে রণবীর কাপুরের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোণ এখন প্রেম করছেন ‘বাজিরাও মাস্তানি’ তারকা রণবীর সিংয়ের সঙ্গে। যদিও রণবীর কাপুরের সঙ্গে তাঁর গভীর বন্ধুত্বের সম্পর্ক এখনো আছে। ‘তামাশা’ ছবিতে দীপিকার জুটি হয়েছেন রণবীর কাপুর। আর এই ‘তামাশা’ ছবির প্রচারের জন্যই বিগ বসে এসেছিলেন দীপিকা।
বর্তমানে দীপিকা পাডুকোণ এবং সালমান খানের মধ্যে বাস্তবের ব্যবধান হাজার মাইলেরও বেশি। এই মুহূর্তে দীপিকা আছেন নতুন দিল্লিতে আর সালমান খান আছেন মুম্বাইতে। এনডিটিভি।
Read More
Unknown

ফেসবুক খুলতে স্বরাষ্ট্রমন্ত্রালয়ের দিকে তাকিয়ে টেলিযোগাযোগ

  Unknown      Thursday, 26 November 2015     প্রযুক্তি কথন , ফেসবুক , ভিন্ন স্বাদের খবর      No comments   

ফেসবুকসহ বন্ধ সামাজিক যোগাযোগের মাধ্যম ও অ্যাপস খুলে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এমন বক্তব্যের পরও ওই মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। তবে যে কোনো সময়ই এ সিদ্ধান্ত আসতে পারে। 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পাওয়া তথ্য নানাভাবে বিশ্লেষণ করে দেশের পরিস্থিতি মূল্যায়ন করেছে মন্ত্রণালয়টি। প্রাথমিকভাবে ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কয়েকদিন আগেই। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এ কারণে বন্ধ মাধ্যমগুলো চালু করা হয়নি। 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ফলে বন্ধ থাকা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, ভাইবারসহ অন্যান্য মাধ্যমগুলো শিগগিরই খুলে দেওয়া হবে। 
এদিকে গতকাল বুধবার দুপুরে লালমনিরহাটের দহগ্রামে গ্রামীণ ফোনের থ্রিজি সেবার উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইঙ্গিত পেলেই ফেসবুক, ভাইবারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অ্যাপস ফের চালু করা হবে। 
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একাধিক সূত্র প্রথম আলোকে বলেন, যে কোনো সময়ই ফেসবুক খুলে দেওয়া হতে পারে। অন্য অ্যাপসগুলো খুলে দেওয়ার আগে আরও কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হতে পারে বলে সূত্র জানিয়েছে। তবে এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই। ওই মন্ত্রণালয়ের কাছ থেকে অনুরোধ এলেই টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিটিআরসিকে নির্দেশনা দেবে। 
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত বুধবার ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, লাইন, ট্যাংগো ও হ্যাংআউটসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম ও অ্যাপস বন্ধ করে দেয় সরকার। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই নির্দেশ জারি করে বিটিআরসি। এ পদক্ষেপ নিতে গিয়ে এক ঘণ্টারও বেশি সময় সারা দেশে বন্ধ ছিল ইন্টারনেট সেবা। 
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, এসব মাধ্যম ব্যবহার করে যাতে কোনো ধরনের উসকানি দিয়ে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি না করা যায় এবং কোনো ধরনের অপরাধমূলক কাজ সংঘটিত করতে না পারে, সে জন্য এ ধরনের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

Read More

Wednesday, 25 November 2015

Unknown

স্মার্টফোনের চার্জ ধরে রাখার উপায়

  Unknown      Wednesday, 25 November 2015     টিপস-ট্রিকস , প্রযুক্তি কথন , ভিন্ন স্বাদের খবর      No comments   

শুধু কথা বলার মধ্যে সীমাবদ্ধ নয় স্মার্টফোন। তাই স্মার্টফোন দিয়ে কথা বলা ছাড়াও সবসময়ই কিছু না-কিছু করা হয়ে থাকে। যেমন চ্যাট, ভিডিও কলিং কিংবা মেইল চেক প্রভৃতি। ফলে ফোনের ব্যাটারিও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তবে ফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য বেশ কিছু ব্যবহারসাশ্রয়ী উপায় গ্রহণ করতে পারেন।

ফোনের যে সব ফিচার বন্ধ রাখতে হবে
ব্লুটুথ, ওয়াই-ফাই : প্রয়োজন থাকলেই ওয়াই-ফাই অন করবেন। রেঞ্জের বাইরে গিয়েও ওয়াই-ফাই অন থাকলে, ফোন ওয়াই-ফাইর জন্য সিগন্যাল খুঁজতে থাকে, ফলে ব্যাটারি খরচ হয়।

অ্যানিমেশন : সব অ্যাপ্লিকেশনের অ্যানিমেশন অফ করে দিন।

মোবাইল ডাটা : ব্যাটারিতে কম চার্জ থাকায় মোবাইল বন্ধ হতে পারে এমন পরিস্থিতির ক্ষেত্রে মোবাইল ডাটা বন্ধ করে দিন। এতে সেসময় ইন্টারনেট কাজ না করলেও অন্তত ফোন আরো কিছুক্ষণ চালু থাকবে।

লোকেশন সার্ভিস : প্রয়োজনের সময়েই লোকেশন সার্ভিস অন করুন, অন্যথায় অফ রাখুন। কারণ এটি অন থাকলে, ব্যাটারি খরচও হবে বেশি।

ফোনের যা কিছু কমিয়ে দিতে হবে
স্ক্রিনের ব্রাইটনেস : স্ক্রিনের জন্য মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়। স্ক্রিন যত বেশি উজ্জ্বল এবং হাই-রেজ্যুলেশনের হবে, ব্যাটারি ততই খরচ হবে। এজন্য স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করুন। ব্রাইটনেসের জন্য অটো-মোড নির্বাচন না করলেও পারেন। কেননা এ মোড মোবাইলের সেন্সরগুলো সব সময় চালু রাখে এবং এতে ব্যাটারি দ্রুত শেষ হয়।

স্ক্রিন টাইমআউট : ফোনের স্ক্রিন টাইম আউট যত কম হবে, ব্যাটারি তত লম্বা সময় ধরে চলবে। তাই স্ক্রিনের টাইমআউট কমিয়ে দিতে পারেন।

ক্যামেরা এবং ভিডিওর ব্যবহার : ফোনের ব্যাটারি কম থাকলে ভেবেচিন্তে ক্যামেরা এবং ভিডিওর ব্যবহার করুন। ফোন বেশি গরম হলে বুঝবেন, ব্যাটারি দ্রুত খরচ হচ্ছে এবং তার বিশ্রাম প্রয়োজন।

যেসব ফিচার থেকে দূরত্বে থাকতে হবে
ভাইব্রেশন : ভাইব্রেশনে বেশি ব্যাটারি খরচ হয়। তাই একে নিস্ক্রিয় রাখুন।

লাইভ ওয়ালপেপার : লাইভ ওয়ালপেপারের পরিবর্তে ডার্ক কালারের ওয়ালপেপার ব্যবহার করা ভালো।

উইজেটস : সামান্যর তুলনায় বড় আইকনগুলোই উইজেটস। এটি স্ক্রিনে অনেক জায়গা নেয়। যেমন- আবহাওয়ার বা ফেসবুক বা টুইটারের উইজেটস। এগুলো নিজে থেকেই আপডেট হয়, তাই বেশি ব্যাটারি খরচ হয়। ফোনের হোম স্ক্রিনে বেশি অ্যাপ রাখার পরিবর্তে, কম ব্যবহার করেন এমন অ্যাপ মেন্যুর ভেতরে রাখুন।

একাধিক অ্যান্টিভাইরাস : ফোনে একাধিক অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন না। অনেকে মনে করেন, একাধিক অ্যান্টিভাইরাস ফোনকে বেশি সুস্থ রাখবে। কিন্তু এর ফলে ব্যাটারিও বেশি খরচ হবে।

নজর রাখতে হবে অ্যাপসে
অব্যবহৃত অ্যাপস আনইনস্টল : যেসব অ্যাপ বেশি ব্যাটারি খরচ করে বা ব্যবহার করছেন না এমন অ্যাপগুলো আনইনস্টল করে দিন।

ঠিক করে অ্যাপ বন্ধ করুন : হোম বোতাম টিপলেই অ্যাপ বন্ধ হয় না। তা শুধুই ব্যাকগ্রাউন্ডে চলে যায় এবং ব্যাটারি খরচ করে। তাই এক্সিট-এর মাধ্যমে অ্যাপ বন্ধ করা অত্যাবশ্যকীয়।

অটো আপডেট : অ্যান্ড্রয়েডের অনেক অ্যাপ প্রায়ই আপডেট নিতে থাকে। এর ফলে ডাটা খরচ তো হয়ই পাশাপাশি ব্যাটারিও খরচ হয়। অটো আপডেট বন্ধ রাখাটাও সাশ্রয়ী।

বুকমার্কের ব্যবহার : বেশ কিছু সাইট সর্বদা অ্যাপ ব্যবহার করে খোলার পরিবর্তে বা অ্যাপ ডাউনলোড না করে ব্রাউজারে বুকমার্ক করে করুন। এতে মোবাইলের ব্যাটারি সাশ্রয় হবে।
Read More
Older Posts → Home

Blog Archive

  • ▼  2016 (5)
    • ▼  August (5)
      • যানজট নিয়ন্ত্রণে থাকবে ১ হাজার রোভার স্কাউট’ ...
      • সুচির উদ্যোগে বিদ্রোহীদের সাথে আলোচনায় মায়ানমার
      • মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন!
      • ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি
      • শফিক রেহমানকে তিন মাসের জামিন
  • ►  2015 (154)
    • ►  December (16)
    • ►  November (127)
    • ►  October (11)
  • ►  2014 (1)
    • ►  November (1)

Popular Posts

  • যারা ফেসবুক পেজ ব্যবহার করেন তাদের জন্য পেজ ম্যানেজার অ্যাপস
    আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের কে একটি নতুন অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব। ফেসবুকের কোনো পেজের অ্যাডমিন মানেই সব সময় সেই পে...
  • কীভাবে হবেন ফেসবুক সেলিব্রেটি? টিপস এবং দুই নম্বরী উপায় সমগ্র
    ফেসবুক সেলিব্রেটি এখন সময়ের আলোচিত বিষয়। সেদিন একটা স্ট্যাটাসে জিজ্ঞেস করেছিলাম আমরা বাঙালী জাতি তো খালি ভাগই হই। কে জানি বলেছিল বাঙালী ...
  • Radio Today
    Radio Today FM 89.6 the first and no. 1 private radio, first went on air in May 2006 in Dhaka. From 15th Oct 2006 it expanded coverage to ...
  • গোপাল ভাড়ের মজার গল্প
    গ্রাম বাংলার গল্পে, কিচ্ছা কাহিনীতে গোপাল ভাঁড়ের গল্প প্রায়শই শোনা যায়। আমি নিজেও গোপাল ভাঁড়ের গল্প শুনেই বড় হয়েছি। পাঠকদের জন্য গোপাল...
  • বাংলাই ব্লগার ব্লগ শিখার জন্য চমৎকার বই ডাউনলোড করে নিন
    আসসালামু আলাইকুম বন্ধুরা , আশাকরি সবাই ভাল সুস্থ আছেন। যাই হোক আমি বেশি কিছু দিন থেকেই অনেক পরিশ্রম করে একটি ইবুক লিখাম এবং সেটাই আজক...
  • গুগলের ১০টি অজানা সার্ভিস
    আপনি একজন কম্পিউটার ব্যবহারকারী বা স্মার্টফোন ব্যবহারকারী হলে নিশ্চয়ই আপনি নেট ব্যবহার করে থাকেন। আর ইন্টারনেট ব্যবহার করেছেন কিন্তু গুগ...
  • রাজশাহীতে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে আহত ৪
    রাজশাহী ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আয়োজনের সময় বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জন আহত হয়েছে। শনিবার সকাল ৮...
  • (বাংলা গল্প) বকুল
    বকুল আমার লেখা প্রথম গল্প । আশা করি গল্পটা সবার ভাল লাগবে ।  ধন্যবাদ । বকুল     Shahoreyar Mostofa শ্রেয়া রোজ স্কুলে যাওয়ার ...
  • শফিক রেহমানকে তিন মাসের জামিন
    শফিক রেহমানকে তিন মাসের জামিন অনলাইন ডেস্ক   লিড নিউজ আপডেট: ০১:১২:৪০ PM, বুধবার, আগস্ট ৩১, ২০১৬ প্রধানমন্ত্রী শেখ হ...
  • WIFI এর পাসওয়ার্ড জেনে নিন একদম সহজে
    একথা আপনাকে মানতেই হবে যে এন্ড্রয়েড দিয়ে WIFI এর পাসওয়ার্ড আসলেই হ্যাক করা যায়না!! এর জন্য অনেক এপ,টিঊটোরিয়াল থাকলেও একটাও ...

Labels

  • Online Radio
  • অন্যন্য
  • অফার
  • ই-বুক
  • ইসলাম শিক্ষা
  • উইন্ডোজ
  • এন্ডয়েড
  • ওয়ায়ার্ডপ্রেস
  • কম্পিউটার
  • খেলাধুলা
  • গুগল
  • গ্রাফিক্স ডিজাইন
  • জোকস
  • টিপস-ট্রিকস
  • ডাউনলোড
  • প্রযুক্তি কথন
  • প্রোগ্রামিং
  • ফেসবুক
  • ফ্রিল্যান্সার
  • বাংলা কবিতা
  • বাংলা গল্প
  • বিনেদন
  • ব্লগার
  • ভিন্ন স্বাদের খবর
  • লেখাপড়া
  • সফটওয়ার
  • সাস্থ কথা

Facebook Fan

Powered by: Blogger
About Us | Contact Us | Privacy | Sitemap | Terms Condition | Others
Copyright © Shahoreyar Mostofa All Rights Reserved |