Select Menu
  • Home
  • Blog Design
  • Widgets
    • HTML Editor
    • HTML Parser
    • Counter Tool
    • Css Minifier
    • Live Viewer
    • Color Code
  • SEO
  • Online Earning
  • Technology
  • About Us
  • Contact Us
  • Download
  • About Us
  • Contact Us
  • Privacy
  • Sitemap
  • Download
Shahoreyar Mostofa
  • Home
  • Blog Design
  • Widgets
  • SEO
  • Android
    • Adroid Tips
    • Android Apps
    • Android News
  • Earning
  • Error404
বিনেদন
Showing posts with label বিনেদন. Show all posts
Showing posts with label বিনেদন. Show all posts

Wednesday, 2 December 2015

Unknown

আজ আসছেন না সোহম

  Unknown      Wednesday, 2 December 2015     অন্যন্য , বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   
‘ব্ল্যাক’ ছবির দৃশ্যে মীম ও সোহমকথা ছিল আজ বুধবার ঢাকায় আসবেন কলকাতার বাংলা ছবির এই সময়ের জনপ্রিয় নায়ক সোহম। এই শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কলকাতার সোহম ও বাংলাদেশের মীম অভিনীত চলচ্চিত্র ‘ব্ল্যাক’। এ ছবির জন্য আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া জানিয়েছেন, সোহম আজ আসছেন না।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই ছবিতে সোহমের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম। বাংলাদেশে ছবিটি প্রযোজনা করেছে কিবরিয়া ফিল্মস আর কলকাতায় দাগ ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড।

আজ দুপুরে মুঠোফোনে কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘সোহমের সঙ্গে আজ সকালেই মুঠোফোনে আমার কথা হয়েছে। তিনি রোববার ঢাকায় আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আমরাও চাচ্ছি, সোহম ওই সময়েই আসুন। তখন তিনি আমাদের দুই-তিন দিন সময় দিতে পারবেন। তাহলে আমরা তাঁকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে নিয়ে যেতে পারব। এবং তাঁর উপস্থিতির বিষয়টি আমাদের ছবির প্রচারণায় ইতিবাচক ভূমিকা রাখবে।’ তিনি বলেন, ‘সোহমের কাছ থেকে তাঁর আসার ব্যাপারটি নিশ্চিত হওয়ার পরই আমরা তা সংবাদমাধ্যমকে জানাব।’

কামাল মোহাম্মদ কিবরিয়া আরও জানিয়েছেন, এরই মধ্যে দেশের ৭৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শনের ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে। এই সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

২৭ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘ব্ল্যাক’ ছবিটি। একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সময়মতো ছাড়পত্র না পাওয়ায় তা সম্ভব হয়নি।
Read More
Unknown

জিম ক্যারি ‘সিরিয়াস’

  Unknown      Wednesday, 2 December 2015     অন্যন্য , বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   
জিম ক্যারি
অভিনেতা জিম ক্যারি সিরিয়াস! শুনতে খানিক খটকা লাগছে? জিম ক্যারি নামটা শুনলে চোখের সামনেই ভেসে ওঠে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’, ‘দ্য মাস্ক’, ‘লায়ার লায়ার’, ‘ব্রুস অলমাইটি’ ছবিগুলো। এসব ছবির প্রধান আকর্ষণই ছিলেন জিম ক্যারি। তাঁর অভিনীত এসব ছবির কথা মনে পড়লে হাসি লুকোনো একটু কঠিনই বটে। সেই জিম ক্যারি অভিনয় করতে যাচ্ছেন ‘ট্রু ক্রাইমস’ নামের একটি ছবির এক ‘সিরিয়াস’ মেজাজের চরিত্রে।

অবশ্য, কমেডিয়ান হিসেবে নিজেকে যে সীমাবদ্ধ রাখতে তিনি রাজি নন; এর প্রমাণও বহুবারই দিয়েছেন জিম ক্যারি। ‘ইটার্নাল সানসাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘দ্য নম্বর ২৩’ ছবিতে তাঁর অভিনয় ও চরিত্রগুলো এর পক্ষে প্রমাণ দেয়। ‘ট্রু ক্রাইমস’ ছবিতে জিমকে দেখা যাবে গালভরা দাড়িসহ, একদমই অন্য এক ভূমিকায়।

বাস্তব ঘটনাকে কেন্দ্র করে লেখা এক রহস্য উপন্যাস অবলম্বনেই ‘ট্রু ক্রাইমস’ ছবির কাহিনি। যেখানে এক ব্যবসায়ী খুনের ঘটনাকে কেন্দ্র করে ঘনীভূত হওয়া রহস্য এবং তার সমাধানকে কেন্দ্র করে ছবির কাহিনি এগিয়েছে। সঠিক দিনক্ষণ ঠিক না হলেও ছবিটি ২০১৬-এ মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে ছবিটির।

হলিউডের একজন অসাধারণ অভিনেতা জিম ক্যারি। নিজের অভিনয় দক্ষতা আর প্রতিভার প্রকাশে হাজারো দর্শকের মন জয় করেছেন তিনি। এই অভিনেতা তাঁর ছবিতে প্রতিক্ষণই দর্শকদের হাসাতে থাকেন। ব্যক্তিজীবনেও এ মানুষটি হাসিখুশি এবং রসিক। সিনেমায় অভিনয় ছাড়াও আঁকতে ভীষণ ভালোবাসেন তিনি। অবসরে ছবি আঁকতে বসে যান হলিউডের এই অভিনেতা। জিম ক্যারির অভিনয়ে অনুপ্রাণিত হয়েছেন বিশ্বের অনেক নামকরা কমেডিয়ান। এমনকি বলিউডের নামকরা অনেক নামকরা অভিনেতাও জিম ক্যারিকে হুবহু অনুকরণ করে জনপ্রিয়তা পেয়েছেন।
Read More
Unknown

কন্যা সন্তানের বাবা হলেন জাকারবার্গ

  Unknown      Wednesday, 2 December 2015     কম্পিউটার , প্রযুক্তি কথন , ফেসবুক , বিনেদন      No comments   
নবজাতক ম্যাক্সের সঙ্গে মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। ছবিটি গতকাল মঙ্গলবার প্রকাশিত। ছবি: রয়টার্সনবজাতক ম্যাক্সের সঙ্গে মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান।                      ছবিটি গতকাল মঙ্গলবার প্রকাশিত।গতকাল মঙ্গলবার ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কন্যাসন্তানের বাবা হয়েছেন। মা হয়েছেন তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। তাঁদের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে ম্যাক্স। 
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো, প্রায় এক সপ্তাহ আগে জন্ম নিয়েছে ম্যাক্স । জাকারবার্গের কাছ থেকে গতকাল মঙ্গলবার তাঁর কন্যার জন্মের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ।


ম্যাক্সের কাছে লেখা এক খোলা চিঠিতে জাকারবার্গ বলেছেন, জীবদ্দশায় তিনি ও তাঁর স্ত্রী ফেসবুকে থাকা তাঁদের শেয়ারের ৯৯ শতাংশ দাতব্য কাজে দান করবেন । জাকারবার্গ তাঁর ফেসবুক আইডিতে ওই চিঠি লিখেছেন।
জাকারবার্গ ও চ্যান জানিয়েছেন, মেয়ে ম্যাক্সের বেড়ে ওঠার জন্য বিশ্বকে একটা অপেক্ষাকৃত ভালো স্থান হিসেবে গড়ে তুলতে তাঁরা ওই অর্থ দান করতে যাচ্ছেন । 
এই দম্পতি বলেছেন, দানের ওই অর্থ ব্যবস্থাপনায় তাঁরা একটি নতুন দাতব্য সংস্থা গঠন করতে যাচ্ছেন । এর নাম ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’। সংস্থার লক্ষ্য হবে- মানুষের সম্ভাবনাকে এগিয়ে নেওয়া এবং আগামী প্রজন্মের সব শিশুর জন্য সমতা নিশ্চিতে কাজ করা ।
জাকারবার্গ জানান, তাঁদের কাজের প্রাথমিক ক্ষেত্রগুলো হবে- ব্যক্তিগত শিক্ষা, রোগব্যাধির চিকিৎসা, মানুষকে সংযুক্ত করা এবং শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা ।
Read More

Tuesday, 1 December 2015

Unknown

৮০ হাজার টাকায় ১ রান নিয়ে বিপিএল এ তোলপাড়

  Unknown      Tuesday, 1 December 2015     খেলাধুলা , বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   
হেলিকপ্টারে উড়িয়ে আনা হয়েছে উমর আকমলকে। ছবি: শামসুল হক                                           shahoreyarmostofa.blogspot.com
বাতাসে গর্জন তুলে উড়ে এল সাদা হেলিকপ্টার । হেলিকপ্টারটি নামল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে । সাদা হেলিকপ্টার থেকে বেরিয়ে এলেন তিনি । চোখে সানগ্লাস । পরনে কালো টি-শার্ট ও আকাশি-নীল জিনস । যেন রুপালি পর্দার নায়ক, এক্ষুনি ভিলেনদের পিটিয়ে ছাতু বানাবেন । এবারের বিপিএলে উমর আকমলের ‘এন্ট্রি’ হলো রীতিমতো ‘সিনেমাটিক’। কিন্তু বলতেই হচ্ছে—সিনেমাটা ফ্লপ!
চিটাগং ভাইকিংসের হয়ে আজই তাকে উড়িয়ে আনা হয়েছে । গত রাতে যাঁরা শারজায় হওয়া পাকিস্তান-ইংল্যান্ডের শ্বাসরুদ্ধকর টি-টোয়েন্টি ম্যাচটি দেখে গভীর রাতে ঘুমোতে গিয়েছিলেন, নিশ্চয় আজ দুপুরে চিটাগং-রংপুর ম্যাচে উমরকে দেখে খানিকটা চমকেই উঠেছিলেন !
রাতের খেলা শেষে সকালেই পা রেখেছেন ঢাকায় । ঢাকা থেকে বাকি পথটা হেলিকপ্টারে উড়িয়ে আনা হয়েছে তাঁকে । দুপুর ১২টার দিকে নেমে ঘণ্টা দু-এক পরই নামলেন মাঠে ।
কিন্তু যে কারণে দ্রুত তাঁকে উড়িয়ে নেওয়া আসা হলো, আপাতত সে আশা পূরণ হলনা চিটাগংয়ের । সাকিব আল হাসানের দারুণ এক ডেলিভারিতে ফিরেছেন মাত্র ১ রানে, সেটিও আটটি বল খরচ করে ! তার বড় ভাই কামরান আকমলও চট্টগ্রামের হয়ে খেলছেন । প্রথম ম্যাচে রান আউট হয়েছেন শূন্য রানে, আজ করেছেন ১২ ।
আকমল ভাইয়েরা অবশ্য ফর্মের সঙ্গে যুঝছেন বেশ কিছু দিন ধরেই। দুই বছর ধরে ওয়ানডে দলে জায়গা হয় না কামরানের। উমরও বিশ্বকাপের পর থেকেই ওয়ানডে দলের বাইরে। উমর পাকিস্তান টি-টোয়েন্টি দলে নিয়মিত সুযোগ পেলেও কত দিন সেই জায়গা ধরে রাখতে পারবেন, কে জানে। এ বছর ৯টি টি-টোয়েন্টিতে ২০.২৫ গড়ে করেছেন ১৬২। সর্বোচ্চ ৪৬ করেছিলেন জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে করেছেন মাত্র ২৬। কাল স্নায়ুক্ষয়ী সুপার ওভারেও উমরের ব্যাট থেকে তিন বলে এসেছে মাত্র ১ রান!
এবার চিটাগংয়ের হয়েও হতাশ করলেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। তবে চিটাগং কোচ মারভান আতাপাত্তু মনে করছেন, ভ্রমণক্লান্তির কারণেই উমর স্বাচ্ছন্দ্য ছিলেন না আজ, ‘আমরা জানি সব ম্যাচই গুরুত্বপূর্ণ। চার ঘণ্টার ফ্লাইট ও ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে আসার পর তার জন্য আসলে সহজ ছিল না। আশা করি সে দ্রুতই ছন্দে ফিরে আসবে। আসলে দিনটা তার ছিল না।’
হেলিকপ্টারে করে উড়ে আনতে চট্টগ্রামের বেশ খরচা-পাতিও হয়েছে নিশ্চয়ই। শোনা যাচ্ছে খরচের অঙ্কটা ৮০ হাজার টাকা। ৮০ হাজার টাকা খরচায় ৮ বলে ১ রান! বলতেই হচ্ছে, রানটা বেশ ব্যয়বহুল বৈকি!
Read More

Sunday, 29 November 2015

Unknown

সিনেমা বানাবেন প্রসূন আজাদ

  Unknown      Sunday, 29 November 2015     অন্যন্য , বাংলা গল্প , বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   
প্রসূন আজাদ             ShahoreyarMostofa.Blogger.Com প্রসূন আজাদের অভিনয়জীবন খুব বেশি দিনের নয়, মাত্র তিন বছর। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পরই অভিনয়ে নাম লেখান তিনি। এই তিন বছরের অভিনয়জীবনে বেশ কয়েকটি খণ্ড ও টেলিছবিতে অভিনয় করেছেন প্রসূন। তাঁকে দেখা গেছে কয়েকটি সিনেমায়ও। এবার নিজেই সিনেমা বানানোর ঘোষণা দিলেন নতুন প্রজন্মের এই অভিনেত্রী। ছবিটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। আজ রোববার প্রসূন বলেন, ‘নির্মাণের সঙ্গে যুক্ত হওয়ার ভাবনাটা আগে থেকেই ছিল। কিন্তু সাহস ছিল না। সেই সাহস এখন পেয়েছি। তাই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেললাম।’
সিনেমা নির্মাণের ক্ষেত্রে একজন নির্মাতার প্রস্তুতির দরকার পড়ে। আপনার সেই প্রস্তুতি কেমন জানতে চাইলে প্রসূন বলেন, ‘আমি পুরোপুরি প্রস্তুত। এত দিন পর্যন্ত নাটকে অভিনয়ের মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই নির্মাণের ক্ষেত্রে কাজে লাগবে। আমি মনে করি, যে পর্দার সামনে কাজ করতে পারে সে পেছনে কাজও করতে পারবে।’
তাঁর প্রথম ছবিটি কেমন হবে জানতে চাইলে প্রসূন বলেন, ‘এখনো নাম ঠিক করিনি। তবে গল্প যেভাবে আছে তাতে এটুকু বলতে পারি, আমার প্রথম পরিচালিত ছবিটি ‘সুপার আর্টিস্টিক’ ও ‘সুপার কমার্শিয়াল’ হবে। বর্তমানে গল্প লেখার কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ ডিসেম্বর থেকে প্রথম ছবির শুটিং শুরু করব। আমার সিনেমা কিন্তু হলে মুক্তি দেব না।’
তাহলে আপনার ছবিটি দর্শকেরা দেখতে পাবেন কীভাবে? ‘আমি ইউটিউবে ছাড়ব। দুই ঘণ্টার এই ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে দেখতে হবে। বললেন প্রসূন আজাদ।
প্রসূন আজাদের প্রথম ছবিটির গল্প লিখছেন আহাদুর রহমান।
Read More

Thursday, 26 November 2015

Unknown

সালমানকে বিয়ের প্রস্তাব দিলেন দীপিকা

  Unknown      Thursday, 26 November 2015     বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   
দীপিকা পাডুকোণ

শিরোনাম পড়লে খানিক ধন্দই লাগতে পারে! দীপিকা দিয়েছেন বিয়ের প্রস্তাব? সালমানকে! অসম্ভব। যদিও এই মুহূর্তে বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরের নাম সালমান খান। তারকা খ্যাতিতে শীর্ষে তিনি। বক্স অফিস সাফল্য কিংবা জনপ্রিয়তা সব মিলিয়ে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সেই সালমান খানকে ‘বিগ বস-৯’ অনুষ্ঠানের ৪২তম দিনে বিয়ের প্রস্তাব যে কেউই দিতে পারেন। কিন্তু তাই বলে দীপিকা পাডুকোণ!
কিন্তু ‘বিগ বস’ অনুষ্ঠানে টিভি সেটের সামনে বসা লাখো দর্শকের সামনে সেদিন আসলে এমন বিষয়ই ঘটেছে। তবে, বিষয়টি যে স্রেফ ‘বিগ বস’ অনুষ্ঠানটিতে কিছুটা নাটকীয়তা, উত্তেজনা সৃষ্টি আর সব মিলিয়ে মজা করার জন্যই বলা; তা ‘বিগ বস’-এর দর্শকেরা যেমন বুঝেছেন ঠিক তেমনি পাঠকেরাও বুঝছেন।
এই শনিবার ‘বিগ বস’ অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছিলেন ‘তামাশা’ তারকা দীপিকা পাডুকোণ। অনুষ্ঠানে তিনি সালমানকে হারানোর জন্যই এমন ঘটনা ঘটান। সালমান দীপিকার জন্য একটি ‘গেম’ শুরু করেন। এই গেমে সালমানকে হারাতে হবে দীপিকার। আর এর পরপরই ঘটে সেই ঘটনা। মঞ্চে সালমান খানের সামনে রীতিমতো হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেন দীপিকা। দীপিকা বলেন, ‘তুমি কী আমাকে বিয়ে কর​বে সালমান?’ দীপিকার এমন প্রস্তাবের উত্তরে সালমান যে সম্মতি জানাবেন না, বিষয়টি বুদ্ধিমতী দীপিকা নিশ্চিতভাবেই জানতেন। আর তাই সালমানকে হারানোর জন্যই এমন মোক্ষম চাল চালেন তিনি।
ঘটেছেও তাই, দীপিকার বিয়ের প্রস্তাবে সালমান হাসিমুখে বলেন, তুমিই জিতলে আমি নেই, আমি হেরে গেছি।
বাস্তবে রণবীর কাপুরের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোণ এখন প্রেম করছেন ‘বাজিরাও মাস্তানি’ তারকা রণবীর সিংয়ের সঙ্গে। যদিও রণবীর কাপুরের সঙ্গে তাঁর গভীর বন্ধুত্বের সম্পর্ক এখনো আছে। ‘তামাশা’ ছবিতে দীপিকার জুটি হয়েছেন রণবীর কাপুর। আর এই ‘তামাশা’ ছবির প্রচারের জন্যই বিগ বসে এসেছিলেন দীপিকা।
বর্তমানে দীপিকা পাডুকোণ এবং সালমান খানের মধ্যে বাস্তবের ব্যবধান হাজার মাইলেরও বেশি। এই মুহূর্তে দীপিকা আছেন নতুন দিল্লিতে আর সালমান খান আছেন মুম্বাইতে। এনডিটিভি।
Read More

Wednesday, 25 November 2015

Unknown

  Unknown      Wednesday, 25 November 2015     বিনেদন      No comments   

প্রায় এক বছর নির্বাসিত থাকার পর ফের মীর তার ‘মীরাক্কেল’ নিয়ে ফিরে আসছেন আগামী ১০ই ডিসেম্বর । জি বাংলা কর্তৃপক্ষ ‘মীরাক্কেল’ প্রায় এক বছর বন্ধ রেখেছিল। তবে নতুনভাবে ‘মীরাক্কেল ৯’ শুরু হচ্ছে দুই বাংলার শিল্পীদের নিয়ে। এবারও তার শোয়ে অশ্লীলতা থাবা মারবে কিনা এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এ অনুষ্ঠানটির প্রাণ মীর সাফ জানিয়েছেন, সেক্স, পলিটিক্স আর রিলিজিয়ন ছাড়া কমেডি হয় না।
মীর আরও জানিয়েছেন, এই সেদিন একজন বলেছেন, আপনারা যে ননভেজগুলো দেন সেগুলো ভালই লাগে। এই ফ্লেভারটা আমাদের জীবনে আছে। তবে ছেলে দশটা পনেরোতে ঘুমোতে যায়। ননভেজগুলো যদি তার পরে ছাড়েন তাহলে ভাল হয়। এবারের অনুষ্ঠান নিয়ে মীর জানিয়েছেন, এবার কিন্তু ‘মীরাক্কেল’ মানে একটা গোটা পাড়া।

পাড়ার তিন ভাড়াটে পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র রাতের খাওয়া-দাওয়া সেরে এসে ব্যালকনিতে বসেন। আর শ্রীলেখা পাড়ার টপ সেলিব্রিটি বৌদি। এবারের সিজনে দেব ও শুভশ্রিকে আনার খুব ইচ্ছে মীরের। একবার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আনার। তবে ‘মীরাক্কেল ৯’ নিয়ে শুধু মীরই যে এক্সাইটেড তা নয়, এক্সাইটেড দুই বাংলার দর্শকও।
Read More
Unknown

বাংলা , হিন্দি ও ইংলিশ গান ডাউনলোড করার ৩০ টি ওয়েব সাইট

  Unknown      Wednesday, 25 November 2015     টিপস-ট্রিকস , বিনেদন      No comments   

আজ আমি আপনাদের ওয়েব সাইট এর লিঙ্ক দেব , যা থেকে সম্পুন ফ্রী তে আপনার পছন্দের গান ডাউনলোড করতে পারবেন। নিম্নে  ফ্রীতে বাংলা , হিন্দি ও ইংলিশ গান ডাউনলোড করার ৩০ টি ওয়েব সাইট এর লিঙ্ক দেয়া হল।






বাংলা গানের ১০ সেরা ওয়েব সাইট

Music.com.bd

Mytunebd

Surerbhubone

Doridro

Addacafe

Polapain

Banglamusic

Amaderzone

Muktibangla

BD bangla


হিন্দি গানের ১০ সেরা ওয়েব সাইট

Songs.pk

Funmaza

123musiq

Indianmelody

Indianscreen

Masti4india

Mp3babu

Mp3hungama

Indiamp3

Apniisp

Bollywoodsargam


ইংলিশ গানের ১০ সেরা ওয়েব সাইট

Mp3fusion

Mp3dimension

Elizov

Music.aol

Mp3 Max Albums

Mp3-Center

Mp3 Find

Emp3world

Free Albums

SeekaSong

Read More
Unknown

আমির খানকে ভারত ছাড়ার কথা বলেন ভারত সরকার

  Unknown      Wednesday, 25 November 2015     বিনেদন , ভিন্ন স্বাদের খবর      1 comment   
আমির খানআমির খানমৌচাকে এবার ঢিল ছুড়লেন আমির খান, নতুন করে জাগিয়ে তুললেন অসহিষ্ণুতা-বিতর্ক। গত সোমবার এক অনুষ্ঠানে বলিউডের এই অভিনেতা দেশজোড়া ক্রমবর্ধমান অসহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খুলে বলেছিলেন, খবরের কাগজ পড়লে বা টিভি দেখলে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। সাত-আট মাস ধরে অসহিষ্ণুতা যেভাবে মাথাচাড়া দিচ্ছে তাতে ভীত তাঁর স্ত্রী কিরণও। আমির বলেন, ‘নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিরণ এতটাই আশঙ্কিত যে আমাকে একদিন জিজ্ঞেস করেছিল আমাদের কি ভারত ছেড়ে চলে যাওয়া উচিত?’
আশঙ্কার ব্যাখ্যা দিয়ে আমির বলেছিলেন, সাত-আট মাস ধরে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়ে চলেছে। মানুষ সুবিচার চায়। আশঙ্কার অবসানে খুব স্পষ্ট ভাষায় যে বার্তা আসা দরকার, দুঃখের বিষয় তা আসছে না।
আমিরের এই মন্তব্যের পর নতুন করে শুরু হয়েছে অসহিষ্ণুতা নিয়ে বিতর্ক। কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী এই মন্তব্যকে সমর্থন করে গতকাল বলেন, আমির বা তাঁর মতো যাঁরা প্রশ্ন তুলছেন তাঁদের দেশদ্রোহী বা দেশবিরোধী আখ্যা না দিয়ে বরং সরকারের দেখা উচিত, কেন মানুষ এমন দুশ্চিন্তাগ্রস্ত ও আতঙ্কিত হয়ে পড়ছে।
অসহিষ্ণুতার প্রশ্নে কয়েক মাস ধরেই ভারতের বিভিন্ন প্রদেশে হিংসা ছড়িয়েছে। যুক্তিবাদী লেখকেরা খুন হয়েছেন, গো-মাংস খাওয়া বা গরু পাচারের গুজব ছড়িয়ে পিটিয়ে মারা হয়েছে নিরীহ মানুষকে। নৈতিকতা ও অশ্লীলতার ধুয়ো তুলে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন কোথাও কোথাও ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছে। প্রতিবাদে বিভিন্ন রাজ্যের লেখক, শিল্পী, বিজ্ঞানী, অধ্যাপকেরা পুরস্কার বা খেতাব ফেরত দিয়েছেন।
বিনোদন জগতের দিকপালেরাও এর আগে এ নিয়ে সরব হয়েছেন। মুখ খুলেছিলেন শর্মিলা ঠাকুর, শাহরুখ খান, সালমান খানেরা। টিপু সুলতানের নামে বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণের প্রস্তাব দেওয়ায় বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা গিরিশ কারনাডকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ক্রমবর্ধমান অসহিষ্ণুতার বিরুদ্ধে কথা বলে আমির খান সেই পুরোনো বিতর্কটাই নতুনভাবে খুঁচিয়ে তুললেন। এর ফলে মুম্বাইয়ে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা গতকাল মঙ্গলবার আমিরের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। আমিরের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় বিহারের রাজধানী পাটনা ও মধ্যপ্রদেশের ভোপালেও। মুম্বাই পুলিশের এক কর্তা জানিয়েছেন, আমিরের বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আমিরের মন্তব্য ঘিরে দেশের রাজনীতিও সরগরম হয়ে উঠেছে। শুরু হয়েছে সরকারের তরফে প্রতিবাদও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, বিজেপির আমলে সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা কম হয়েছে। এই ধরনের কথার আসল উদ্দেশ্য দেশের ভাবমূর্তি নষ্ট করা। আর এক কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেন, যে দেশের মানুষ আমির খানকে এত কিছু দিয়েছে, এই ধরনের কথা তাদের কাছে অসম্মানজনক। তিনি বলেন, ‘আমির এ দেশে নিরাপদ। আমরা ওঁকে দেশ ছাড়তে দেব না।’ বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেছেন, ‘আমির আসলে দেশের মানুষকে ভয় দেখাতে চাইছেন।’
আমিরের মন্তব্য বলিউডকেও বিভাজিত করে দিয়েছে। অনুপম খের প্রশ্ন করেছেন, এর চেয়েও খারাপ সময়ের মধ্য দিয়ে দেশ গিয়েছে। তখন কি তিনি দেশ ছাড়ার কথা ভেবেছেন? ঋষি কাপুর বলেছেন, সমাজে ঘুণ ধরলে তার মেরামতি দরকার। সমস্যা থেকে মুখ ফেরানো কাজের কাজ নয়। একই মন্তব্য বিজেপি সাংসদ অভিনেতা পরেশ রাওয়ালেরও। তবে দিয়া মির্জা টুইট করে বলেছেন, প্রতিবাদীদের বিরুদ্ধে একটা সংগঠিত মিছিল দেখতে পাচ্ছি। রাভিনা ট্যান্ডন কটাক্ষ করে বলেছেন, দেশ থেকে এত পেয়েও আমির দেশ ছাড়বেন? রণবীর কাপুর আবার আমিরের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মন্তব্য, আমির এই দেশের ভালো-মন্দ নিয়ে অনেক ভাবনাচিন্তা করেন। চিত্র পরিচালক মহেশ ভাট বলেছেন, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আমাদের দরকার এমন একজন নেতা যিনি কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করবেন।
Read More

Tuesday, 24 November 2015

Unknown

পিতৃত্বকালীন ছুটি নেবেন মার্ক জাকারবার্গ

  Unknown      Tuesday, 24 November 2015     প্রযুক্তি কথন , ফেসবুক , বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   
মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান দম্পতিমার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান দম্পতিদুই মাসের পিতৃত্বকালীন ছুটি নেবেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান দম্পতির অনাগত সন্তানের জন্মের পর থেকেই এই ছুটিতে থাকবেন মার্ক।
মার্ক জাকারবার্গ সম্প্রতি নিজের ফেসবুক পেজে বিষয়টি উল্লেখ করেন। ‘এটি একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত’ নামের এক বার্তায় এই পিতৃত্বকালীন ছুটি নেওয়ার কথা জানান জাকারবার্গ। আগামী বছরের জুলাই মাসে জাকারবার্গ ও প্রিসিলা দম্পতি কন্যা সন্তানের আশা করছেন। যুক্তরাষ্ট্রে শিশু জন্মের পর আর্থিক সুবিধাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা চার মাসের ছুটিতে থাকতে পারেন। সিইও জাকারবার্গের অনুপস্থিতিতে অন্য কেউ ভারপ্রাপ্ত হিসেবে তাঁর দায়িত্ব পালন করবেন কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।
জাকারবার্গের এই পিতৃত্বকালীন ছুটি নেওয়ার বিষয়টি প্রযুক্তির দুনিয়ায় ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোয় পিতৃত্বকালীন ছুটি কারা পাবেন বা কোন পর্যায়ের কর্মীরা কীভাবে পাবেন সে বিষয়ে আলোচনা চলছিল। ইতিমধ্যে নেটপ্লিক্স জানিয়েছে, সন্তান জন্ম নেওয়ার পর যুক্তরাষ্ট্রে পুরুষ কর্মীদের অনেকেই ছুটি নিয়ে থাকেন। সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট ও অ্যাডোবিও এ রকম ছুটির অনুমোদন দিচ্ছে বলে জানা গেছে। মার্ক জাকারবার্গের এই ছুটি নেওয়ার বিষয়টিকে প্রযুক্তির দুনিয়ায় বেশ উৎসাহব্যঞ্জক ও ভালো একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
বিবিসি ও দ্য গার্ডিয়ান
Read More

Monday, 23 November 2015

Unknown

বলিউডে বক্স অফিসের ‘বাপ’ কে?

  Unknown      Monday, 23 November 2015     অন্যন্য , বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   


.বলিউডে ব্যয়বহুল ছবি বানানোর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে কোটি রুপি আয়ের ছবির সংখ্যাও। একের পর এক ছবি ১০০ কোটি রুপি আয় করে নাম লেখাচ্ছে অভিজাত ক্লাবে। ছবি তৈরি এবং আয়ের ক্ষেত্রে রেকর্ড ভাঙাভাঙির খেলা হরহামেশাই চলছে। এখন ছবি মুক্তি পাওয়া মানেই যেন কোটি রুপির বাণিজ্য।
বলিউড কিং শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’; আমির খানের ‘থ্রি ইডিয়টস’ ‘ধুম থ্রি’ হৃতিক রোশনের ‘কৃষ থ্রি’ বক্স অফিসে আয়ের ক্ষেত্রে রেকর্ড গড়েছে। এ বছরের দক্ষিণের ছবি ‘বাহুবলী’, ‘বজরঙ্গী ভাইজান’ এবং সম্প্রতি মুক্তি পাওয়া ‘প্রেম রতন ধন পায়ো’ আয়ের ক্ষেত্রে গড়ে চলেছে রেকর্ড। এভাবে রেকর্ড গড়া ও ভাঙা যখন নিয়মিত ঘটনা তখন সম্প্রতি দেশটির হিন্দুস্থান টাইমস ‘বক্স অফিসের ‘‘বাপ’’ কে?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘বজরঙ্গী ভাইজান’ এবং ‘বাহুবলী’র আয়ের তুলনা করে এ কথা বলা হয়েছে। এই তিনটি ছবি মুক্তি পাওয়ার প্রথম পাঁচ দিনের আয়ের চিত্র দিয়ে বলা হয়েছে ‘বক্স অফিসের ‘‘বাপ’’ কে?’
আপনি যদি মনে করে করেন যে, সামলান খান বলিউডে অবিসংবাদিত তবে খুব বেশি ‘ভুল’ বলা হবে না। কারণ ‘বজরঙ্গী ভাইজান’ মুক্তির পরই তা প্রমাণিত হয়। এরপর সম্প্রতি মুক্তি পাওয়া সুরুজ বারজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি বক্স অফিসে ধামাকা ছড়িয়েছে। সালমান খান ও সোনম কাপুর অভিনীত এই ছবির প্রথম পাঁচ দিনের আয় অনেকের চিন্তাকে ছড়িয়ে গেছে। ভাবা যায়, মুক্তির প্রথম পাঁচ দিনে ছবিটির আয় ১৪৩ কোটি ৩৯ লাখ ভারতীয় রুপি। ছবিটি প্রথম সপ্তাহ শেষে আয় ছাড়িয়েছে ৩০০ কোটি রুপি।
.তবে ছবি মুক্তির প্রথম পাঁচ দিনের আয়ের ক্ষেত্রে সল্লুকে অপরাজেয় ভাবার কোনো কারণ নেই। আর ভাবলেও আপনি ভুল প্রমাণিত হবেন। কারণ সালমানই পেছনে ফেলেছেন সালমানকে। ‘বজরঙ্গী ভাইজান’ প্রথম পাঁচ দিনে আয় করেছিল ১৫১ কোটি ৫ লাখ রুপি। তবে প্রথম পাঁচ দিনের হিসেবে এস এস রাজামৌলি পরিচালিত আনুশকা শেঠী, রানা দাগুবতী, তামান্না ও প্রভাস অভিনীত হিন্দিতে ডাবিং করা তেলেগু ছবি ‘বাহুবলী’ সবাইকে ছাড়িয়ে গেছে। দক্ষিণের এই ছবিটি প্রথম পাঁচ দিনে আয় করেছে ২৫৪ কোটি রুপি। এই আয়ের হিসেবে প্রভাসই বক্স অফিসের নেই ‘বাপ’। তবে এ হিসাব শুধু প্রথম পাঁচ দিনের।
‘বাহুবলী’ প্রথম দিনে ৬০, দ্বিতীয় দিনে ৫২, তৃতীয় দিনে ৫৭, চতুর্থ দিনে ৪৮ এবং পঞ্চম দিনে ৩৭ কোটি রুপি আয় করে। সেই হিসেবে প্রথম পাঁচ দিনে এই ছবির মোট আয় দাঁড়ায় ২৫৪ কোটি।
এর পর ‘বজরঙ্গী ভাইজান’ প্রথম দিনে ২৭ কোটি ২৫ লাখ, দ্বিতীয় দিনে ৩৬ কোটি ৬০ লাখ, তৃতীয় দিনে ৩৮ কোটি ৭৫ লাখ, চতুর্থ দিনে ২৭ কোটি ৫ লাখ এবং পঞ্চম দিনে ২১ কোটি ৪০ লাখ রুপি আয় করে। পাঁচ দিনে এই ছবির মোট আয় ১৫১ কোটি ৫ লাখ রুপি।
এদিকে প্রথম দিনে ৪০ কোটি ৩৫ লাখ, দ্বিতীয় দিনে ৩১ কোটি ৫ লাখ, তৃতীয় দিনে ৩০ কোটি ৭ লাখ, চতুর্থ দিনে ২৮ কোটি ৩০ লাখ এবং পঞ্চম দিনে ১৩ কোটি ৬২ লাখ রুপি আয় করে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি। প্রথম পাঁচ দিনে এ ছবির মোট আয় দাঁড়ায় ১৪৩ কোটি ৩৯ লাখ রুপি।
‘বাহুবলী’ তৈরির আগে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ছিল শাহরুখ খানের রাওয়ান। রাওয়ান তৈরিতে ২৭ দশমিক চার মিলিয়ন ডলার খরচ হয়েছিল। যেখানে বাহুবলী তৈরির খরচ ৩৯ মিলিয়ন ডলার।
Read More

Thursday, 19 November 2015

Unknown

বলিউড ‘জয় হো’ রাহমানের

  Unknown      Thursday, 19 November 2015     বিনেদন      No comments   
..একটু দেরি করে হলেও, বিষয়টি নিয়ে কথা হতেই পারে। অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান বলে কথা। প্রাসঙ্গিকতার অজুহাত তাঁর কর্ম আর জনপ্রিয়তার সামনে ফিকে পড়ে যায়। তাই তাঁকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র জয় হো যেকোনো সময়ই হতে পারে আলোচনার বিষয়বস্তু কিংবা আড্ডার মধ্যমণি। তবে ইদানীং শুধু জয় হো দিয়ে নয়, এ আর রাহমান আলোচনায় আছেন তাঁর নতুন ছবি তামাশার গান দিয়েও। তাই গত অক্টোবরে প্রচারিত প্রামাণ্যচিত্র জয় হো আর আসছে ছবি তামাশার গানের দিকে একটু নজর দেওয়া যাক।
ডিসকভারি চ্যানেল বেশ লম্বা সময় নিয়ে তৈরি করেছে জয় হো নামের প্রামাণ্যচিত্রটি। এতে এ আর রাহমানের (আল্লাহ রাখা রাহমান) জীবনের এত খুঁটিনাটি বিষয় উঠে এসেছে যে ছবিটির শেষে রাহমান দীর্ঘশ্বাস নিয়ে বলেই ফেললেন, ‘এত বড় ইন্টারভিউতে সব বলার পর নিজেকে বিবস্ত্র মনে হচ্ছে। কিছুই তো আর বাকি রইল না!’
সত্যিই কিছু আর বাকি নেই। নিজের কঠিন শৈশব থেকে শুরু করে, গান নিয়ে তাঁর সংগ্রামের দিনগুলো, সুরের প্রার্থনা করে স্রষ্টার কাছে সমর্পণ করা রাতগুলো আর উপচে পড়া সাফল্যের সময়গুলো—সবই উঠে এসেছে প্রামাণ্যচিত্রে।
জয় হো প্রামাণ্যচিত্র যাঁরা দেখেছেন, তাঁদের অনেকেই বলেছেন, এতটা কাছ থেকে নাকি এর আগে কখনোই আবিষ্কার করা যায়নি রাহমানকে। তাঁর সাফল্যের প্রতিটি ধাপ ধরে ধরে তিনি কথা বলেছেন এতে। ব্যাখ্যা করেছেন তাঁর প্রতিটি কালজয়ী সুর সৃষ্টির পেছনের রহস্যের।
শুধু রাহমান নন, এই প্রামাণ্যচিত্রে রাহমানের কাছের মানুষদের দেখা মিলেছে। তাঁর প্রথম ছবির পরিচালক মণি রত্নম থেকে শুরু করে বলিউডে রাহমানের অভিষেক ঘটানো পরিচালক রাম গোপাল ভর্মা, সুভাষ ঘাই, শেখর কাপুর, ড্যানি বয়েল—সবাই প্রামাণ্যচিত্রে কথা বলেছেন রাহমানকে নিয়ে।
সংগীতশিল্পী অলকা ইয়াগনিক বলেছেন, কেমন করে তাঁরা সহ্য করতেন রাহমানের পাগলামিগুলো। কিন্তু কাজ শেষে ঠিকই রাহমান তাঁদের বাকরুদ্ধ করে ফেলতেন। অলকার বলা একটা গল্প খানিকটা এখানে বলা যাক। এ আর রাহমান তখন কাজ করছিলেন তাঁর প্রথম তামিল ছবি রোজার গান নিয়ে। তিনি ছিলেন চেন্নাইয়ে। সেখান থেকে মুম্বাইয়ে ফোন করলেন অলকা ইয়াগনিক আর কুমার শানুকে। কিন্তু অলকা নাকি এ আর রাহমানের নাম শুনে একটু দ্বিধায় পড়ে গেলেন। কুমার শানুকে বললেন, ‘কে এই সংগীত পরিচালক? আগে তো নাম শুনিনি। তাঁর এক কথাতেই কি চেন্নাই চলে যাওয়া যায়?’ কুমার শানুর সঙ্গে আলোচনা করে সে যাত্রায় অলকা ফিরিয়ে দেন রাহমানের প্রস্তাব। কিন্তু রোজা মুক্তি পাওয়ার পর এখন অবধি অলকার একটাই আক্ষেপ, ‘কী বড় ভুলটাই না করেছিলাম!’
এ আর রাহমানকে ঘিরে এমন অনেক গল্প নিয়ে তৈরি হয়েছে জয় হো। ওহ্! এত প্রশংসা যে প্রামাণ্যচিত্রের, তাঁর নেপথ্যের কারিগরের নামটিই তো বলা হলো না। তাঁর নাম উমেশ আগারওয়াল। রাহমানের সঙ্গে রাত-দিন কাটিয়ে তাঁর হাঁড়ির খবর পর্যন্ত উমেশ তুলে এনেছেন এই প্রামাণ্যচিত্রে। এটি তৈরির অভিজ্ঞতা নিয়ে উমেশ বলেন, ‘কাজটি সহজ ছিল না। রাহমান আর তাঁর কাছের মানুষদের কাছ থেকে একেবারে অজানা কথাগুলো বের করে আনতে অনেক খাটতে হয়েছে। বিশেষ করে কঠিন ছিল রাহমানের ছেলেবেলার কথাগুলো বের করে আনা।’
রাহমান নাকি প্রামাণ্যচিত্রের কাজ শুরুর আগেই বলে দিয়েছিলেন, তিনি তাঁর শৈশব আর কৈশোর নিয়ে খুব একটা কথা বলবেন না। কারণ, ওই অংশটা ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। ওই অধ্যায়টি আর উল্টেপাল্টে দেখতে চান না রাহমান। কিন্তু উমেশ নাছোড়বান্দা। তিনি রাহমানকে জয় হোর জন্য টেনে নিয়ে গেছেন সেই ক্লাসরুমে, যেখানে বসে রাহমান জানতে পেরেছিলেন তাঁর বাবার মৃত্যুসংবাদ। এভাবেই রাহমানের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া আরও অনেক বিষয়কেই আবেগপ্রবণভাবে পর্দায় তুলে ধরেছেন উমেশ তাঁর জয় হো প্রামাণ্যচিত্রে। গত ২৬ অক্টোবর প্রামাণ্যচিত্রটি দেখানো হয় ডিসকভারি চ্যানেলে। এরপর থেকে বেশ কয়েকবার তা প্রচারিত হয়ে ডিসকভারি চ্যানেল ও টিএলসিতে। তা ছাড়া ইউটিউবে জয় হো নামে প্রামাণ্যচিত্রটির অংশিবশেষ তো সবার জন্য উন্মুক্ত রয়েছেই।
দ্য হিন্দু, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে
Read More
Older Posts → Home

Blog Archive

  • ▼  2016 (5)
    • ▼  August (5)
      • যানজট নিয়ন্ত্রণে থাকবে ১ হাজার রোভার স্কাউট’ ...
      • সুচির উদ্যোগে বিদ্রোহীদের সাথে আলোচনায় মায়ানমার
      • মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন!
      • ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি
      • শফিক রেহমানকে তিন মাসের জামিন
  • ►  2015 (154)
    • ►  December (16)
    • ►  November (127)
    • ►  October (11)
  • ►  2014 (1)
    • ►  November (1)

Popular Posts

  • কীভাবে হবেন ফেসবুক সেলিব্রেটি? টিপস এবং দুই নম্বরী উপায় সমগ্র
    ফেসবুক সেলিব্রেটি এখন সময়ের আলোচিত বিষয়। সেদিন একটা স্ট্যাটাসে জিজ্ঞেস করেছিলাম আমরা বাঙালী জাতি তো খালি ভাগই হই। কে জানি বলেছিল বাঙালী ...
  • যারা ফেসবুক পেজ ব্যবহার করেন তাদের জন্য পেজ ম্যানেজার অ্যাপস
    আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের কে একটি নতুন অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব। ফেসবুকের কোনো পেজের অ্যাডমিন মানেই সব সময় সেই পে...
  • গুগলের ১০টি অজানা সার্ভিস
    আপনি একজন কম্পিউটার ব্যবহারকারী বা স্মার্টফোন ব্যবহারকারী হলে নিশ্চয়ই আপনি নেট ব্যবহার করে থাকেন। আর ইন্টারনেট ব্যবহার করেছেন কিন্তু গুগ...
  • গোপাল ভাড়ের মজার গল্প
    গ্রাম বাংলার গল্পে, কিচ্ছা কাহিনীতে গোপাল ভাঁড়ের গল্প প্রায়শই শোনা যায়। আমি নিজেও গোপাল ভাঁড়ের গল্প শুনেই বড় হয়েছি। পাঠকদের জন্য গোপাল...
  • Radio Today
    Radio Today FM 89.6 the first and no. 1 private radio, first went on air in May 2006 in Dhaka. From 15th Oct 2006 it expanded coverage to ...
  • WIFI এর পাসওয়ার্ড জেনে নিন একদম সহজে
    একথা আপনাকে মানতেই হবে যে এন্ড্রয়েড দিয়ে WIFI এর পাসওয়ার্ড আসলেই হ্যাক করা যায়না!! এর জন্য অনেক এপ,টিঊটোরিয়াল থাকলেও একটাও ...
  • শফিক রেহমানকে তিন মাসের জামিন
    শফিক রেহমানকে তিন মাসের জামিন অনলাইন ডেস্ক   লিড নিউজ আপডেট: ০১:১২:৪০ PM, বুধবার, আগস্ট ৩১, ২০১৬ প্রধানমন্ত্রী শেখ হ...
  • রাজশাহীতে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে আহত ৪
    রাজশাহী ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আয়োজনের সময় বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জন আহত হয়েছে। শনিবার সকাল ৮...
  • মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন!
    মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন! উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কথা এখন সারা বিশ্ব জানে। প্রতিদিন তার অপকীর্তির কথা স...
  • বাংলা , হিন্দি ও ইংলিশ গান ডাউনলোড করার ৩০ টি ওয়েব সাইট
    আজ আমি আপনাদের ওয়েব সাইট এর লিঙ্ক দেব , যা থেকে সম্পুন ফ্রী তে আপনার পছন্দের গান ডাউনলোড করতে পারবেন। নিম্নে  ফ্রীতে বাংলা , হিন্দি ও ইং...

Labels

  • Online Radio
  • অন্যন্য
  • অফার
  • ই-বুক
  • ইসলাম শিক্ষা
  • উইন্ডোজ
  • এন্ডয়েড
  • ওয়ায়ার্ডপ্রেস
  • কম্পিউটার
  • খেলাধুলা
  • গুগল
  • গ্রাফিক্স ডিজাইন
  • জোকস
  • টিপস-ট্রিকস
  • ডাউনলোড
  • প্রযুক্তি কথন
  • প্রোগ্রামিং
  • ফেসবুক
  • ফ্রিল্যান্সার
  • বাংলা কবিতা
  • বাংলা গল্প
  • বিনেদন
  • ব্লগার
  • ভিন্ন স্বাদের খবর
  • লেখাপড়া
  • সফটওয়ার
  • সাস্থ কথা

Facebook Fan

Powered by: Blogger
About Us | Contact Us | Privacy | Sitemap | Terms Condition | Others
Copyright © Shahoreyar Mostofa All Rights Reserved |