Select Menu
  • Home
  • Blog Design
  • Widgets
    • HTML Editor
    • HTML Parser
    • Counter Tool
    • Css Minifier
    • Live Viewer
    • Color Code
  • SEO
  • Online Earning
  • Technology
  • About Us
  • Contact Us
  • Download
  • About Us
  • Contact Us
  • Privacy
  • Sitemap
  • Download
Shahoreyar Mostofa
  • Home
  • Blog Design
  • Widgets
  • SEO
  • Android
    • Adroid Tips
    • Android Apps
    • Android News
  • Earning
  • Error404
প্রোগ্রামিং
Showing posts with label প্রোগ্রামিং. Show all posts
Showing posts with label প্রোগ্রামিং. Show all posts

Friday, 27 November 2015

Unknown

গল্প পড়ুন আর প্রোগ্রামিং শিখুন

  Unknown      Friday, 27 November 2015     উইন্ডোজ , কম্পিউটার , টিপস-ট্রিকস , প্রোগ্রামিং      No comments   
প্রথম সি প্রোগ্রামঃ আপনি জীবনে যদি এই প্রথম প্রোগ্রামিং সম্পর্কে পড়ছেন এমনও হয় তাহলেও আপনার নিচের প্রোগ্রামের প্রতিটি লাইন বুঝতে একটুও সমস্যা হবে না।
কোন কিছু না বুঝে নিচের প্রোগ্রামটা যেকোন কম্পাইলারে  লিখে রান করুনঃ
1
2
3
4
5
6
#include<stdio.h>
int main()
{
   printf("Hello World");
   return 0;
}

output

Hello World
এখন উপরের প্রোগ্রামের প্রতিটি লাইনের ব্যাখ্যা বুঝতে রবিনের জন্ম দিনের কয়েক ঘন্টার কার্যকলাপ একটু মনযোগ দিয়ে পড়ুনঃ
১. রবিন একটি রেস্টুরেন্ট এ এসে বসল। ওয়েটার আসল মেনু নিয়ে। রবিন তার পছন্দের খাবারের তালিকা নির্বাচন করে ওয়েটার কে দিল।
২. ওয়েটার মেনু নিয়ে চলে গেল রাঁধুনীর কাছে। এই মেনুর খাবার তৈরিতে যেসব রন্ধন সামগ্রী লাগবে সব রাঁধুনীকে দেওয়া হল।
৩. রাঁধুনী মেনু দেখে রবিনের পছন্দের খাবার তৈরি করল।
৪. কিছুক্ষণ পর ওয়েটার খাবার নিয়ে আসল।
order-menu
পছন্দের খাদ্য তালিকা তৈরি করছে
cooker
খাদ্য তালিকা অনুযায়ী রান্না হচ্ছে
উপরের প্রোগ্রামটির প্রতিটি লাইনের ব্যাখ্যাঃ

১. #include<stdio.h> : এই লাইনটি রাঁধুনীকে দেওয়া রন্ধন সামগ্রীর সাথে তুলনা করতে পারেন। সি প্রোগ্রামের কিছু কমান্ড কম্পাইলারে দেওয়া থাকে। সেই কমান্ডগুলা আপনার প্রগ্রামে সংযুক্ত করতে #include<stdio.h> লিখা হয়েছে। রাঁধুনীকে যেমন মেনু অনুযায়ী খাবার তৈরি করতে রন্ধন সামগ্রী দিতে হয়েছে, একইভাবে printf("Hello World"); লাইনটি কাজ করার জন্য যেই কমান্ডগুলা দরকার সেগুলো #include<stdio.h> লাইনটার মাধ্যমে সংযুক্ত করে দেওয়া হয়েছে।
stdio মানে হলঃ Standard Input Output. এটাকে হেডার ফাইল বলে .h দিয়ে header file বুঝানো হচ্ছে।
২. int main() : এই লাইনটাকে আপনি ওয়েটারের সাথে তুলনা করতে পারেন। খাবার রান্না করা থেকে রবিনের কাছে খাবার আসা পর্যন্ত সম্পূর্ন প্রক্রিয়াটা শুরু করে দিয়েছে ওয়েটার, মেনুটি রাঁধুনির কাছে হস্তান্তর করে। একইভাবে int main() '{ }' এর ভেতরে যে লাইনগুলো আছে সেগুলকে কম্পাইলারের কাছে হস্তান্তর করে প্রোগ্রামটির এক্সিকিউশন শুরু করে দিয়েছে।
উল্লেখ্য যে, '{' কে বলা হয় ওপেনিং কার্লি ব্রেস এবং '}' কে বলা হয় ক্লোসিং কার্লি ব্রেস। int main() এর পর যে ওপেনিং কার্লি ব্রেস আছে সেখান থেকে এক্সিকিউশন শুরু হয় এবং ক্লোসিং কার্লি ব্রেস এ এক্সিকিউশন টার্মিনেট হয়।
৩.
1
2
3
4
{
   printf("Hello World");
   return 0;
}
: এই লাইনগুলোকে রবিনের পছন্দ করা মেনুর সাথে তুলনা করতে পারেন। রবিন যেমন ইচ্ছে মত খারের আইটেম নির্বাচন করে মেনু তৈরি করতে পারে, একই ভাবে একজন প্রোগ্রামার তার পছন্দের কোন কাজ করতে '{}' এর ভেতরে সি এর কোড লিখতে পারে। সেটি হতে পারে ২ লাইনের সহজ কোন প্রোগ্রাম আবার ১০০০ লাইনের জটিল কোন প্রোগ্রাম।
উল্লেখ্য যে, printf(); কে বলা হয় লাইব্রেরী ফাংশন যেটি কম্পাইলারের সাথে stdio.h ফাইলে থাকে। এই printf(); ফাংশনটি কাজ করার জন্যই শুরুতে #include লাইনটি লিখে দিতে হয়েছে। printf(); ফাংশনের ভেতরে ডাবল ইনভার্টেট কমার ভেতরে যা লিখে দেওয়া হয় তাই আউটপুটে দেখায়। আমি Hello world দেখতে চেয়েছি তাই
printf("Hello world"); লিখিছি।
যে কোন সি প্রোগ্রাম লিখার জন্য int main() এই ফাংশন টা লিখতে হয়।এরপর যেখান থেকে “{” শুরু হয় তার পর থেকে প্রোগ্রাম টা এক্সিকিউট করা শুরু করে এবং একটি একটি করে লাইন এক্সিকিউট করার পর যেখানে “}”আছে সেখানে টার্মিনেট করবে।লক্ষ্য রাখতে হবে যে int এবং main এর মাঝে যেন কমপক্ষে একটা space থাকে।
***কোন লাইন এক্সিকিউট করা মানে হলো সেই লাইন এর যে কাজ সেই কাজটি করা।
বিঃদ্রঃ return 0; লাইনটির ব্যাখ্যা ফাংশন অধ্যায় পড়ার পর বুঝা যাবে।
Read More
Older Posts → Home

Blog Archive

  • ▼  2016 (5)
    • ▼  August (5)
      • যানজট নিয়ন্ত্রণে থাকবে ১ হাজার রোভার স্কাউট’ ...
      • সুচির উদ্যোগে বিদ্রোহীদের সাথে আলোচনায় মায়ানমার
      • মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন!
      • ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি
      • শফিক রেহমানকে তিন মাসের জামিন
  • ►  2015 (154)
    • ►  December (16)
    • ►  November (127)
    • ►  October (11)
  • ►  2014 (1)
    • ►  November (1)

Popular Posts

  • কীভাবে হবেন ফেসবুক সেলিব্রেটি? টিপস এবং দুই নম্বরী উপায় সমগ্র
    ফেসবুক সেলিব্রেটি এখন সময়ের আলোচিত বিষয়। সেদিন একটা স্ট্যাটাসে জিজ্ঞেস করেছিলাম আমরা বাঙালী জাতি তো খালি ভাগই হই। কে জানি বলেছিল বাঙালী ...
  • যারা ফেসবুক পেজ ব্যবহার করেন তাদের জন্য পেজ ম্যানেজার অ্যাপস
    আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের কে একটি নতুন অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব। ফেসবুকের কোনো পেজের অ্যাডমিন মানেই সব সময় সেই পে...
  • গুগলের ১০টি অজানা সার্ভিস
    আপনি একজন কম্পিউটার ব্যবহারকারী বা স্মার্টফোন ব্যবহারকারী হলে নিশ্চয়ই আপনি নেট ব্যবহার করে থাকেন। আর ইন্টারনেট ব্যবহার করেছেন কিন্তু গুগ...
  • গোপাল ভাড়ের মজার গল্প
    গ্রাম বাংলার গল্পে, কিচ্ছা কাহিনীতে গোপাল ভাঁড়ের গল্প প্রায়শই শোনা যায়। আমি নিজেও গোপাল ভাঁড়ের গল্প শুনেই বড় হয়েছি। পাঠকদের জন্য গোপাল...
  • Radio Today
    Radio Today FM 89.6 the first and no. 1 private radio, first went on air in May 2006 in Dhaka. From 15th Oct 2006 it expanded coverage to ...
  • WIFI এর পাসওয়ার্ড জেনে নিন একদম সহজে
    একথা আপনাকে মানতেই হবে যে এন্ড্রয়েড দিয়ে WIFI এর পাসওয়ার্ড আসলেই হ্যাক করা যায়না!! এর জন্য অনেক এপ,টিঊটোরিয়াল থাকলেও একটাও ...
  • শফিক রেহমানকে তিন মাসের জামিন
    শফিক রেহমানকে তিন মাসের জামিন অনলাইন ডেস্ক   লিড নিউজ আপডেট: ০১:১২:৪০ PM, বুধবার, আগস্ট ৩১, ২০১৬ প্রধানমন্ত্রী শেখ হ...
  • রাজশাহীতে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে আহত ৪
    রাজশাহী ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আয়োজনের সময় বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জন আহত হয়েছে। শনিবার সকাল ৮...
  • মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন!
    মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন! উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কথা এখন সারা বিশ্ব জানে। প্রতিদিন তার অপকীর্তির কথা স...
  • বাংলা , হিন্দি ও ইংলিশ গান ডাউনলোড করার ৩০ টি ওয়েব সাইট
    আজ আমি আপনাদের ওয়েব সাইট এর লিঙ্ক দেব , যা থেকে সম্পুন ফ্রী তে আপনার পছন্দের গান ডাউনলোড করতে পারবেন। নিম্নে  ফ্রীতে বাংলা , হিন্দি ও ইং...

Labels

  • Online Radio
  • অন্যন্য
  • অফার
  • ই-বুক
  • ইসলাম শিক্ষা
  • উইন্ডোজ
  • এন্ডয়েড
  • ওয়ায়ার্ডপ্রেস
  • কম্পিউটার
  • খেলাধুলা
  • গুগল
  • গ্রাফিক্স ডিজাইন
  • জোকস
  • টিপস-ট্রিকস
  • ডাউনলোড
  • প্রযুক্তি কথন
  • প্রোগ্রামিং
  • ফেসবুক
  • ফ্রিল্যান্সার
  • বাংলা কবিতা
  • বাংলা গল্প
  • বিনেদন
  • ব্লগার
  • ভিন্ন স্বাদের খবর
  • লেখাপড়া
  • সফটওয়ার
  • সাস্থ কথা

Facebook Fan

Powered by: Blogger
About Us | Contact Us | Privacy | Sitemap | Terms Condition | Others
Copyright © Shahoreyar Mostofa All Rights Reserved |