Select Menu
  • Home
  • Blog Design
  • Widgets
    • HTML Editor
    • HTML Parser
    • Counter Tool
    • Css Minifier
    • Live Viewer
    • Color Code
  • SEO
  • Online Earning
  • Technology
  • About Us
  • Contact Us
  • Download
  • About Us
  • Contact Us
  • Privacy
  • Sitemap
  • Download
Shahoreyar Mostofa
  • Home
  • Blog Design
  • Widgets
  • SEO
  • Android
    • Adroid Tips
    • Android Apps
    • Android News
  • Earning
  • Error404
Home খেলাধুলা বিনেদন ভিন্ন স্বাদের খবর ৮০ হাজার টাকায় ১ রান নিয়ে বিপিএল এ তোলপাড়

Tuesday, 1 December 2015

Unknown

৮০ হাজার টাকায় ১ রান নিয়ে বিপিএল এ তোলপাড়

  Unknown      Tuesday, 1 December 2015     খেলাধুলা , বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   
হেলিকপ্টারে উড়িয়ে আনা হয়েছে উমর আকমলকে। ছবি: শামসুল হক                                           shahoreyarmostofa.blogspot.com
বাতাসে গর্জন তুলে উড়ে এল সাদা হেলিকপ্টার । হেলিকপ্টারটি নামল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে । সাদা হেলিকপ্টার থেকে বেরিয়ে এলেন তিনি । চোখে সানগ্লাস । পরনে কালো টি-শার্ট ও আকাশি-নীল জিনস । যেন রুপালি পর্দার নায়ক, এক্ষুনি ভিলেনদের পিটিয়ে ছাতু বানাবেন । এবারের বিপিএলে উমর আকমলের ‘এন্ট্রি’ হলো রীতিমতো ‘সিনেমাটিক’। কিন্তু বলতেই হচ্ছে—সিনেমাটা ফ্লপ!
চিটাগং ভাইকিংসের হয়ে আজই তাকে উড়িয়ে আনা হয়েছে । গত রাতে যাঁরা শারজায় হওয়া পাকিস্তান-ইংল্যান্ডের শ্বাসরুদ্ধকর টি-টোয়েন্টি ম্যাচটি দেখে গভীর রাতে ঘুমোতে গিয়েছিলেন, নিশ্চয় আজ দুপুরে চিটাগং-রংপুর ম্যাচে উমরকে দেখে খানিকটা চমকেই উঠেছিলেন !
রাতের খেলা শেষে সকালেই পা রেখেছেন ঢাকায় । ঢাকা থেকে বাকি পথটা হেলিকপ্টারে উড়িয়ে আনা হয়েছে তাঁকে । দুপুর ১২টার দিকে নেমে ঘণ্টা দু-এক পরই নামলেন মাঠে ।
কিন্তু যে কারণে দ্রুত তাঁকে উড়িয়ে নেওয়া আসা হলো, আপাতত সে আশা পূরণ হলনা চিটাগংয়ের । সাকিব আল হাসানের দারুণ এক ডেলিভারিতে ফিরেছেন মাত্র ১ রানে, সেটিও আটটি বল খরচ করে ! তার বড় ভাই কামরান আকমলও চট্টগ্রামের হয়ে খেলছেন । প্রথম ম্যাচে রান আউট হয়েছেন শূন্য রানে, আজ করেছেন ১২ ।
আকমল ভাইয়েরা অবশ্য ফর্মের সঙ্গে যুঝছেন বেশ কিছু দিন ধরেই। দুই বছর ধরে ওয়ানডে দলে জায়গা হয় না কামরানের। উমরও বিশ্বকাপের পর থেকেই ওয়ানডে দলের বাইরে। উমর পাকিস্তান টি-টোয়েন্টি দলে নিয়মিত সুযোগ পেলেও কত দিন সেই জায়গা ধরে রাখতে পারবেন, কে জানে। এ বছর ৯টি টি-টোয়েন্টিতে ২০.২৫ গড়ে করেছেন ১৬২। সর্বোচ্চ ৪৬ করেছিলেন জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে করেছেন মাত্র ২৬। কাল স্নায়ুক্ষয়ী সুপার ওভারেও উমরের ব্যাট থেকে তিন বলে এসেছে মাত্র ১ রান!
এবার চিটাগংয়ের হয়েও হতাশ করলেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। তবে চিটাগং কোচ মারভান আতাপাত্তু মনে করছেন, ভ্রমণক্লান্তির কারণেই উমর স্বাচ্ছন্দ্য ছিলেন না আজ, ‘আমরা জানি সব ম্যাচই গুরুত্বপূর্ণ। চার ঘণ্টার ফ্লাইট ও ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে আসার পর তার জন্য আসলে সহজ ছিল না। আশা করি সে দ্রুতই ছন্দে ফিরে আসবে। আসলে দিনটা তার ছিল না।’
হেলিকপ্টারে করে উড়ে আনতে চট্টগ্রামের বেশ খরচা-পাতিও হয়েছে নিশ্চয়ই। শোনা যাচ্ছে খরচের অঙ্কটা ৮০ হাজার টাকা। ৮০ হাজার টাকা খরচায় ৮ বলে ১ রান! বলতেই হচ্ছে, রানটা বেশ ব্যয়বহুল বৈকি!

0 comments:

Post a Comment

Blog Archive

  • ►  2016 (5)
    • ►  August (5)
  • ▼  2015 (154)
    • ▼  December (16)
      • রাজশাহীতে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে আহত ৪
      • সফটওয়্যার যখন আবহাওয়া প্রতিবেদক
      • গল্প: শীত এলেই আসে লোকটা
      • গ্রেনেডের উপকরণ আসছে দেশের বাইরে থেকে
      • বাগমারায় মসজিদে বোমা বিস্ফোরণ, বহনকারী নিহত
      • আপনার ওয়েবসাইটের জন্য চমৎকার ইমেইল সাসক্রাইব উইগেট
      • আমরা কি স্বাধীনতার মর্যদা দিতে পারছি ???
      • এক যন্ত্রে অনেক কাজ
      • আজ আসছেন না সোহম
      • চরম ১০ টি জিনিস করতে পারবেন এন্ড্রয়েড ফোন দিয়ে
      • জিম ক্যারি ‘সিরিয়াস’
      • কন্যা সন্তানের বাবা হলেন জাকারবার্গ
      • ৮০ হাজার টাকায় ১ রান নিয়ে বিপিএল এ তোলপাড়
      • তারানার চিঠিতে ফেসবুকের সাড়া
      • খুব সহজে মাস্টার কার্ড নিন
      • হুবহু মানুষ বানানোর প্রযুক্তি এখন হাতের নাগালে
    • ►  November (127)
    • ►  October (11)
  • ►  2014 (1)
    • ►  November (1)

Popular Posts

  • যারা ফেসবুক পেজ ব্যবহার করেন তাদের জন্য পেজ ম্যানেজার অ্যাপস
    আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের কে একটি নতুন অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব। ফেসবুকের কোনো পেজের অ্যাডমিন মানেই সব সময় সেই পে...
  • গোপাল ভাড়ের মজার গল্প
    গ্রাম বাংলার গল্পে, কিচ্ছা কাহিনীতে গোপাল ভাঁড়ের গল্প প্রায়শই শোনা যায়। আমি নিজেও গোপাল ভাঁড়ের গল্প শুনেই বড় হয়েছি। পাঠকদের জন্য গোপাল...
  • বাংলাই ব্লগার ব্লগ শিখার জন্য চমৎকার বই ডাউনলোড করে নিন
    আসসালামু আলাইকুম বন্ধুরা , আশাকরি সবাই ভাল সুস্থ আছেন। যাই হোক আমি বেশি কিছু দিন থেকেই অনেক পরিশ্রম করে একটি ইবুক লিখাম এবং সেটাই আজক...
  • Radio Today
    Radio Today FM 89.6 the first and no. 1 private radio, first went on air in May 2006 in Dhaka. From 15th Oct 2006 it expanded coverage to ...
  • কীভাবে হবেন ফেসবুক সেলিব্রেটি? টিপস এবং দুই নম্বরী উপায় সমগ্র
    ফেসবুক সেলিব্রেটি এখন সময়ের আলোচিত বিষয়। সেদিন একটা স্ট্যাটাসে জিজ্ঞেস করেছিলাম আমরা বাঙালী জাতি তো খালি ভাগই হই। কে জানি বলেছিল বাঙালী ...
  • বাংলা , হিন্দি ও ইংলিশ গান ডাউনলোড করার ৩০ টি ওয়েব সাইট
    আজ আমি আপনাদের ওয়েব সাইট এর লিঙ্ক দেব , যা থেকে সম্পুন ফ্রী তে আপনার পছন্দের গান ডাউনলোড করতে পারবেন। নিম্নে  ফ্রীতে বাংলা , হিন্দি ও ইং...
  • কম্পিউটার ও স্মাটফোনের প্রয়োজনীয় ফাইলগুলো রক্ষা করুন
    আসসালামুআলাইকুম। প্রিয় টেকপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পিসির ও স্মাটফোনের ডাটা সুরক্ষার কিছু প...
  • লেখাপড়া : লেখাপড়া ধ্বংশ করল আসলে কে?
    1. Firoz Ahmed: “শুধু লোভ! বিজ্ঞানীদের এই কারণেই সমাজবিজ্ঞান সম্পর্কেও কিছু ধারণা থাকা দরকার। লোভেরও ব্যকরণ আছে, নিয়ম-কানুনের উর্ধে সে...
  • ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি
    ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি শ্রমিক রক্ষা করে ট্যানারি শিল্প স্থানান্তরের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রম...
  • মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন!
    মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন! উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কথা এখন সারা বিশ্ব জানে। প্রতিদিন তার অপকীর্তির কথা স...

Labels

  • Online Radio
  • অন্যন্য
  • অফার
  • ই-বুক
  • ইসলাম শিক্ষা
  • উইন্ডোজ
  • এন্ডয়েড
  • ওয়ায়ার্ডপ্রেস
  • কম্পিউটার
  • খেলাধুলা
  • গুগল
  • গ্রাফিক্স ডিজাইন
  • জোকস
  • টিপস-ট্রিকস
  • ডাউনলোড
  • প্রযুক্তি কথন
  • প্রোগ্রামিং
  • ফেসবুক
  • ফ্রিল্যান্সার
  • বাংলা কবিতা
  • বাংলা গল্প
  • বিনেদন
  • ব্লগার
  • ভিন্ন স্বাদের খবর
  • লেখাপড়া
  • সফটওয়ার
  • সাস্থ কথা

Facebook Fan

Powered by: Blogger
About Us | Contact Us | Privacy | Sitemap | Terms Condition | Others
Copyright © Shahoreyar Mostofa All Rights Reserved |