Select Menu
  • Home
  • Blog Design
  • Widgets
    • HTML Editor
    • HTML Parser
    • Counter Tool
    • Css Minifier
    • Live Viewer
    • Color Code
  • SEO
  • Online Earning
  • Technology
  • About Us
  • Contact Us
  • Download
  • About Us
  • Contact Us
  • Privacy
  • Sitemap
  • Download
Shahoreyar Mostofa
  • Home
  • Blog Design
  • Widgets
  • SEO
  • Android
    • Adroid Tips
    • Android Apps
    • Android News
  • Earning
  • Error404
ব্লগার
Showing posts with label ব্লগার. Show all posts
Showing posts with label ব্লগার. Show all posts

Tuesday, 1 December 2015

Unknown

খুব সহজে মাস্টার কার্ড নিন

  Unknown      Tuesday, 1 December 2015     অন্যন্য , ডাউনলোড , প্রযুক্তি কথন , ব্লগার , ভিন্ন স্বাদের খবর , সফটওয়ার      No comments   
হাই বন্ধুরা সবাই কেমন আছেন ???? আমি ভাল আছি আশা করি আপনারাও সবাই অনেক ভাল আছেন
আজ আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার একটি টিউন
আমরা অনেকেই অনলাইনে ইনকাম করি অনেক ক্ষেত্রেই টাকা তোলার জন্য আমাদের অনলাইন ব্যাংক একাউন্টের প্রয়োজন হয় । তাই আপনাদের জন্য নিয়ে হাজির হরাম এই টিউটা নিয়ে আমি আজ শেখাব কিভাবে অনলাইন ব্যাংক একাউন্ট খুলতে হয় এবং সেখান থেকে মাস্টার কার্ড পাওয়া যায় ।

তো কথা কম কাজ বেশি ।
পেওনার একাউন্ট খোলার জন্য প্রথমেই অাপনাকে পেওনার.কমে যেতে হবে  পেওনার.কম এখানে ।


পেওনার.কমে যাওয়ার পর আপনি উপরের ন্যায় উইন্ডো পাবেন। এখান থেকে  Sign Up and Earn $25* অপশনে ক্লিক করেন । একটা কথ আপনি প্রত্যেকটি নতুন পেওনার একাউন্টে পেওনারের থেকে ২৫ ডলার ফ্রি পাবেন কিন্তু তার জন্য অ্রাপনার পেওনার একাউন্টে ১০০ ডলার লোড দিতে হবে ১০০ ডলার লোড দিলেই ১২৫ ডলার হয়ে যাবে । 
Sign Up and Earn $25* অপশনে ক্লিক করলে নিচের ন্যায় পৃষ্টা পবেন ।

এখানে দুইটি অপশন আছে Local Bank Account এবং Prepaid MasterCard® Card । আপনি যদি শুধু মাত্র ব্যাংক একাউন্টের 
মাধ্যমে পেওনারের সাথে লেনদেন করতে চান সেত্রে Local Bank Account অপশনটিতে ক্লিক করুন । 
আর যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে এবং ব্যাংক একাউনট উভয় দিয়েই লেনদেন করতে চান তাহলে Prepaid MasterCard® Card এই অপশন টি আপনার জন্য । এই খান থেকে যে কোন একটি 
অপশন সিলেক্ট করে SIGN UP অপশনে ক্লিক করেন । 

তারপর এই উইন্ডো পাবেন এখানে সব কিছ সঠিক ভাবে পুরন করে NEXT বাটনে ক্লিক করেন ।

এই উইন্ডোর সকল তথ্য সঠিক ভাবে দিন । একটি কথা মনে রাখবেন এখনে কোন ভূল তথ্য দিলে আপনি কার্ড
টি হতে পাবেন না কারন এই ঠিকানাতে আপনার পেওনার কার্ড পাঠানো হবে । আর যে মেবাইল নাম্বরটা সবসময় চালু থাকে সেই নাম্বার এখানে দিবেন । কারন যে কোন সময় পেওনার আপনার সাথে যোগাযোগ করতে পারে ।
সকল তথ্য দিয়ে আবার NEXT করুন ।

নেক্সট করলে আপনি এই উইন্ডে পবেনে এখানে আপনার পেওনার ইউজার নেম পাবেন এর সাহায্যেই আপনি আপনার একাউন্টে লগইন করতে পারবেন । তারপর পাসওয়ার্ড দিবেন । এবং ১টি সিকুরিটি কোশ্চেন দিবেন আপনার একাউন্টে কোন সমস্যা হলে এই তথ্য গুলো লাগবে তাই এগুলো মনে রাখবেন ।
তারপর আবার নেক্সট করবেন ।


এই উইন্ডে আপনি আপনার আইডি কার্ডের নাম্বার দিবেন এবং নেচের আপশন ৩টিতে টিক দিয়ে ORDER করবেন ।
তারপর আপনি আপনার মেইলে কনফারমেশন পাবেন এবং মেইল কনফার্ম করে নিবেন এবং মমাস্টার কার্ড হাতে পাওয়ার সাথেই সাথেই কার্ডটা এক্টিভ করে নিবেন ।


কোন সমস্যা হলে ভিডিও টিউটোরিয়াল দেখুন





যে কোন সমস্যায় :
ফেসবুকে আমি
অথবা  এখানে
ফেসবুকে আমি

এই টিউনটি সর্ব প্রথম আমার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আরো অনেক টিপস ও টিউনস পাবার জন্য আমার ওয়েবসাইটে দাওয়াত রইল।

Read More

Monday, 23 November 2015

Unknown

গুগল এডসেন্স পাওয়ার সহজ উপায়

  Unknown      Monday, 23 November 2015     উইন্ডোজ , ওয়ায়ার্ডপ্রেস , কম্পিউটার , টিপস-ট্রিকস , প্রযুক্তি কথন , ব্লগার      No comments   




এর আগে আমি আপনাদের জানিয়েছিলাম গুগোল  এডসেন্সের বর্ননা। ইতোমধ্যে আপনারা অনেকে হয়ত চিন্তা শুরু করে দিয়েছেন কিভাবে কাজ শুরু করবেন । কাজ শুরু করতে গিয়ে অনেকে প্রথমেই হোচট খাবেন । কারন আপনার দরকার একটা নিজস্ব গুগল এডসেন্স একাউন্ট । আর এই জিনিস ম্যানেজ করা এতটা সহজ না । গুগলের কাছে আবেদন করলে গুগল প্রথমে চিন্তা করে দেখবে যে আবেদন করছে তার কতটুকু ক্ষমতা আছে ভিজিটরদের কাছে পৌছাবার । অর্থাৎ সেই ব্যাক্তি কতটুকু দক্ষ মার্কেটিং এর কাজে যে কিনা এমন একটা ওয়েবসাইট বা ব্লগ তৈরি ও মেনটেইন করতে পারবে যাতে দৈনিক শয়ে শয়ে ভিজিটর আসবে আর তাদের বিঞ্জাপনও দেখবে । গুগলের কাছে আবেদন করার সময় তাদের কাছে নিজের ব্লগ বা সাইটের ঠিকানা দিতে হয় । গুগল তা রিভিউ করে যদি মনে করে এই ব্লগ বা সাইটে অনেক ভিজিটর আসবে তাহলেই তারা আপনাকে গ্রহণ করবে গুগল অ্যাডসেন্স প্রোগ্রামের একটি অংশ হিসেবে । 

এখন কিভাবে গুগলকে বিশ্বাস করানো যাবে যে আপনি হতে পারেন একজন সম্ভাবনাময়ী বিজ্ঞাপন প্রচারক ? কাজটি সহজ নয় । আসুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক । 


সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় : 
একটা ওয়েব সাইট খুলুন । যেখানে এমন পোস্ট রাখতে হবে যেগুলো কিনা ইন্টারনেট ভিজিটরদের আকর্ষণ করবে সাইটে আসতে । সেই পোস্ট গুলো হতে হবে অরিজিনাল কোন মিথ্য কথা নয় । অর্থাৎ আপনি এর সাইট থেকে এটা , তার সাইট থেকে সেটা নিয়ে নিজের সাইট বানালে তাতে ভিজিটররা অনেকে বোকা বানতে পারে , তখন কিন্তু গুগল আপনাকে বাতিল করে দেবে । যদি তথ্য রাখেন সাইটে তবে সেগুলো যেনো হয় সত্যিকারের তথ্য এবং কাজের এবং সেগুলো সরাসরি কারও কাছ থেকে কপি করা হওয়া চলবে না । দরকার হলে যে বিষয়ে তথ্য দিতে চান, সে বিষয়ে অন্য সাইট গুলো ঘেটে তথ্য যোগাড় করে নিজেই লিখে ফেলুন । সবসময় চেষ্টা করতে হবে লেখার মধ্যে যেন নিজস্বতা থাকে । এর পাশাপাশি তথ্যগুলো যদি নিয়মিত আপডেট করা যায় তবে সেগুলো ভিজিটরদের বেশি নজর কাড়বে । 

গুগলের গ্রহণযোগ্যতা পেতে হলে আপনার সাইটে কমপক্ষে ৩০ টি বা ক্ষেত্র বিশেষে এরও বেশি তথ্য বহুল পেজ থাকতে হবে। এভাবে যখন একটি সাইট দাড়িয়ে গেল এবং কিছু কিছু ভিজিটর পেতে শুরু করলেন , তখন গুগলের কাছে একাউন্টের জন্য আবেদন করুন । তবে যদি সাইট নতুন হয় , পেজ কম থাকে , ভিজিটর নেই বললেই চলে , এমন অবস্থা হয় তবে সেক্ষেত্রে চেষ্টা না করাই ভালো । কারন একবার বাতিল হলে পরে সুযোগ পাওয়া কঠিন আছে । 


তাহলে ? কি উপপায় ? উপায় আছে। বেশ সহজ একটা উপায় আছে। http://www.blogger.com থেকে একটি অ্যাকাউন্ট খুলুন । কেন ব্লগার ? প্রথম কারন - প্রথমে আপনার একটা সহজ ব্লগ সিস্টেম দরকার আর http://www.blogger.com এ ব্লগ তৈরি করা ৫ মিনিটের এর মামলা । দ্বিতীয় কারন  ব্লগার সিস্টেমটি গুগলের নিজস্ব সিস্টেম । ফলে এটার সকলক্ষেত্রেই গ্রহণযোগ্যতা বেশি । অন্যান্য ব্লগ সাইটের তুলনায় । তৃতীয় কারন - এটি একদম ফ্রি । গুগলের অ্যাকাউন্ট নিয়ে পরীক্ষা করবার জন্য কেনা ডোমেইনের থেকে ফ্রি ডোমেইন অনেক উপযোগী যার মূল কারন হলো গুগল সবই মনে রাখে । কোন কারনে সমস্যা হলে নিজস্ব ডোমেইন পুরো বাতিল, কারন সেটা আর গুগলের সাথে ব্যাবার করা যাবে না । সুতরাং http://www.blogger.com থেকে ব্লগ অ্যাকাউন্ট খুলে ফেলুন । ব্লগ তৈরি করুন । কোন একটা বিষয়ে , যে কোন বিষয় যেটা আপনি ভালো জানেন , ভালোবাসেন আর মানুষ পড়তে পছন্দ করে , এরকম বিষয়ে লিখুন । নিজের মতো করে । দরকার হলে অন্য সাইট থেকে তথ্য নিতে পারেন , কিন্তু সতর্ক থাকতে হবে সেগুলো যেন সনাসরি কপি করা না হয় । একটা বাক্যকে বেশ কয়েক ভাবেই লেখা যায় । তাই চেষ্টা করুন বাইরের তথ্য গুলোকে নতুন ভাবে সাজিয়ে উপস্থাপন করতে । সেই বিষয়ের উপর কয়েকদিন নিয়মিত লেখা পোস্ট করুন । দুদিন বা তিনদিন পরপর । এভাবে সপ্তাহ দুই পার করার পর আপনি গুগলের কাছে একাউন্ট এর জন্য আবেদন করতে পারেন । সাইটের ঠিকানা হিসেবে ব্লগ এর ঠিকানা দিতে পারেন । ব্লগ তৈরির সময় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সবথেকে বেশি তা হলো এর নাম । অর্থাৎ (আপনার দেয়া নাম.blogspot.com) এটা হবে আপনার ব্লগ ঠিকানা। চেষ্টা করুন আপনার ব্লগ এর বিষয়বস্তুকে একটি দুটি শব্দ ব্যবহার করে ঠিকানার সাথে জুড়ে দিতে । এটা বেশ কাজে আসবে । তবে অ্যাকাউন্ট পেতে সবসময় নজর রাখতে হবে পোস্ট এর মানের উপরে । কারন গুগল সবসময়েই ঘোষনা দিয়ে আসছে তারা কোয়ানটিট নয় বরং কোয়ালিটির উপরে বেশি নজর দেয় । 

এতটুকুই যথেষ্ট হওয়া উচিৎ । তবে আরও একটা পদ্ধতি আছে অ্যাকাউন্ট পাবার ।

 http://www.hubpage.com এ চলে যান । অ্যাকাউন্ট খুলুন।  কোন একটা টপিক নিয়ে নিজের মতো করে তথ্য বহুল কিছু লিখুন । লেখা পাবলিশ করুন হাবপেজ এ । এভাবে কয়েকদিন কয়েকটি পোস্ট করুন । তারা তাদের একেকটি পোস্টকে হাব বলে থাকে । কয়েকদিন অপেক্ষা করুন । হাবপেজ এ লগইন করুন । একাউন্ট সেটিংস এ যান এবং এডসেন্স এর জন্য আবেদন করুন । এখানে যখন হাবপেজ আপনার হয়ে গুগলে আবেদন করছে তখন একটা এডসেন্স একাউন্ট পেয়ে যাবার সম্ভাবনা রয়েছে । আর একবার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে সেই অ্যাকাউন্টের বিঞ্জাপন যেকোন ব্লগ বা সাইটে দিতে পারেন । শুধু সতর্ক থাকবেন যেন গুগলের সব টার্মস কন্ডিশন ঠিক মতো মেনে চলা নিয়ে । কোন উল্টোপাল্টা হলে গুগল আপনার অ্যাকাউন্ট বাতিল করতে দশ সেকেন্ড সময়ও নেবে না । 

তাহলে শুরু করে দিন... কয়েকটা কথা মনে রেখে শূরু করলে আপনার কোথাও আটকাবে না, প্রথমেই ধৈর্য ধরুন । তাড়াহুড়ো করবেন না । শর্টকাট করার চেষ্টা করবেন না । দ্য লংগেস্ট ওয়ে ইজ দ্য শর্টেস্ট ওয়ে । ব্যস । আপনি রেডি তো । ধন্যবাদ ।।।।
Read More
Unknown

গুগল এডসেন্সের বর্ননা

  Unknown      Monday, 23 November 2015     অন্যন্য , টিপস-ট্রিকস , প্রযুক্তি কথন , ব্লগার , ভিন্ন স্বাদের খবর , সফটওয়ার      No comments   

আপনারা যারা অনলাইনে আয় করতে চান বা করছেন, তাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম হলো গুগল অ্যাডসেন্স । অনলাইন বিজ্ঞাপনে এপর্যন্ত তাদের মত সাফল্য আর কেউ পায়নি । বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন বিজ্ঞাপনদাতা এই সংস্থা নিজেরা কোটিপতি হবার পাশাপাশি আপনাকেও কোটিপতি হবার সুযোগ করে দিয়েছে । 

কি এমন সুবিধা তারা দিয়ে থাকে যা অন্য কেউ দিতে পারে না ? কিভাবে বিনিয়োগকারীরা নিশ্চিত থাকেন, তাদের বিজ্ঞাপনটুকু সঠিক ও আগ্রহী ক্রেতার কাছে পৌছবে ? উত্তরটুকু এখানেই ।

সঠিক ও আগ্রহী ক্রেতা । সাধারণ ব্যবস্থায়, ব্যবসায়ীরা তাদের পণ্যের বিজ্ঞাপন প্রচার করে থাকেন সংবাদপত্রে, রেডিও, টিভি বা বিলবোর্ডে । এতে ব্যাপার যেটা হয়- তাদেরকে আসলে খরচ করতে হয় প্রত্যেক জন বিজ্ঞাপন দর্শকের জন্য । তারা কয়েক লক্ষ বা কয়েক কোটি দর্শককে বিজ্ঞাপন দেখাবার জন্য কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা খরচ করেন । কিন্তু দেখা যায় এদের  মধ্যে নির্দিষ্ট পণ্যের জন্য আগ্রহী ক্রেতা হয় সামান্যই । যার ফলে বাকিদের জন্যে ব্যাপারটা উলুবনে মুক্তা ছড়ানোর মতোই একটা ব্যপার হয়ে দারায় । একজন মধ্যবিত্ত ব্যবসায়ী বা সরকারে চাকুরে অভিজাত বাড়ি অথবা বিলাসবহুল বাড়ি কেনার ব্যাপার কখনোই আগ্রহী হবেন না । অথচ প্রতিনিয়ত বাড়ি বিক্রেতা অথবা গাড়ি বিক্রেতা তাদেরকেও বিজ্ঞাপনের দর্শক করতে বাধ্য হচ্ছেন । যার ফলে অযথা বিপুল পরিমাণ টাকা খরচ করছেন তারা । অথচ আগ্রহী ক্রেতা নির্দিষ্ট একটি গন্ডির লোক । এবার চিন্তা করুন এমন একটি বিজ্ঞাপন ব্যবস্থার কথা, যেখানে পণ্যের বিজ্ঞাপন শুধুমাত্র তাদের কানেই পৌঁছায়, যারা আগ্রহী ক্রেতা, আগ্রহী হতে পারেন অথবা যারা সেই পণ্য কিনবার ক্ষমতা রাখেন । এখানে কয়েক লক্ষ বা কয়েক কোটি দর্শকের বদলে দর্শক মাত্র হাজার বা লাখের কোটায় । অথচ এই প্রত্যেক দর্শকই সেই পণ্যের ব্যাপার আগ্রহী অথবা ভবিষ্যতে আগ্রহী হবেন অথবা কিনবার ক্ষমতা রাখেন । ফলাফল অত্যন্ত কম খরচে, বিশাল পরিমাণ সঠিক ও আগ্রহী দর্শকের কাছে বিজ্ঞাপন পৌছানো । একি সহজ ব্যাপার ? 


এই চমৎকার ব্যবস্থার উদ্ভবক গুগল এবং এটাকে কাজে লাগিয়ে তারা বছরে হাজার হাজার কোটি টাকা আয় করে থাকে । বেশ, আয় করল তো গুগল করল । তাতে সাধারণ মানুষের কি? আছে ভাই আছে, সাধারণ মানুষের অনেক কিছুই পাবার আছে । 


আপনার কি একটি ওয়েবসাইট আছে ? অথবা সাধারন ব্লগ ? যেটা কিনা অন্যদের কাছে জনপ্রিয় ? প্রতি মাসে লক্ষ লক্ষ না হোক হাজার হাজার ভিজিটর পান আপনি ? উত্তর যদি হ্যাঁ হয়, তবে তবে আপনিই সেই লোক যে আয় করতে পারেন গুগলের কাছ থেকে । গুগল তার বিজ্ঞাপন রাখবে আপনার সাইটে । দর্শক আসবে, দেখবে, আগ্রহী হবে । বিজ্ঞাপন হতে পারে কোন বাস্তব পণ্যের অথবা কোন বিশেষ সফটঅয়্যার অথবা কোন সার্ভিসের । তারা বিজ্ঞাপনে আগ্রহী হয়ে পণ্য ক্রয় করবে । ব্যবসায়ী লাভবান হবেন । গুগল বিজ্ঞাপনের জন্য পয়সা পাবে । তার একটা ভাগ পাবেন আপনি । এর পরিমাণ কত হতে পারে তার কোন সীমা নেই । অনেকেই আছেন, যারা গুগল থেকে প্রতি মাসে কয়েক লক্ষ ডলারের Pay Check পেয়ে থাকেন । তাদের মধ্যে একজন হতে পারেন আপনিও । আগে শুরু তো করুন । হাজার মাইল ব্যাপী ভ্রমণের শুরুটা প্রথম পদক্ষেপ থেকেই । তাই না ? 

কিভাবে গুগল তার নির্দিষ্ট দর্শকের কাছে পৌছায় ? এটা জানবার দরকার নেই মনে হলেও জেনে রাখলে কাজে দেবে। আপনি একটি সাধারন ব্লগের মালিক । মনে করেন আপনি গল্প লেখেন । হতে পারে বাংলা ইংরেজী বা হতে পারে ভালবাসার ভুতের বা অন্য কিছু । ধরুন আপনি আপনার ব্লগে একটা চমৎকার ভালবাসার গল্প লিখলেন । এখন গুগলের কাছে যদি কোন বই এর এড থাকে তাহলেই আপনার গল্পটার শেষে দিয়ে দেবে বইটার এড । গল্পটা পড়ার পড় ভিজিটর যখনই এডটা দেখবে তখনই বা পরে কিনতে চাইবে । ফলাফল? কোম্পানি পেল একজন ক্রেতা অথবা সম্ভাব্য ক্রেতা । গুগল পেল তার পয়সা, আপনি পেলেন আপনার পয়সা । হাজার মানুষের কাছে বিজ্ঞাপন প্রচার করে দশটি ক্রেতা পাবার থেকে ১০০টি মানুষের কাছে বিজ্ঞাপন প্রচার করে ১০টি ক্রেতা পাওয়া কি লাভজনক নয় ? 

গুগল দু’ভাবে বিজ্ঞাপন প্রদর্শন কাউন্ট করে। প্রতি হাজার ইউনিক বিজ্ঞাপন প্রদর্শনের জন্য আপনি পেতে পারেন পয়সা অথবা প্রতিটি ইউনিক বিজ্ঞাপন ক্লিকের উপরে আপনি পেতে পারেন পয়সা । অর্থের পরিমাণ গুগল কোনদিনই প্রকাশ করে না । অর্থাৎ কোন বিজ্ঞাপনে কত পয়সা। সুতরাং মাস শেষে পাওয়া টাকা গুনেই আপনাকে সন্তুষ্ট হতে হবে । 


আপনি এখন আগ্রহী। চিন্তা করছেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন। চলে যান adsense.google.com এ । অ্যাকাউন্ট খুলবার সময় তারা আপনার সাইট/বগটির ঠিকানা নেবে রিভিউ করার জন্য । রিভিউ করে যদি তাদের মনে হয় এতে বিজ্ঞাপন দিলে লাভজনক হবে, তবেই তারা আপনার অ্যাকাউন্ট অ্যাকটিভ করবে । নয়ত লাভ নেই । তারা সাইট রিভিউ করে কনটেন্ট ও অনেক কিছুর উপরে । পরবর্তীতে এই বিষেয়ে আরও জানাবার ইচ্ছা থাকলে মন্তব্যে জানাবেন । কারন আপনাদের মন্তব্য আমাদের কে আলাদা একটা শক্তি দেয় ।
 আজকাল গুগল এডসেন্স একাউন্ট পাওয়া অনেক কঠিন । কিভাবে সহজে পাওয়া যেতে পারে, সেটাও জানাবার চেষ্টা করব । সেই পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন । ধন্যবাদ । 
Read More
Unknown

সেরা কজন ফ্রিলেন্সারের কথা

  Unknown      Monday, 23 November 2015     প্রযুক্তি কথন , ব্লগার , ভিন্ন স্বাদের খবর , সফটওয়ার      No comments   


অনেক তরুণের আগ্রহের জায়গা ফ্রিল্যান্স আউটসোর্সিং । ইন্টারনেটের মাধ্যমে তথ্যপ্রযুক্তির নানা ধরনের কাজ করে অনেকেই সাফল্য পেয়েছেন । প্রতিবারের মতো এবারও বাংলাদেশ সোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দিয়েছে আউটসোর্সিং পুরস্কার ২০১৫ । একক, জেলাভিত্তিক ও প্রতিষ্ঠান মিলে ৮৪টি পুরস্কার দেওয়া হয়েছে । পুরস্কারপ্রাপ্ত কয়েকজন ফ্রিল্যান্সারের কথা তুলে ধরা হল ।
মো. কামরুজ্জামানপরিবারের সহায়তা লাগবে
মো. কামরুজ্জামান
ব্যক্তিগত বিভাগে বিজয়ী
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়াশোনা শেষে আরও দুই বন্ধুর সঙ্গে ব্যবসা শুরু করেন মো. কামরুজ্জামান। কয়েক বছর পর ব্যবসা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা থেকেই যুক্ত হয়ে পড়েন ফ্রিল্যান্সিংয়ে। ২০১১ সাল থেকে শুরু। 

এখনো কাজ করছেন বিভিন্ন ওয়েবসাইটের জন্য। এ ছাড়া সার্ভার ও পিবিএক্স নিয়েও কাজ করেন। নটর ডেম কলেজ থেকে পড়াশোনা শেষে বুয়েটে ভর্তি হন। তিনি মনে করেন, সফল ফ্রিল্যান্সার হতে গেলে পরিবারের সহায়তা লাগবে। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি প্রতিষ্ঠান করতে চান, যেখানে নতুন ফ্রিল্যান্সাররা কাজ করতে পারেন। পাশাপাশি মনে করেন, নতুনদের শেখানোর জন্য ওয়েবে, ইউটিউবে ভালো টিউটোরিয়াল থাকা জরুরি।
মো. জেনসিন আবেদীনশেখাতে চাই নতুনদের
মো. জেনসিন আবেদীন
কুড়িগ্রাম

মধ্যবিত্ত পরিবারের সন্তান জেনসিন আবেদীনের বাবা ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসরে যান। দুই ভাই এবং এক বোনের পড়াশোনা, মাসহ পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়ছিল। তবে কষ্টের সে সময়েও এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে ভর্তি হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। পরে পরিচিত একজনের পেন্টিয়াম থ্রি কম্পিউটার ব্যবহারের সুযোগ পান এবং ছবি সম্পাদনার কাজ শুরু করেন।

২০১২ সাল থেকে এ কাজ দিয়েই ফ্রিল্যান্সিং শুরু করেন জেনসিন। ইতিমধ্যে ব্যবসায় প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। স্বপ্ন দেখছেন পিছিয়ে থাকা জেলা কুড়িগ্রামে কিছু করার। নিজের অভিজ্ঞতা থেকে অন্যদের শেখাতে চান। তিনি বলেন, ‘নিজে নিজে কিছু শেখার চেষ্টা না করলে কেউ সাহায্য করতে পারবে না। তাই নিজের আগ্রহ থাকা এবং কাজ শেখাটা জরুরি।’
মো. সানোয়ার হায়দারসঠিক নির্দেশনা জরুরি
মো. সানোয়ার হায়দার
ঠাকুরগাঁও
চার ভাইবোনের মধ্যে সবার বড় মো. সানোয়ার হায়দার ২০১৩ সালের শেষ দিক থেকে শুরু করেন ফ্রিল্যান্সিং। শুরুর দিকে একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজ করতেন। ২০১৪ সালে চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি আউটসোর্সিংয়ের কাজ শুরু করেন। বর্তমানে নিজের একটি ছোট প্রতিষ্ঠানে ১০ জনের একটি দল নিয়ে কাজ করছেন সানোয়ার। জানালেন, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ব্যতিক্রম কিছু করার। তাই ফিল্যান্সিংকে পেশা বেছে নিয়েছি। সানোয়ার বলেন, ‘পারিবারিক কিছু সমস্যার কারণে স্নাতক তৃতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করতে পেরেছি। এরপর আর পারিনি। সবকিছু গুছিয়ে আবার পড়াশোনা শুরুর ইচ্ছা আছে। ফ্রিল্যান্সিংয়ে সঠিক নিদের্শনা জরুরি।’ সেটি ধরে রেখে নিজের প্রতিষ্ঠানকে আরও বড় করার স্বপ্নে কাজ করছেন তিনি।
রয়েছে সম্ভাবনাখালিদ মাহমুদ
খালিদ মাহমুদ
ব্যক্তিগত বিভাগে বিজয়ী
২০০৯ থেকে শুরু হয় খালিদ মাহমুদের ফ্রিল্যান্সিং পেশা। প্রথমে কাজটা শুরু করেছিলেন লেখালেখি করে। পরবর্তী সময় নিজের ওয়েবসাইটেই বিভিন্ন লেখা (কনটেন্ট) লিখতে শুরু করেন। সাইপ্রাসের ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ভ্রমণ ও পর্যটন বিষয়ে পড়াশোনা করে আউটসোর্সিংয়ে পুরো মনোযোগ দিয়েছেন। খালিদ বলেন, ‘এখন বিদেশি প্রতিষ্ঠানের কনটেন্ট তৈরির কাজ করছি। ইংরেজি ভালো জানেন এমন যে কেউ এ কাজে যুক্ত হতে পারেন। কনটেন্ট লেখার বড় বাজার রয়েছে।’
খালিদ স্বপ্ন দেখেন নিজেই একটা প্রতিষ্ঠান গড়ে তোলার। যেখানে খুঁজে খুঁজে দেশের বেকারদের এক জায়গায় এনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন।
আরিফুল ইসলামলেগে থাকতে হবে
আরিফুল ইসলাম
কক্সবাজার
শুরুটা করেছিলেন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে, এমন একটি প্রতিষ্ঠানে। দুই বছর পর চাকরি ছেড়ে দিয়ে নিজেই কিছু করার চিন্তা থেকেই শুরু হয় ফ্রিল্যান্সিংয়ের কাজ। এখন নিজ জেলা কক্সবাজারেই ওয়েবসাইট তৈরির কাজ করছেন আরিফুল ইসলাম। শুরুতে অনেক দিন ধরেই কাজের জন্য চেষ্টা করলেও সফল হতে পারেননি। তবে লেগে ছিলেন। বলেন, ‘প্রথমে অনেকগুলো কাজে চেষ্টা করেও না পেয়ে আশাহত হইনি। নিজের কিছু করতে হবে, এমন চেষ্টায় লেগে থাকার ফলে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে যাই।’ বর্তমানে ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগ-ইন তৈরি করেন আরিফুল ইসলাম। তাঁর পড়াশোনা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে। ভ্রমণ করা আর সিনেমা দেখা তাঁর শখ। সময় পেলেই সমুদ্র দেখতে চলে যান। ভবিষ্যতে একটি ওয়েব ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান করতে চান।
৪০ জনকে বিনা মূল্যে শিখিয়েছি
সৈয়দ মাহমুদ হাসান
নড়াইলসৈয়দ মাহমুদ হাসান
বাবা মারা যাওয়ার পর পরিবারের পুরো দায়িত্ব এসে পড়ে সৈয়দ মাহমুদ হাসানের ওপর। শুরু হয় জীবনযুদ্ধ। বন্ধুদের সঙ্গে পরামর্শ করে আউটসোর্সিংয়ের কাজ শেখা শুরু করেন তখন। শুরুতে ইন্টারনেট বিপণনের কাজ শুরু করলেও পরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), সার্চ ইঞ্জিন বিপণন (এসইএম) নিয়ে কাজ শুরু করেন তিনি। এভাবেই শুরুটা। তিন ভাইবোনের মধ্যে সবার বড় হাসান। খুলনা বিএল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নেন তিনি। ২০১১ সালে যুক্ত হন ফ্রিল্যান্সিংয়ে। বর্তমানে নড়াইল আইটি নামে একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন হাসান। নড়াইলের দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের ফ্রিল্যান্সিং শেখান তিনি। হাসান বললেন, ‘এ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে ৪০ জনকে বিনা মূল্যে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের নানা কাজ শিখিয়েছি।
সাক্ষর দাসমা–বাবাই অনুপ্রেরণা
সাক্ষর দাস
বরিশাল
সাড়ে তিন বছরের বেশি সময় ধরে অনলাইনে গ্রাফিক এবং ওয়েব ডিজাইনের কাজ করছেন সাক্ষর দাস। প্রতিদিন ৮-১০ ঘণ্টা করে কাজ করেন। সাক্ষরের বাবা পিনাকী রঞ্জন দাস ব্যবসায়ী এবং মা জয়া রানী দাস গৃহিণী। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে স্নাতক সাক্ষর ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজ শুরু করেন মা-বাবার উৎসাহেই। তিনি বলেন, ‘কম্পিউটার প্রোগ্রামার এক আত্মীয়ের অনুপ্রেরণায় নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে তৈরির কাজে লেগে যাই। আর সে কাজের স্বীকৃতি পেলাম এবার।’ সাক্ষর এখন স্বপ্ন দেখছেন, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে, যেখানে বিনা খরচে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো শেখানো হবে। তাঁর বিশ্বাস, এভাবেই এগিয়ে যেতে পারে দেশ।
গুগলই বিশ্বস্ত শিক্ষক
মো. তৌহিদুজ্জামানমো. তৌহিদুজ্জামান
পাবনা
তৌহিদুজ্জামান ২০০৮ সাল থেকে ফ্রিল্যান্সিং পেশায় কাজ শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় বন্ধুদের কাছে জানতে পারেন ফ্রিল্যান্সিংয়ের কথা। পরবর্তী সময়ে পুরো এক বছর গুগলের সহায়তায় ধৈর্য ধরে লেগে ছিলেন। তাই বিশ্বাস করেন, অনলাইনে যাঁরা কাজ করতে চান, তাঁদের জন্য গুগল সবচেয়ে বড় গুরু, বিশ্বস্ত শিক্ষক।
তৌহিদুজ্জামান বলেন, ‘অনলাইনে নানান ধরনের কাজ থাকলেও নিজে সফল হয়েছি অ্যাফেলিয়েট মার্কেটিং ও অ্যাডসেন্সের মাধ্যমে। শুরুর দিকে ১৮ থেকে ২০ ঘণ্টাও কাজ করেছি প্রতিদিন।’ এখন নিজের একটা দল নিয়ে কাজ করেন তিনি। পড়ালেখার শেষ পর্যায়ে এসে আউটসোর্সিংয়ের সঙ্গে যুক্ত হন তৌহিদুজ্জামান। এখন তিনি ভিডিও কনটেন্ট নিয়ে কাজ করছেন।
হিরো বড়ুয়াচেষ্টা থাকতে হবে
হিরো বড়ুয়া
চট্টগ্রাম
২০১২ সালে ব্যক্তিগতভাবে ওয়েব ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করেন হিরো বড়ুয়া। পরবর্তী সময়ে কাজ করেন ওয়েব ডেভেলপার হিসেবে এবং এ কাজটিই করে যাচ্ছেন। কম্পিউটার ও কম্পিউটারের কাজের প্রতি আগ্রহ থেকেই এ কাজে যুক্ত হয়ে পড়েন তিনি। বর্তমানে ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ই-কমার্স সমাধানের কাজ করেন হিরো বড়ুয়া। আউটসোর্সিংয়ের কাজে প্রতিদিন দিতে হয় ছয় থেকে সাত ঘণ্টা। স্নাতকোত্তর করেছেন ব্যবসায় প্রশাসন বিষয়ে চট্টগ্রামের ইউএসটিসি থেকে। ‘নিজের চেষ্টায় একটি আউটসোর্সিং প্রতিষ্ঠান তৈরির স্বপ্ন দেখি।’ বললেন হিরো বড়ুয়া। যে বিষয়ে পড়ছেন, সেই বিষয়ের জ্ঞান ও তথ্য আগ্রহী ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে দিতে চান হিরো। সফল হতে হলে চেষ্টা থাকতে হবে বলে মনে করেন তিনি।
Read More

Thursday, 19 November 2015

Unknown

যেভাবে ব্লগস্পট সাইট এ কিভাবে কাস্টম মেনু তৈরি করবেন আর ইচ্ছামত লিঙ্ক যুক্ত করবেন

  Unknown      Thursday, 19 November 2015     কম্পিউটার , টিপস-ট্রিকস , প্রযুক্তি কথন , ব্লগার , সফটওয়ার      No comments   

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।

আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম ফ্রি ব্লগ বানানোর সম্পুর্ন টিউন করার। কিন্তু সময় পাচ্ছিলাম না। অবশেষে আজ শুরু  করছি।
আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি সাইট বানাবেন, যারা সি এস এস, আর এস এস, এইচ টি এম এল যানেন না তারাও খুব সুন্দরভাবে সাইট বানাতে পারবেন। আর এইসব কিছুর যতটুকু দরকার হবে ততটুকু আপনারা আশা করি আমার ধাপ বাই ধাপ টিউন পরলেই বুঝতে পারবেন।
তবে আপনারা চাইলে কাস্টম ডোমেইন কিনে ব্লগস্পট সাইট দিয়ে link.com সাইট বানাতে পারবেন

আজ এই ৪র্থ টিউনে আমি দেখাব কিভাবে ব্লগস্পট সাইট এ কিভাবে কাস্টম লিঙ্ক যুক্ত করবেন

যেভাবে কাস্টম মেনু তৈরি করবেন

প্রথমে ব্লগার dashboard এ যান। তারপর লে আউট layout option এ যান।



এইবারে লে আউট এর cross coloumn এর সাথে লেখা add a gadget অপশনে যান

 তাহলে নিচের মত দেখতে পাবেন। এখান থে link list এর ডানপাশে থাকা +  এ ক্লিক করুন


তাহলে একটা পপ আপ উইন্ডো আসবে। একদম নিচের মত

এবারে new site name এর যায়গায় নাম আর new site url এর যায়গায় link দিয়ে add link e ক্লিক করুন। এভাবে যতগুলা দরকার ততগুলা নিন। আমি চারটি নিয়েছি, নিচের মত
এবারে save এ ক্লিক করুন। তারপর pop up window close হয়ে গেলে দেখবেন আপনার দেয়া মেনুর লিঙ্ক গুলা মেনু হিসেবে যুক্ত হয়ে গেছে  ।
আশা করি আপনাদের এটা করতে কোন সমস্যা হবে না।
ভালো থাকবেন সবাই আর কোন সমস্যা হলে বলবেন।  টিউমেন্ট করবেন। আপনাদের টিউমেন্ট আমাদের প্রেরনা।
Read More
Older Posts → Home

Blog Archive

  • ▼  2016 (5)
    • ▼  August (5)
      • যানজট নিয়ন্ত্রণে থাকবে ১ হাজার রোভার স্কাউট’ ...
      • সুচির উদ্যোগে বিদ্রোহীদের সাথে আলোচনায় মায়ানমার
      • মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন!
      • ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি
      • শফিক রেহমানকে তিন মাসের জামিন
  • ►  2015 (154)
    • ►  December (16)
    • ►  November (127)
    • ►  October (11)
  • ►  2014 (1)
    • ►  November (1)

Popular Posts

  • যারা ফেসবুক পেজ ব্যবহার করেন তাদের জন্য পেজ ম্যানেজার অ্যাপস
    আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের কে একটি নতুন অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব। ফেসবুকের কোনো পেজের অ্যাডমিন মানেই সব সময় সেই পে...
  • কীভাবে হবেন ফেসবুক সেলিব্রেটি? টিপস এবং দুই নম্বরী উপায় সমগ্র
    ফেসবুক সেলিব্রেটি এখন সময়ের আলোচিত বিষয়। সেদিন একটা স্ট্যাটাসে জিজ্ঞেস করেছিলাম আমরা বাঙালী জাতি তো খালি ভাগই হই। কে জানি বলেছিল বাঙালী ...
  • Radio Today
    Radio Today FM 89.6 the first and no. 1 private radio, first went on air in May 2006 in Dhaka. From 15th Oct 2006 it expanded coverage to ...
  • গোপাল ভাড়ের মজার গল্প
    গ্রাম বাংলার গল্পে, কিচ্ছা কাহিনীতে গোপাল ভাঁড়ের গল্প প্রায়শই শোনা যায়। আমি নিজেও গোপাল ভাঁড়ের গল্প শুনেই বড় হয়েছি। পাঠকদের জন্য গোপাল...
  • বাংলাই ব্লগার ব্লগ শিখার জন্য চমৎকার বই ডাউনলোড করে নিন
    আসসালামু আলাইকুম বন্ধুরা , আশাকরি সবাই ভাল সুস্থ আছেন। যাই হোক আমি বেশি কিছু দিন থেকেই অনেক পরিশ্রম করে একটি ইবুক লিখাম এবং সেটাই আজক...
  • গুগলের ১০টি অজানা সার্ভিস
    আপনি একজন কম্পিউটার ব্যবহারকারী বা স্মার্টফোন ব্যবহারকারী হলে নিশ্চয়ই আপনি নেট ব্যবহার করে থাকেন। আর ইন্টারনেট ব্যবহার করেছেন কিন্তু গুগ...
  • রাজশাহীতে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে আহত ৪
    রাজশাহী ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আয়োজনের সময় বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জন আহত হয়েছে। শনিবার সকাল ৮...
  • (বাংলা গল্প) বকুল
    বকুল আমার লেখা প্রথম গল্প । আশা করি গল্পটা সবার ভাল লাগবে ।  ধন্যবাদ । বকুল     Shahoreyar Mostofa শ্রেয়া রোজ স্কুলে যাওয়ার ...
  • শফিক রেহমানকে তিন মাসের জামিন
    শফিক রেহমানকে তিন মাসের জামিন অনলাইন ডেস্ক   লিড নিউজ আপডেট: ০১:১২:৪০ PM, বুধবার, আগস্ট ৩১, ২০১৬ প্রধানমন্ত্রী শেখ হ...
  • WIFI এর পাসওয়ার্ড জেনে নিন একদম সহজে
    একথা আপনাকে মানতেই হবে যে এন্ড্রয়েড দিয়ে WIFI এর পাসওয়ার্ড আসলেই হ্যাক করা যায়না!! এর জন্য অনেক এপ,টিঊটোরিয়াল থাকলেও একটাও ...

Labels

  • Online Radio
  • অন্যন্য
  • অফার
  • ই-বুক
  • ইসলাম শিক্ষা
  • উইন্ডোজ
  • এন্ডয়েড
  • ওয়ায়ার্ডপ্রেস
  • কম্পিউটার
  • খেলাধুলা
  • গুগল
  • গ্রাফিক্স ডিজাইন
  • জোকস
  • টিপস-ট্রিকস
  • ডাউনলোড
  • প্রযুক্তি কথন
  • প্রোগ্রামিং
  • ফেসবুক
  • ফ্রিল্যান্সার
  • বাংলা কবিতা
  • বাংলা গল্প
  • বিনেদন
  • ব্লগার
  • ভিন্ন স্বাদের খবর
  • লেখাপড়া
  • সফটওয়ার
  • সাস্থ কথা

Facebook Fan

Powered by: Blogger
About Us | Contact Us | Privacy | Sitemap | Terms Condition | Others
Copyright © Shahoreyar Mostofa All Rights Reserved |