Select Menu
  • Home
  • Blog Design
  • Widgets
    • HTML Editor
    • HTML Parser
    • Counter Tool
    • Css Minifier
    • Live Viewer
    • Color Code
  • SEO
  • Online Earning
  • Technology
  • About Us
  • Contact Us
  • Download
  • About Us
  • Contact Us
  • Privacy
  • Sitemap
  • Download
Shahoreyar Mostofa
  • Home
  • Blog Design
  • Widgets
  • SEO
  • Android
    • Adroid Tips
    • Android Apps
    • Android News
  • Earning
  • Error404
Home প্রযুক্তি কথন ব্লগার ভিন্ন স্বাদের খবর সফটওয়ার সেরা কজন ফ্রিলেন্সারের কথা

Monday, 23 November 2015

Unknown

সেরা কজন ফ্রিলেন্সারের কথা

  Unknown      Monday, 23 November 2015     প্রযুক্তি কথন , ব্লগার , ভিন্ন স্বাদের খবর , সফটওয়ার      No comments   


অনেক তরুণের আগ্রহের জায়গা ফ্রিল্যান্স আউটসোর্সিং । ইন্টারনেটের মাধ্যমে তথ্যপ্রযুক্তির নানা ধরনের কাজ করে অনেকেই সাফল্য পেয়েছেন । প্রতিবারের মতো এবারও বাংলাদেশ সোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দিয়েছে আউটসোর্সিং পুরস্কার ২০১৫ । একক, জেলাভিত্তিক ও প্রতিষ্ঠান মিলে ৮৪টি পুরস্কার দেওয়া হয়েছে । পুরস্কারপ্রাপ্ত কয়েকজন ফ্রিল্যান্সারের কথা তুলে ধরা হল ।
মো. কামরুজ্জামানপরিবারের সহায়তা লাগবে
মো. কামরুজ্জামান
ব্যক্তিগত বিভাগে বিজয়ী
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়াশোনা শেষে আরও দুই বন্ধুর সঙ্গে ব্যবসা শুরু করেন মো. কামরুজ্জামান। কয়েক বছর পর ব্যবসা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা থেকেই যুক্ত হয়ে পড়েন ফ্রিল্যান্সিংয়ে। ২০১১ সাল থেকে শুরু। 

এখনো কাজ করছেন বিভিন্ন ওয়েবসাইটের জন্য। এ ছাড়া সার্ভার ও পিবিএক্স নিয়েও কাজ করেন। নটর ডেম কলেজ থেকে পড়াশোনা শেষে বুয়েটে ভর্তি হন। তিনি মনে করেন, সফল ফ্রিল্যান্সার হতে গেলে পরিবারের সহায়তা লাগবে। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি প্রতিষ্ঠান করতে চান, যেখানে নতুন ফ্রিল্যান্সাররা কাজ করতে পারেন। পাশাপাশি মনে করেন, নতুনদের শেখানোর জন্য ওয়েবে, ইউটিউবে ভালো টিউটোরিয়াল থাকা জরুরি।
মো. জেনসিন আবেদীনশেখাতে চাই নতুনদের
মো. জেনসিন আবেদীন
কুড়িগ্রাম

মধ্যবিত্ত পরিবারের সন্তান জেনসিন আবেদীনের বাবা ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসরে যান। দুই ভাই এবং এক বোনের পড়াশোনা, মাসহ পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়ছিল। তবে কষ্টের সে সময়েও এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে ভর্তি হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। পরে পরিচিত একজনের পেন্টিয়াম থ্রি কম্পিউটার ব্যবহারের সুযোগ পান এবং ছবি সম্পাদনার কাজ শুরু করেন।

২০১২ সাল থেকে এ কাজ দিয়েই ফ্রিল্যান্সিং শুরু করেন জেনসিন। ইতিমধ্যে ব্যবসায় প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। স্বপ্ন দেখছেন পিছিয়ে থাকা জেলা কুড়িগ্রামে কিছু করার। নিজের অভিজ্ঞতা থেকে অন্যদের শেখাতে চান। তিনি বলেন, ‘নিজে নিজে কিছু শেখার চেষ্টা না করলে কেউ সাহায্য করতে পারবে না। তাই নিজের আগ্রহ থাকা এবং কাজ শেখাটা জরুরি।’
মো. সানোয়ার হায়দারসঠিক নির্দেশনা জরুরি
মো. সানোয়ার হায়দার
ঠাকুরগাঁও
চার ভাইবোনের মধ্যে সবার বড় মো. সানোয়ার হায়দার ২০১৩ সালের শেষ দিক থেকে শুরু করেন ফ্রিল্যান্সিং। শুরুর দিকে একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজ করতেন। ২০১৪ সালে চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি আউটসোর্সিংয়ের কাজ শুরু করেন। বর্তমানে নিজের একটি ছোট প্রতিষ্ঠানে ১০ জনের একটি দল নিয়ে কাজ করছেন সানোয়ার। জানালেন, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ব্যতিক্রম কিছু করার। তাই ফিল্যান্সিংকে পেশা বেছে নিয়েছি। সানোয়ার বলেন, ‘পারিবারিক কিছু সমস্যার কারণে স্নাতক তৃতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করতে পেরেছি। এরপর আর পারিনি। সবকিছু গুছিয়ে আবার পড়াশোনা শুরুর ইচ্ছা আছে। ফ্রিল্যান্সিংয়ে সঠিক নিদের্শনা জরুরি।’ সেটি ধরে রেখে নিজের প্রতিষ্ঠানকে আরও বড় করার স্বপ্নে কাজ করছেন তিনি।
রয়েছে সম্ভাবনাখালিদ মাহমুদ
খালিদ মাহমুদ
ব্যক্তিগত বিভাগে বিজয়ী
২০০৯ থেকে শুরু হয় খালিদ মাহমুদের ফ্রিল্যান্সিং পেশা। প্রথমে কাজটা শুরু করেছিলেন লেখালেখি করে। পরবর্তী সময় নিজের ওয়েবসাইটেই বিভিন্ন লেখা (কনটেন্ট) লিখতে শুরু করেন। সাইপ্রাসের ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ভ্রমণ ও পর্যটন বিষয়ে পড়াশোনা করে আউটসোর্সিংয়ে পুরো মনোযোগ দিয়েছেন। খালিদ বলেন, ‘এখন বিদেশি প্রতিষ্ঠানের কনটেন্ট তৈরির কাজ করছি। ইংরেজি ভালো জানেন এমন যে কেউ এ কাজে যুক্ত হতে পারেন। কনটেন্ট লেখার বড় বাজার রয়েছে।’
খালিদ স্বপ্ন দেখেন নিজেই একটা প্রতিষ্ঠান গড়ে তোলার। যেখানে খুঁজে খুঁজে দেশের বেকারদের এক জায়গায় এনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন।
আরিফুল ইসলামলেগে থাকতে হবে
আরিফুল ইসলাম
কক্সবাজার
শুরুটা করেছিলেন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে, এমন একটি প্রতিষ্ঠানে। দুই বছর পর চাকরি ছেড়ে দিয়ে নিজেই কিছু করার চিন্তা থেকেই শুরু হয় ফ্রিল্যান্সিংয়ের কাজ। এখন নিজ জেলা কক্সবাজারেই ওয়েবসাইট তৈরির কাজ করছেন আরিফুল ইসলাম। শুরুতে অনেক দিন ধরেই কাজের জন্য চেষ্টা করলেও সফল হতে পারেননি। তবে লেগে ছিলেন। বলেন, ‘প্রথমে অনেকগুলো কাজে চেষ্টা করেও না পেয়ে আশাহত হইনি। নিজের কিছু করতে হবে, এমন চেষ্টায় লেগে থাকার ফলে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে যাই।’ বর্তমানে ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগ-ইন তৈরি করেন আরিফুল ইসলাম। তাঁর পড়াশোনা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে। ভ্রমণ করা আর সিনেমা দেখা তাঁর শখ। সময় পেলেই সমুদ্র দেখতে চলে যান। ভবিষ্যতে একটি ওয়েব ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান করতে চান।
৪০ জনকে বিনা মূল্যে শিখিয়েছি
সৈয়দ মাহমুদ হাসান
নড়াইলসৈয়দ মাহমুদ হাসান
বাবা মারা যাওয়ার পর পরিবারের পুরো দায়িত্ব এসে পড়ে সৈয়দ মাহমুদ হাসানের ওপর। শুরু হয় জীবনযুদ্ধ। বন্ধুদের সঙ্গে পরামর্শ করে আউটসোর্সিংয়ের কাজ শেখা শুরু করেন তখন। শুরুতে ইন্টারনেট বিপণনের কাজ শুরু করলেও পরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), সার্চ ইঞ্জিন বিপণন (এসইএম) নিয়ে কাজ শুরু করেন তিনি। এভাবেই শুরুটা। তিন ভাইবোনের মধ্যে সবার বড় হাসান। খুলনা বিএল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নেন তিনি। ২০১১ সালে যুক্ত হন ফ্রিল্যান্সিংয়ে। বর্তমানে নড়াইল আইটি নামে একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন হাসান। নড়াইলের দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের ফ্রিল্যান্সিং শেখান তিনি। হাসান বললেন, ‘এ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে ৪০ জনকে বিনা মূল্যে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের নানা কাজ শিখিয়েছি।
সাক্ষর দাসমা–বাবাই অনুপ্রেরণা
সাক্ষর দাস
বরিশাল
সাড়ে তিন বছরের বেশি সময় ধরে অনলাইনে গ্রাফিক এবং ওয়েব ডিজাইনের কাজ করছেন সাক্ষর দাস। প্রতিদিন ৮-১০ ঘণ্টা করে কাজ করেন। সাক্ষরের বাবা পিনাকী রঞ্জন দাস ব্যবসায়ী এবং মা জয়া রানী দাস গৃহিণী। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে স্নাতক সাক্ষর ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজ শুরু করেন মা-বাবার উৎসাহেই। তিনি বলেন, ‘কম্পিউটার প্রোগ্রামার এক আত্মীয়ের অনুপ্রেরণায় নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে তৈরির কাজে লেগে যাই। আর সে কাজের স্বীকৃতি পেলাম এবার।’ সাক্ষর এখন স্বপ্ন দেখছেন, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে, যেখানে বিনা খরচে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো শেখানো হবে। তাঁর বিশ্বাস, এভাবেই এগিয়ে যেতে পারে দেশ।
গুগলই বিশ্বস্ত শিক্ষক
মো. তৌহিদুজ্জামানমো. তৌহিদুজ্জামান
পাবনা
তৌহিদুজ্জামান ২০০৮ সাল থেকে ফ্রিল্যান্সিং পেশায় কাজ শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় বন্ধুদের কাছে জানতে পারেন ফ্রিল্যান্সিংয়ের কথা। পরবর্তী সময়ে পুরো এক বছর গুগলের সহায়তায় ধৈর্য ধরে লেগে ছিলেন। তাই বিশ্বাস করেন, অনলাইনে যাঁরা কাজ করতে চান, তাঁদের জন্য গুগল সবচেয়ে বড় গুরু, বিশ্বস্ত শিক্ষক।
তৌহিদুজ্জামান বলেন, ‘অনলাইনে নানান ধরনের কাজ থাকলেও নিজে সফল হয়েছি অ্যাফেলিয়েট মার্কেটিং ও অ্যাডসেন্সের মাধ্যমে। শুরুর দিকে ১৮ থেকে ২০ ঘণ্টাও কাজ করেছি প্রতিদিন।’ এখন নিজের একটা দল নিয়ে কাজ করেন তিনি। পড়ালেখার শেষ পর্যায়ে এসে আউটসোর্সিংয়ের সঙ্গে যুক্ত হন তৌহিদুজ্জামান। এখন তিনি ভিডিও কনটেন্ট নিয়ে কাজ করছেন।
হিরো বড়ুয়াচেষ্টা থাকতে হবে
হিরো বড়ুয়া
চট্টগ্রাম
২০১২ সালে ব্যক্তিগতভাবে ওয়েব ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করেন হিরো বড়ুয়া। পরবর্তী সময়ে কাজ করেন ওয়েব ডেভেলপার হিসেবে এবং এ কাজটিই করে যাচ্ছেন। কম্পিউটার ও কম্পিউটারের কাজের প্রতি আগ্রহ থেকেই এ কাজে যুক্ত হয়ে পড়েন তিনি। বর্তমানে ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ই-কমার্স সমাধানের কাজ করেন হিরো বড়ুয়া। আউটসোর্সিংয়ের কাজে প্রতিদিন দিতে হয় ছয় থেকে সাত ঘণ্টা। স্নাতকোত্তর করেছেন ব্যবসায় প্রশাসন বিষয়ে চট্টগ্রামের ইউএসটিসি থেকে। ‘নিজের চেষ্টায় একটি আউটসোর্সিং প্রতিষ্ঠান তৈরির স্বপ্ন দেখি।’ বললেন হিরো বড়ুয়া। যে বিষয়ে পড়ছেন, সেই বিষয়ের জ্ঞান ও তথ্য আগ্রহী ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে দিতে চান হিরো। সফল হতে হলে চেষ্টা থাকতে হবে বলে মনে করেন তিনি।

0 comments:

Post a Comment

Blog Archive

  • ►  2016 (5)
    • ►  August (5)
  • ▼  2015 (154)
    • ►  December (16)
    • ▼  November (127)
      • যে স্মার্টফোন হলো বর্ষ সেরা
      • সিনেমা বানাবেন প্রসূন আজাদ
      • মুখ খুললেন প্রীতি
      • সহজেই সাউন্ড বারিয়ে নিন আপনার এন্ড্রোয়েড ফোনের
      • গল্প পড়ুন আর প্রোগ্রামিং শিখুন
      • ল্যাপটপ বা পিসিকে কে WiFi হটস্পট বানানোর একদম সহজ ...
      • পবিত্র জুম’আর দিনের বিস্তারিত ফজীলত এবং নির্দেশনা
      • অনলাইনে সহজে বাংলায় কুরআন অনুবাদ পড়ুন
      • WIFI এর পাসওয়ার্ড জেনে নিন একদম সহজে
      • আপনার স্মার্টফোন নিরাপদ রাখতে কিছু জানা অজানা টিপস
      • হরেক রকম Gadget আর মনিটর করুন কম্পিউটার
      • সালমানকে বিয়ের প্রস্তাব দিলেন দীপিকা
      • ফেসবুক খুলতে স্বরাষ্ট্রমন্ত্রালয়ের দিকে তাকিয়ে টে...
      • বাঁশ দিয়ে বানানো স্মার্টফোন
      • বাড়িয়ে নিন আপনার পেনড্রাইভের গতি
      • প্রায় এক বছর নির্বাসিত থাকার পর ফের মীর তার ‘...
      • বাংলা , হিন্দি ও ইংলিশ গান ডাউনলোড করার ৩০ টি ওয়েব...
      • স্মার্টফোনের চার্জ ধরে রাখার উপায়
      • আমির খানকে ভারত ছাড়ার কথা বলেন ভারত সরকার
      • বাড়িয়ে নিন আপনার এন্ড্রয়েডের Ram... ২.৫ জিবি পর...
      • কীভাবে হবেন ফেসবুক সেলিব্রেটি? টিপস এবং দুই নম্বরী...
      • গুগলের ১০টি অজানা সার্ভিস
      • Airtel 3GB offer 19tk rechaege
      • ফেনে টাকা নেই ফ্রি কথা বলুন Bluetooth অথবা Wifi ব্...
      • পিতৃত্বকালীন ছুটি নেবেন মার্ক জাকারবার্গ
      • এখন গোলাপ গাছে বিদ্যুৎ
      • ৮ ডিসেম্বর ঢাকায় ফ্রিল্যান্সার সম্মেলন
      • হার না মানা শিক্ষার্থী, ৭৮ বছরে এমএ
      • যত খুশি এসএমএস করুন একদম ফ্রি
      • সকল বন্ধ সীমের অফার সমুহ
      • কিডনির ক্ষতি করে এমন বদ অভ্যাস
      • গুগল এডসেন্স পাওয়ার সহজ উপায়
      • গুগল এডসেন্সের বর্ননা
      • বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড গাড়ি ‘ব্লেড’
      • সেরা কজন ফ্রিলেন্সারের কথা
      • বলিউডে বক্স অফিসের ‘বাপ’ কে?
      • ছবি এডিট করার দারুন এক সফটওয়ার নিন একদম ফ্রি
      • ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কিছু তথ্য
      • ফেসবুক সব ফ্রেন্ড রিকুয়েস্ট একসাথে একসেপ্ট করুন জা...
      • ফেসবুক কাছের মানুষদের সাথে সম্পর্ক নষ্টকরে যেভাবে।
      • যেভাবে পেপাল মোবাইল ভেরিফিকেশন করবেন + সাথে ১$ ফ্রি !
      • যেভাবে ব্লগস্পট সাইট এ কিভাবে কাস্টম মেনু তৈরি করব...
      • এই প্যাটার্ন লক দেখেছেন তো? মিস করবেন না কিন্তু
      • বলিউড ‘জয় হো’ রাহমানের
      • নিজেই এক্সপির কাস্টমাইজ সিডি তৈরী করুন
      • মাথা ঘুরানো ফটোশপ টেক্সট ইফেক্ট টিউটোরিয়াল
      • ওয়েব ডিজাইনারদের জন্যে জোসস্ ফায়ারফক্স এ্যাডঅন
      • হার্ট এ্যাটাক করে ফেললে প্রাকৃতিক উপায়ে নর্মাল থা...
      • আপনি হয়ে উঠুন পেনড্রাইভ ভাইরাস/ম্যালওয়্যার কিলার
      • বন্ধ হওয়া ফেসবুক use করুন শাহরিয়ার মুস্তফার টিপসে
      • ইন্টারনেট বন্ধের খবর গুজব: বিটিআরসি । ফেসবুক ভাইব...
      • ঘুমানোর সময় মোবাইল কাছে রাখলে যে মারাক্তক ক্ষতি হয়
      • মহানবী (সাঃ) এর নামায আদায়ের পদ্ধতি [ANDROID APP ...
      • বাংলাই ব্লগার ব্লগ শিখার জন্য চমৎকার বই ডাউনলোড কর...
      • আর হাতের স্পর্শে কিবোর্ড ব্যবহার নয় . . মুখের আওয...
      • আইফোনে বেশি স্টোরেজ পাবার ৯ টি ট্রিকস
      • একদম ফ্রিতে নিয়ে নিন এন্ডয়েডের best অডিও প্লেয়ার ...
      • দেখে নিন ব্লগস্পট ব্লগে কি কি করতে পারবেন
      • ব্লগস্পট ব্লগের কিছু প্রয়োজনীয় সেটিংস
      • ফেসবুক ফটো ভেরিপাই খুলুন খুব সহজে
      • আপনার অ্যান্ডয়েডের জন্য ফ্রিতে কিছু এপস
      • ব্লক হয়ে যেতে পারে আপনার ফেসবুক আইডি!
      • শুধু মাত্র লাইক দিয়ে প্রতি মাসে ১৮০+ ডলার
      • ফ্রি তে নিন আকর্ষনীয় সব ইলেকট্রনিক গেজেট
      • কিভাবে আপনার "শত্রুর" ফেসবুক আইডি 'ফটো ভেরিফিকেশনে...
      • দেখে নিন আপনার কম্পিউটারের র‍্যাম ঠিক আছে কিনা
      • যারা ফেসবুক পেজ ব্যবহার করেন তাদের জন্য পেজ ম্যানে...
      • একদম ফ্রিতে দিয়ে নিন জটিল একটি ডেক্সটপ ক্যালেন্ডার
      • চলুন নিজই তৈরি করি নিজের স্কিনসেভার
      • Windows Media Player ও VLC Player এর যত কী বোর্ডের...
      • আপনি ছাড়া কেউ আপনার পিসির USB পোর্ট ব্যবহার করতে ...
      • (বাংলা গল্প) বকুল
      • সহজেই কম্পিউটারের গতি বাড়িয়ে নিন
      • এবার আপনার নিজের বানানো রিংটন মোবাইলে বাজান
      • মাউসের ডান বাটনে যোগ করুন নানা অপশন
      • সহজেই আপনার কম্পিউটার থেকে শটকার্ট ভাইরাস দূর করুন
      • (হট টিউনস) আপনার পিসির জন্য ফেসবুক ম্যাসেন্জার
      • আপনার ব্লগ সাইটে বা ওয়ার্ডপ্রেস সাইটে স্লাইড ফেসবু...
      • সঠিকভাবে ব্যাটারি Charge করার কিছু টিপস
      • প্রেম রোগের চরম কিছু টিপস
      • কিভাবে মশা থেকে নিজেকে রক্ষা করা
      • ফ্রি কল করুন তাও আবার নাম্বার গায়েব করে (শুধু মাত্...
      • ইন্টারনেট খরচ বাচান ছোট একটা সফটওয়ার দিয়ে
      • জিপিতে 250 MB নিয়ে নিন একদম ফ্রিতে
      • জিমেইল সহ গুগলের সব সুবিধা একটি সফটওয়ারে
      • উইন্ডোজ ১০ এ সরাসরি নিজের ফাইলে প্রবেশ ঠেকাতে যা ক...
      • আসুন এবার সহজেই ছবিকে কথা বলান (এন্ডয়েড এপস)
      • কি বোর্ডের কিছুর মজার শর্টকাট কমান্ড!!!
      • যেভাবে পেন্ড্রাইভ থেকে উইন্ডোজ সেটআপ দিবেন
      • কয়েকটি দারুন পেইড Android এপস নিয়ে নিন ফ্রিতে
      • কিভাবে আপনার ওয়েব সাইটের জন্য GIF ব্যানার তৈরি করবেন
      • কম্পিউটার ও স্মাটফোনের প্রয়োজনীয় ফাইলগুলো রক্ষা করুন
      • সম্পুন্য ফ্রিতে ডাউনলোড করুন আপনার দরকারী ইন্টারনে...
      • আজই আপনার ডেস্কটপকে সাজিয়ে তুলুন Windows 10 স্কীন ...
      • ৪র্থ প্রজন্মের ডেস্কটপ পিসির কনফিগার এবং বাজার দর।...
      • ১জিবি র‌্যামসহ নতুন কিছু স্মার্টফোন – দেখলেই কিনতে...
      • ডাউনলোড করুন Top 10 Mini সফটওয়্যার যা আপনার কাজে ল...
      • ফেসবুক পেজ ভেরিফাই করুন ৫ মিনিটে (ভিডিও টউটোরিয়াল)
      • সহজেই ফটো ভেরিফিকেশন ঠিক করুন (ভিডিও টিউটোরিয়াল)
      • ☆ দাঁড়ান জবাব দিয়ে যান ☆
    • ►  October (11)
  • ►  2014 (1)
    • ►  November (1)

Popular Posts

  • যারা ফেসবুক পেজ ব্যবহার করেন তাদের জন্য পেজ ম্যানেজার অ্যাপস
    আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের কে একটি নতুন অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব। ফেসবুকের কোনো পেজের অ্যাডমিন মানেই সব সময় সেই পে...
  • গোপাল ভাড়ের মজার গল্প
    গ্রাম বাংলার গল্পে, কিচ্ছা কাহিনীতে গোপাল ভাঁড়ের গল্প প্রায়শই শোনা যায়। আমি নিজেও গোপাল ভাঁড়ের গল্প শুনেই বড় হয়েছি। পাঠকদের জন্য গোপাল...
  • বাংলাই ব্লগার ব্লগ শিখার জন্য চমৎকার বই ডাউনলোড করে নিন
    আসসালামু আলাইকুম বন্ধুরা , আশাকরি সবাই ভাল সুস্থ আছেন। যাই হোক আমি বেশি কিছু দিন থেকেই অনেক পরিশ্রম করে একটি ইবুক লিখাম এবং সেটাই আজক...
  • Radio Today
    Radio Today FM 89.6 the first and no. 1 private radio, first went on air in May 2006 in Dhaka. From 15th Oct 2006 it expanded coverage to ...
  • কীভাবে হবেন ফেসবুক সেলিব্রেটি? টিপস এবং দুই নম্বরী উপায় সমগ্র
    ফেসবুক সেলিব্রেটি এখন সময়ের আলোচিত বিষয়। সেদিন একটা স্ট্যাটাসে জিজ্ঞেস করেছিলাম আমরা বাঙালী জাতি তো খালি ভাগই হই। কে জানি বলেছিল বাঙালী ...
  • বাংলা , হিন্দি ও ইংলিশ গান ডাউনলোড করার ৩০ টি ওয়েব সাইট
    আজ আমি আপনাদের ওয়েব সাইট এর লিঙ্ক দেব , যা থেকে সম্পুন ফ্রী তে আপনার পছন্দের গান ডাউনলোড করতে পারবেন। নিম্নে  ফ্রীতে বাংলা , হিন্দি ও ইং...
  • কম্পিউটার ও স্মাটফোনের প্রয়োজনীয় ফাইলগুলো রক্ষা করুন
    আসসালামুআলাইকুম। প্রিয় টেকপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পিসির ও স্মাটফোনের ডাটা সুরক্ষার কিছু প...
  • লেখাপড়া : লেখাপড়া ধ্বংশ করল আসলে কে?
    1. Firoz Ahmed: “শুধু লোভ! বিজ্ঞানীদের এই কারণেই সমাজবিজ্ঞান সম্পর্কেও কিছু ধারণা থাকা দরকার। লোভেরও ব্যকরণ আছে, নিয়ম-কানুনের উর্ধে সে...
  • ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি
    ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি শ্রমিক রক্ষা করে ট্যানারি শিল্প স্থানান্তরের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রম...
  • মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন!
    মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন! উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কথা এখন সারা বিশ্ব জানে। প্রতিদিন তার অপকীর্তির কথা স...

Labels

  • Online Radio
  • অন্যন্য
  • অফার
  • ই-বুক
  • ইসলাম শিক্ষা
  • উইন্ডোজ
  • এন্ডয়েড
  • ওয়ায়ার্ডপ্রেস
  • কম্পিউটার
  • খেলাধুলা
  • গুগল
  • গ্রাফিক্স ডিজাইন
  • জোকস
  • টিপস-ট্রিকস
  • ডাউনলোড
  • প্রযুক্তি কথন
  • প্রোগ্রামিং
  • ফেসবুক
  • ফ্রিল্যান্সার
  • বাংলা কবিতা
  • বাংলা গল্প
  • বিনেদন
  • ব্লগার
  • ভিন্ন স্বাদের খবর
  • লেখাপড়া
  • সফটওয়ার
  • সাস্থ কথা

Facebook Fan

Powered by: Blogger
About Us | Contact Us | Privacy | Sitemap | Terms Condition | Others
Copyright © Shahoreyar Mostofa All Rights Reserved |