Select Menu
  • Home
  • Blog Design
  • Widgets
    • HTML Editor
    • HTML Parser
    • Counter Tool
    • Css Minifier
    • Live Viewer
    • Color Code
  • SEO
  • Online Earning
  • Technology
  • About Us
  • Contact Us
  • Download
  • About Us
  • Contact Us
  • Privacy
  • Sitemap
  • Download
Shahoreyar Mostofa
  • Home
  • Blog Design
  • Widgets
  • SEO
  • Android
    • Adroid Tips
    • Android Apps
    • Android News
  • Earning
  • Error404
লেখাপড়া
Showing posts with label লেখাপড়া. Show all posts
Showing posts with label লেখাপড়া. Show all posts

Tuesday, 24 November 2015

Unknown

এখন গোলাপ গাছে বিদ্যুৎ

  Unknown      Tuesday, 24 November 2015     প্রযুক্তি কথন , ভিন্ন স্বাদের খবর , লেখাপড়া      No comments   
গোলাপ গাছ থেকে যেভাবে শক্তি আহরণ করা যায় তা গ্রাফিকসের মাধ্যমে দেখানো হয়েছে। ছবি: লিংকপিং বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে।জীবন্ত উদ্ভিদের মধ্যেই বৈদ্যুতিক সার্কিট তৈরি করা সম্ভব। তা করে দেখালেন সুইডেনের লিংকপিং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁরা বলছেন, আলোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শক্তি আহরণের একটি পথ খুলে দেবে তাঁদের যুগান্তকারী এই উদ্ভাবন। 

টেলিগ্রাফ অনলাইনের খবরে বলা হয়েছে, গবেষকেরা বাগানের একটি গোলাপ গাছের মধ্যে বৈদ্যুতিক সার্কিট তৈরি করেন। বিদ্যুৎ পরিবাহী দ্রবণীয় পলিমারযুক্ত পানির একটি পাত্রে গোলাপ গাছটিকে বসান তাঁরা। গাছটি যখন পানি শোষণ করে তখন বিদ্যুৎ পরিবাহী ও উপাদানগুলোও গাছ শোষণ করে নিজের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে নেয়। ফুলের রং যে প্রক্রিয়ার মাধ্যমে ফুটে উঠেছে এটি সেই একই রকম প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে।

গবেষণা নিবন্ধের প্রধান লেখক ম্যাগনাস বারগ্রেন বলেন, গোলাপ গাছটির ভেতর পলিমারের দ্রবণগুলো গাছের আয়নের সঙ্গে মিলে স্বয়ংক্রিয়ভাবে একটি তার তৈরি করে ফেলে যা দিয়ে একটি বৈদ্যুতিক সার্কিট তৈরি করে ফেলা যায়। 

গবেষক বারগ্রেন বলেন, ‘যত দূর পর্যন্ত জানি, এখনো গাছের মাধ্যমে তৈরি ইলেকট্রনিকস নিয়ে কোনো গবেষণাপত্র প্রকাশ হয়েছে। আমরা এখন তাই ‘পাওয়ার প্ল্যান্ট’ বিষয়ে কথা বলতে পারি। আমরা গাছে সেনসর বসিয়ে তা থেকে শক্তি সংগ্রহ করতে পারি অথবা নতুন উপাদান তৈরি করতে পারি।’ 
গবেষক বারগ্রেন দাবি করেন, এ প্রক্রিয়ার উৎপাদিত সবকিছুই প্রাকৃতিক এবং এ ক্ষেত্রে গাছের নিজস্ব অনন্য পদ্ধতিটিই ব্যবহার করা হয়।
Read More
Unknown

হার না মানা শিক্ষার্থী, ৭৮ বছরে এমএ

  Unknown      Tuesday, 24 November 2015     অন্যন্য , ভিন্ন স্বাদের খবর , লেখাপড়া      No comments   
ভবিষ্যতে ইংরেিজতে পিএইচডি করতে চান মনমোহন বর্মণ। রংপুরের কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তোলা ছবি l প্রথম আলোভবিষ্যতে ইংরেিজতে পিএইচডি করতে চান মনমোহন বর্মণ। রংপুরের            কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তোলা ছবি lলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মনমোহন বর্মণের বয়স এখন ৮০ ছুঁই ছুঁই। এই বয়সে বেশির ভাগ মানুষই কাজকর্ম থেকে অবসর নেন। কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন তাঁর পড়াশোনা। তাই নাতনি শিপ্রা যখন স্নাতকে (সম্মান) পড়ছেন, তিনি তখন পড়ছেন মাস্টার্সে।
রংপুরের কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্সের লিখিত পরীক্ষা শেষ করেছেন মনমোহন। ২২ নভেম্বর মৌখিক পরীক্ষা হয়েছে। হার না মানা এই বিদ্যার্থীর ইচ্ছা ভবিষ্যতে ইংরেজিতে পিএইচডি করার।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৩৮ সালে হাতীবান্ধার পূর্ব বেজগ্রাম এলাকায় জন্মগ্রহণ করেন মনমোহন বর্মণ (৭৮)। ব্রিটিশ শাসনামলে হাতীবান্ধা এলাকার একটি বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। ’৪৭-এ দেশভাগের পর ভারতের জলপাইগুড়ি জেলার পদমতি রহিমুদ্দিন হাইস্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েন। পরে দেশে ফিরে ১৯৬১ সালে এসএসসি পাসের পর হাতীবান্ধা এসএস উচ্চবিদ্যালয়ের সংস্কৃতের শিক্ষক হিসেবে যোগ দেন। তবে ইংরেজিতে তাঁর ভালো দখল থাকায় চাকরির এক বছরের মাথায় তাঁকে ওই বিভাগের শিক্ষক করা হয়। শিক্ষকতার পাশাপাশি অনিয়মিত ছাত্র হিসেবে তিনি রাজশাহী সরকারি কলেজ থেকে ১৯৬৪ সালে এইচএসসি পাস করেন। আর ১৯৭০ সালে বিএ পাস করেন রংপুর কারমাইকেল কলেজ থেকে। এরপর বিএড কোর্স শেষ। তবে ১৯৮৪-৮৫ সেশনে এমএডে ভর্তি হলেও অনুপস্থিতির কারণে পরীক্ষা দিতে পারেননি। ওই সময় তিনি ঠিক করে রেখেছিলেন চাকরি শেষে মাস্টার্স করবেন। ২০০০ সালে অবসরে যান তিনি। আর এ বছর রংপুর কারমাইকেল কলেজ থেকে অনিয়মিত ছাত্র হিসেবে ইংরেজি বিভাগের মাস্টার্স পরীক্ষায় অংশ নেন।
তাঁর ছাত্ররা অনেকেই আজ বিচারক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ নানা পেশায় আছেন। হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নাজমুল কায়েস বলেন, ‘মাধ্যমিকে স্যারের কাছেই ইংরেজি পড়ে আজ আমি কলেজে পড়াচ্ছি। স্যারের অনেক ছাত্র মাস্টার্স শেষে চাকরি করলেও স্যার উচ্চতর ডিগ্রি নিতে পড়াশোনা করে যাচ্ছেন। এটি সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’
হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার হায়াত খান বলেন, ‘উনি আমার শিক্ষক। স্কুলজীবনে মনমোহন স্যার ক্লাসে ঢুকে আমাদের বলতেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা স্যারের কথায় চলেছি বলেই আজ সমাজের সেবা করতে পারছি।’ এখনো এই কলেজের ইংরেজি শিক্ষকের কেউ বাইরে থাকলে মনমোহন বর্মণকে ডেকে এনে শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয় বলে জানান তিনি।
স্বাধীনতাযুদ্ধেও তাঁর বিশেষ অবদান আছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক বলেন, স্বাধীনতাযুদ্ধের সময় মনমোহন বর্মণ ভারতের শরণার্থী শিবিরে মুজিবনগর সরকারের আওতায় শিক্ষকতা করেছেন। তবে প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে তাঁর ওই অবদানের জন্য আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি।
সংসারজীবনে মনমোহন বর্মণ পাঁচ ছেলে ও চার মেয়ের বাবা। ছেলেমেয়েরা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি করছেন। তাঁর বড় ছেলের মেয়ে শিপ্রা রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষে করতে চলেছেন। অন্য নাতি-নাতনিরাও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছেন। মনমোহন বর্মণ এখন হাতীবান্ধার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষকতা করছেন।
মনমোহন বর্মণ বলেন, ‘শিক্ষার যেমন কোনো বিকল্প নাই, তেমনি শিক্ষা গ্রহণেরও কোনো বয়স নাই। তাই ভবিষ্যতে পিএইচডি ডিগ্রি অর্জনের লক্ষ্যেই পড়ালেখা করে যেতে চাই।’ তবে স্বাধীনতাযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অধীনে শরণার্থী শিবিরে শিক্ষক হিসেবে পাঠদানের স্বীকৃতি চান তিনি। মৃত্যুর আগে দেখে যেতে চান মুক্তিযোদ্ধার সনদটি।
মনমোহনের বড় ছেলে ভক্তি বিকাশ বর্মণ জানান, তাঁদের বাবার পড়াশোনার প্রতি আগ্রহ নিয়ে তাঁরাও আনন্দিত। এটি অন্যদের জন্য মাইলফলক হয়ে থাকবে।
Read More

Saturday, 21 November 2015

Unknown

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কিছু তথ্য

  Unknown      Saturday, 21 November 2015     অন্যন্য , ভিন্ন স্বাদের খবর , লেখাপড়া      No comments   


প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাঁত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটু খোঁজাখুঁজি করেও কিছু তথ্য যা দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার যোগ্য তা খুঁজে পেলাম না। তাই নিজে থেকেই কালেক্ট করে সেগুলো এখানে তুলে ধরার চেষ্টা করবো। ভার্সিটি ভর্তি পরীক্ষা, ব্যাংক এর পরীক্ষা, বিসিএস সহ যেকোনো পরীক্ষার প্রিপারেশনের জন্যেই এগুলো জেনে রাখা ভালো। :)
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? – ১৯২১ সালের ১ জুলাই
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে কোন কমিশন গঠন করা হয়েছিলো? – নাথান কমিশন
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে? – ১ জুলাই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক সিবস – ১৫ অক্টোবর
কালো দিবস – ২৩ আগস্ট
নাথান কমিশনে কতজন সদস্য ছিল? – ১৪ জন
ঢাকা বিশ্ববিদ্যালয় কতটুকু জমির উপর প্রতিষ্ঠিত? – ৬০০ একর জমির উপর
প্রতিষ্ঠার জন্য জমি কে দান করেছিলো? – স্যার নবাব সলিমুল্লাহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ কতগুলো ছিল? – ১২টি
প্রতিষ্ঠাকালীন অনুষদ – ৩টি
অনুষদগুলো কি কি? – কলা, বিজ্ঞান ও আইন অনুষদ
প্রতিষ্ঠাকালীন শিক্ষক কত জন? – ৬০ জন
প্রতিষ্ঠাকালীন ছাত্র কত জন? – ৮৭৭ জন
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কে প্রথম পি এইচ ডি ডিগ্রি লাভ করেন? – বিনয় ঘোষ
বঙ্গবন্ধু কোন বিভাগের ছাত্র ছিলেন? – বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের
শেখ হাসিনা কোন বিভাগের ছাত্রী ছিলেন – বাংলা বিভাগ
বর্তমানে ক্যাম্পাসের মোট আয়তন কত? – ২৫৮ একর
বর্তমানে কতগুলো বিভাগ রয়েছে এখানে? – ৭০টি
কতগুলো অনুষদ রয়েছে বর্তমানে? – ১৩টি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রিসার্চ সেন্টার ও গবেষণা ব্যুরো আছে কয়টি? – ৩৮টি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের হলের সংখ্যা কয়টি – ১৪ টি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলের সংখ্যা কয়টি? – ৫টি
মোট হল – ১৯টি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি –  পি জে হার্টস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ও উপমহাদেশের প্রথম ভিসি – স্যার এ এফ রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডিন কে ছিলেন? – বেগম আজিজুন্নেসা
ঢাকা বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত কতজনকে ডক্টরেট ডিগ্রী প্রদান করেন? – ৫০ জন ( ৮ সেপ্টেম্বর, ২০১৪ অনুযায়ী)
আপনার জানা মতে কোন তথ্য ভুল আছে কি? নতুন কোন তথ্য সংযুক্ত করা যৌক্তিক মনে করেন কি? তাহলে কমেন্টে জানান আমাদের !
Read More

Wednesday, 18 November 2015

Unknown

ঘুমানোর সময় মোবাইল কাছে রাখলে যে মারাক্তক ক্ষতি হয়

  Unknown      Wednesday, 18 November 2015     টিপস-ট্রিকস , ভিন্ন স্বাদের খবর , লেখাপড়া      No comments   

অনেকেই ঘুমানোর সময় মোবাইল ফোন বন্ধ করেন না৷ অ্যালার্ম দিয়ে ফোনকে বালিশের নিচে বা পাশে রাখার অভ্যাস রয়েছে অনেকের৷ অনেকেই আবার ঘুমানোর সময় মোবাইল ফোনটি সঙ্গী করে ঘুমান।যারা এ কাজ করেন তারা ঘুমানোর আগে বালিশের পাশে কিংবা বিছানার ওপর না রেখে কিছু দূরে কোনো কিছুর ওপরে ফোনটি রাখুন।  এতে ফোনের রেডিয়েশন থেকে ঘুম নষ্ট হবে না।  যখন অ্যালার্ম বাজবে তখন আপনাকে উঠে গিয়ে ফোন বন্ধ করতে হবে।  তাই অলসতা সহজেই কেটে যাবে।

মোবাইল ফোন বালিশের পাশে না রেখে কিছুটা দূরে সরিয়ে রাখলে ঘুম ভালো হয়।   বালিশের পাশে বা নিচে পড়ে থাকা ফোনটিতে কল এলে আচমকা ঘুম ভেঙে যায়।  বিছানায় ফোন সঙ্গী করে ঘুমানোর এই অস্বাস্থ্যকর অভ্যাসটি থেকে মুক্তি পেতে এবং শান্তিমতো ঘুমাতে বেশকিছু পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, যারা ফোন পাশে রেখে ঘুমান, আগে সেটা বন্ধ করতে হবে।  ফোন থেকে নীল রঙের যে আলো নির্গত হয় তা মস্তিষ্ককে জাগিয়ে রাখে বলে ঘুম নষ্ট হয়।  যদিও কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাব থেকেও এ ধরনের আলো নির্গত হয় কিন্তু ঘুমানোর আগে আপনার ছোট স্মার্টফোনটির ব্যবহারে ক্ষতি বেশি হয়।
মোবাইল থেকে নির্গত রেডিয়েশনে ক্যানসার বা এ-জাতীয় কোনো সমস্যা সৃষ্টির বিষয়ে গবেষকেরা নির্দিষ্ট উপসংহারে পৌঁছাননি।  তবে কিছু গবেষণায় দেখা গেছে, ফোনের এই রেডিয়েশনের কারণে ঘুম চক্র নষ্ট হয়।
গান শুনতে শুনতে ঘুম
অনেকেই মোবাইল ফোনে গান চালিয়ে তা শুনতে শুনতে ঘুমান।  দেখা যায়, মোবাইল ফোনের সঙ্গে হেডফোন লাগিয়ে তা কানে দিয়ে ঘুমানোর আগে গান চালান অনেকেই।
অনেকেই ফেসবুক চালাতে চালাতে ফোন চালু রেখেই ঘুমিয়ে যান।  আবার অনেকেই ঘুমানোর আগে দীর্ঘ সময় মেইল ব্যবহার করেন বা গেম খেলেন। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অভ্যাস ঘুমানোর জন্য মোটেও ভালো নয়। এতে মানসিক চাপ বাড়তে থাকে।  আপনার ফোন ব্যবহার সীমিত করুন।
রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোন নিয়ে যাবেন না।  হাতের কাছে ফোন থাকলে তা বারবার ব্যবহার করার আগ্রহ বাড়বে।  আপনার ফোন রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দ রাখুন।  যেখানে চার্জার, হেডফোন বা অন্যান্য টুকিটাকি দরকারি জিনিসপত্র রাখেন, আপনার মোবাইল ফোনটিও সেখানেই রেখে দিতে পারেন।  যাতে মস্তিষ্ক কিছুতেই বিক্ষিপ্ত না হয়।
বিশেষজ্ঞরা বলেন, ফোন ও মস্তিষ্কের মধ্যে অল্প তফাৎ থাকলে তা ঘুমের পরিমাণ ও ঘুমের মান দু’য়ের ওপরেই প্রভাব ফেলে৷ ফোন কাছে নিয়ে শুলে তা আমাদের স্নায়ুকে উত্তেজিত রাখে৷ অবচেতনে আমরা পরের ফোন অথবা ম্যাসেজের জন্য অপেক্ষা করে থাকি, যা আমাদের বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখতে দেয় না৷
রাতের অন্ধকারে ফোনের স্ক্রিনের আলো মানুষের চোখের রেটিনার পক্ষে ক্ষতিকারক৷ এই আলোই আমাদের মস্তিষ্ককে জানান দেয় ফোন অথবা ম্যাসেজ আসার প্রাথমিক খবর৷ এই আলো তন্দ্রার জন্য প্রয়োজনীয় হরমোনকে নিঃসরণ হতে বাধা দেয়৷
Read More

Wednesday, 11 November 2015

Unknown

কি বোর্ডের কিছুর মজার শর্টকাট কমান্ড!!!

  Unknown      Wednesday, 11 November 2015     অন্যন্য , প্রযুক্তি কথন , লেখাপড়া , সফটওয়ার      No comments   

কি বোর্ডের কিছুর মজার শর্টকাট কমান্ড!!! 

Alt+0131= ƒ (টাকা)

Alt+0165= ¥ (ইয়েন)
Alt+0177= ± (যোগবিয়োগ)
Alt+0215= × (গুণ)
Alt+Ctrl+T= ™ (ট্রেডমার্ক)അ
Alt+ Ctrl+R= ® (রেজিষ্টার্ড)
Alt+0163= £ (লীরা)
Alt+0128= € (পাউন্ড)
Alt+0247= ÷ (ভাগ)
Alt+248/0186= º (ফারেনহাইট)
Ctrl + A = সিলেক্ট অল।
Ctrl + B = টেক্সট বোল্ড।
Ctrl + C = কোন কিছু কপি করা।
Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা।
Ctrl + G = গো টু কমান্ড।
Ctrl + H = রিপ্লেস কমান্ড।
Ctrl + I = টেক্সট ইটালিক।
Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা।
Ctrl + K = হাইপারলিংক তৈরী করা।
Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা।
Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য।
Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য।
Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য।
Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট।
Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা।
Ctrl + S = ফাইল সেভ।
Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।
Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।
Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য।
Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু বাদ করার জন্য।
Ctrl + Y = রিপিট করার জন্য।
Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা
(বিশেষ করে নতুনদের অনেক উপকারে আসবে এই শটকাট গুলো)
Read More
Older Posts → Home

Blog Archive

  • ▼  2016 (5)
    • ▼  August (5)
      • যানজট নিয়ন্ত্রণে থাকবে ১ হাজার রোভার স্কাউট’ ...
      • সুচির উদ্যোগে বিদ্রোহীদের সাথে আলোচনায় মায়ানমার
      • মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন!
      • ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি
      • শফিক রেহমানকে তিন মাসের জামিন
  • ►  2015 (154)
    • ►  December (16)
    • ►  November (127)
    • ►  October (11)
  • ►  2014 (1)
    • ►  November (1)

Popular Posts

  • যারা ফেসবুক পেজ ব্যবহার করেন তাদের জন্য পেজ ম্যানেজার অ্যাপস
    আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের কে একটি নতুন অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব। ফেসবুকের কোনো পেজের অ্যাডমিন মানেই সব সময় সেই পে...
  • কীভাবে হবেন ফেসবুক সেলিব্রেটি? টিপস এবং দুই নম্বরী উপায় সমগ্র
    ফেসবুক সেলিব্রেটি এখন সময়ের আলোচিত বিষয়। সেদিন একটা স্ট্যাটাসে জিজ্ঞেস করেছিলাম আমরা বাঙালী জাতি তো খালি ভাগই হই। কে জানি বলেছিল বাঙালী ...
  • Radio Today
    Radio Today FM 89.6 the first and no. 1 private radio, first went on air in May 2006 in Dhaka. From 15th Oct 2006 it expanded coverage to ...
  • গোপাল ভাড়ের মজার গল্প
    গ্রাম বাংলার গল্পে, কিচ্ছা কাহিনীতে গোপাল ভাঁড়ের গল্প প্রায়শই শোনা যায়। আমি নিজেও গোপাল ভাঁড়ের গল্প শুনেই বড় হয়েছি। পাঠকদের জন্য গোপাল...
  • বাংলাই ব্লগার ব্লগ শিখার জন্য চমৎকার বই ডাউনলোড করে নিন
    আসসালামু আলাইকুম বন্ধুরা , আশাকরি সবাই ভাল সুস্থ আছেন। যাই হোক আমি বেশি কিছু দিন থেকেই অনেক পরিশ্রম করে একটি ইবুক লিখাম এবং সেটাই আজক...
  • রাজশাহীতে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে আহত ৪
    রাজশাহী ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আয়োজনের সময় বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জন আহত হয়েছে। শনিবার সকাল ৮...
  • গুগলের ১০টি অজানা সার্ভিস
    আপনি একজন কম্পিউটার ব্যবহারকারী বা স্মার্টফোন ব্যবহারকারী হলে নিশ্চয়ই আপনি নেট ব্যবহার করে থাকেন। আর ইন্টারনেট ব্যবহার করেছেন কিন্তু গুগ...
  • (বাংলা গল্প) বকুল
    বকুল আমার লেখা প্রথম গল্প । আশা করি গল্পটা সবার ভাল লাগবে ।  ধন্যবাদ । বকুল     Shahoreyar Mostofa শ্রেয়া রোজ স্কুলে যাওয়ার ...
  • শফিক রেহমানকে তিন মাসের জামিন
    শফিক রেহমানকে তিন মাসের জামিন অনলাইন ডেস্ক   লিড নিউজ আপডেট: ০১:১২:৪০ PM, বুধবার, আগস্ট ৩১, ২০১৬ প্রধানমন্ত্রী শেখ হ...
  • WIFI এর পাসওয়ার্ড জেনে নিন একদম সহজে
    একথা আপনাকে মানতেই হবে যে এন্ড্রয়েড দিয়ে WIFI এর পাসওয়ার্ড আসলেই হ্যাক করা যায়না!! এর জন্য অনেক এপ,টিঊটোরিয়াল থাকলেও একটাও ...

Labels

  • Online Radio
  • অন্যন্য
  • অফার
  • ই-বুক
  • ইসলাম শিক্ষা
  • উইন্ডোজ
  • এন্ডয়েড
  • ওয়ায়ার্ডপ্রেস
  • কম্পিউটার
  • খেলাধুলা
  • গুগল
  • গ্রাফিক্স ডিজাইন
  • জোকস
  • টিপস-ট্রিকস
  • ডাউনলোড
  • প্রযুক্তি কথন
  • প্রোগ্রামিং
  • ফেসবুক
  • ফ্রিল্যান্সার
  • বাংলা কবিতা
  • বাংলা গল্প
  • বিনেদন
  • ব্লগার
  • ভিন্ন স্বাদের খবর
  • লেখাপড়া
  • সফটওয়ার
  • সাস্থ কথা

Facebook Fan

Powered by: Blogger
About Us | Contact Us | Privacy | Sitemap | Terms Condition | Others
Copyright © Shahoreyar Mostofa All Rights Reserved |