Select Menu
  • Home
  • Blog Design
  • Widgets
    • HTML Editor
    • HTML Parser
    • Counter Tool
    • Css Minifier
    • Live Viewer
    • Color Code
  • SEO
  • Online Earning
  • Technology
  • About Us
  • Contact Us
  • Download
  • About Us
  • Contact Us
  • Privacy
  • Sitemap
  • Download
Shahoreyar Mostofa
  • Home
  • Blog Design
  • Widgets
  • SEO
  • Android
    • Adroid Tips
    • Android Apps
    • Android News
  • Earning
  • Error404
All post

Tuesday, 15 December 2015

Unknown

আমরা কি স্বাধীনতার মর্যদা দিতে পারছি ???

  Unknown      Tuesday, 15 December 2015     অন্যন্য , বাংলা কবিতা , বাংলা গল্প , ভিন্ন স্বাদের খবর      No comments   
১৯৭১ সালে দীর্ঘ নয় মাস যুদ্ধে লাখো মানুষ নিজের প্রান হারিয়ে লাখো মা বোন তাদের ইজ্জত হারিয়ে যে সোনার বাংলাদেশটি আমাদের দিয়েছিল
আমরা কি বাংলাদেশের স্বাধীনতার মর্যদা দিতে পারছি ???
আমরা কি সেই শহীদদের সন্মান করতে পারছি ???
আমরা কি ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ই ডেসিম্বর ছাড়া তাদের স্বরণ করি ?? তাদের কি জন্য এই তিন দিন ছাড়া দোয়া করি ??

সব প্রশ্নের একটাই উত্তর না না না । আমরা পারছি না ।
ভাবছেন আমরা তো প্রতি বছর খুব ধুম ধাম করে এই তিন দিন পালন করি তাহলে সন্মান দিলাম না কোথায় ।

একবার নিজের চোখটা খুলে ভাল করে দেখেন
গত ১৩ ডিসেম্বর থেকে নানা স্থানে চলছে বিজয় মেলা । মেলাতে চলছে রমরমা যাত্রা, জুয়া সহ নানা অসাধু কাজ । আমরা কি এসবের মাধ্যমেই শহীদদের সন্মান জানাচ্ছি ......................

আজ ১৫ ডিসেম্বর রাত ৮টা থেকে শুরু হয়েছে গান বাজনা । মনে করছেন যেহেতু বিজয়ের মাস সেহেতু দেশাত্ববোধক গান হবে কিন্তু কিছু স্থান ছাড়া কোথাও চলছেনা দেশাত্ববোধক গান । চলছে সানি লিওনি, পিট বুল সহ নানা হিন্দি ও ইংলিশ গান ।

যাক গানের কথা বাদই দিলাম শহীদ মিনারের কথায় আসি সারা বছর শহীদ মিনারে প্রেমিক প্রেমিকারা আড্ডা দেয় আর বছরের এই তিন দিনের জন্য সেগুলো পরিষ্কার করা হয় । আমরা যদি শহীদদের সন্মান দিতাম তাহলে সারা বছর শহীদ মিনার পরিষ্কার রাখতাম ।

আর এক দল লোকের কথা বাকিই থাকল । সারা বছর দেশের চিন্তা নেই দেশে কি হচ্ছে খোজ খবর নেয়া নেই ফেসবুকের প্রপাইল পিক বা কভার ফটোতে বাংলাদেশের পতাকা দেয়া নিয়ে ব্যস্ত হয়ে পরে । আর ঐ তিন দিন গুলোতে সবার আগে ঘুম থেকে উঠেই চলে যায় ফুল দিতে ............

আরে ভাই ফুল দিলেই কি শহীদদের আত্মা শান্তি পাবে ........................

তহলে এখন আপনিই বলুন
আমরা কি বাংলাদেশের স্বধীনতার মর্যদা দিতে পারছি ???
আমরা কি সেই শহীদদের সন্মান করতে পারছি ???
আমরা কি ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ই ডেসিম্বর ছাড়া তাদের স্বরণ করি ?? তাদের কি জন্য এই তিন দিন ছাড়া দোয়া করি ??
সবার মন্তব্য আশা করি ।
Read More

Friday, 4 December 2015

Unknown

এক যন্ত্রে অনেক কাজ

  Unknown      Friday, 4 December 2015     অন্যন্য , উইন্ডোজ , কম্পিউটার , প্রযুক্তি কথন , সফটওয়ার      No comments   

টুইনমসটুইনমসের ‘কম্বো গ্যাজেট’
টুইনমসের ‘কম্বো গ্যাজেট’ বাজারে এসেছে। একই সঙ্গে এ যন্ত্রটি কার্ড রিডার এবং ইউএসবি হাব হিসেবে কাজ করে। এতে এসডি, এসডিএইচসি, এমএমসি, এমএমসি প্লাস, এমএস, এমএস প্রো, এমএস প্রো ডুয়ো, সিএফ, এম ২, মাইক্রো এসডি, মাইক্রো এসডিএইচসি কার্ড সমর্থন করে। কম্প্যাক্ট ডিজাইনের এই গেজেটে রয়েছে বিল্ট ইন ইউএসবি কেব্ল, ওভার কারেন্ট প্রোটেকশন এবং প্লাগ অ্যান্ড প্লে সুবিধা। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা যন্ত্রটির দাম ৩৫০ টাকা।
Read More

Wednesday, 2 December 2015

Unknown

আজ আসছেন না সোহম

  Unknown      Wednesday, 2 December 2015     অন্যন্য , বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   
‘ব্ল্যাক’ ছবির দৃশ্যে মীম ও সোহমকথা ছিল আজ বুধবার ঢাকায় আসবেন কলকাতার বাংলা ছবির এই সময়ের জনপ্রিয় নায়ক সোহম। এই শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কলকাতার সোহম ও বাংলাদেশের মীম অভিনীত চলচ্চিত্র ‘ব্ল্যাক’। এ ছবির জন্য আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া জানিয়েছেন, সোহম আজ আসছেন না।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই ছবিতে সোহমের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম। বাংলাদেশে ছবিটি প্রযোজনা করেছে কিবরিয়া ফিল্মস আর কলকাতায় দাগ ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড।

আজ দুপুরে মুঠোফোনে কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘সোহমের সঙ্গে আজ সকালেই মুঠোফোনে আমার কথা হয়েছে। তিনি রোববার ঢাকায় আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আমরাও চাচ্ছি, সোহম ওই সময়েই আসুন। তখন তিনি আমাদের দুই-তিন দিন সময় দিতে পারবেন। তাহলে আমরা তাঁকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে নিয়ে যেতে পারব। এবং তাঁর উপস্থিতির বিষয়টি আমাদের ছবির প্রচারণায় ইতিবাচক ভূমিকা রাখবে।’ তিনি বলেন, ‘সোহমের কাছ থেকে তাঁর আসার ব্যাপারটি নিশ্চিত হওয়ার পরই আমরা তা সংবাদমাধ্যমকে জানাব।’

কামাল মোহাম্মদ কিবরিয়া আরও জানিয়েছেন, এরই মধ্যে দেশের ৭৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শনের ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে। এই সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

২৭ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘ব্ল্যাক’ ছবিটি। একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সময়মতো ছাড়পত্র না পাওয়ায় তা সম্ভব হয়নি।
Read More
Unknown

চরম ১০ টি জিনিস করতে পারবেন এন্ড্রয়েড ফোন দিয়ে

  Unknown      Wednesday, 2 December 2015     No comments   
আপনি জানেন কি? আপনার হাতে থাকা এন্ড্রয়েড স্মার্টফোনটি সিকিউরিটি ক্যামেরা হিসেবে কাজ করতে পারে, ইউএসবি ড্রাইভ রিড করতে পারে এমনকি ওয়েব সার্ভারও রান করতে পারে!! অবাক হচ্ছেন? তাহলে দেখুন… যখন  iOS ও Windows অপারেটিং সিস্টেম সিকিউরিটির দোহাই দিয়ে ডেভেলোপার এক্সেস দেয়না, ঠিক তখনই এন্ড্রয়েড দিচ্ছে অনেক স্বাধীনতা। ধরুন, আপনার ফোনটি রুট করা আছে, আপনি কাস্টম কার্নেল কিংবা কাস্টম রম ইউজ করছেন। তার পাশাপাশি আরো কিছু দেখুন…
  • Run a Web Server:
লিনাক্স থেকেই এন্ড্রয়েডের সৃষ্টি, তাই এটা খুব আশ্চর্যজনক হবেনা যে আধুনিক একটি ডিভাইস ওয়েব সার্ভার রান করতে পারে যাতে আছে PHP সাপোর্ট আর ফাইল ট্রান্সফারের জন্য FTP! আপনি ইচ্ছা করলেই সার্ভারকে নিজের চয়েস অনুযায়ী ডোমেইন দিয়ে চালাতে পারেন। যারা ছোট ব্লগ চালান কিংবা কো-ওয়ার্কারদের সাথে ফাইল ট্রান্সফার করতে চান তারা পকেটেই এই সার্ভার ক্রিয়েট করতে পারেন।
  • Program an Android App on Android:

আপনি যদি একটি আইফোন এপ বানাতে চান তাহলে সব কোড ম্যাকেই লিখবেন। আর উইন্ডোজ এপ বানাতে চাইলে কোড লিখে থাকবেন ডেস্কটপ কিংবা ল্যাপটপে। এন্ড্রয়েড এপ লিখে, কম্পাইল করে এবং টেস্টও করতে পারবেন!! বেশিরভাগ প্রোগ্রামাররা কম্পিউটারেই এসব কাজ করে থাকেন, যদি আপনি ফোনে করতে চান তাহলে AIDE নামে এই এপটি ইউজ করতে পারেন। তাছাড়া, বিভিন্ন ওয়েব ল্যাঙ্গুয়েজ  যেমনঃ HTML, PHP, JavaScript ইত্যাদি অনায়াসেই লিখা যায় DroidEdit নামের এই অ্যাপের সাহায্যে।
  • Allow Remote Access from Your PC:

স্মার্টফোনকে কি পিসি থেকে কন্ট্রোল করতে চান? রিমোট এক্সেস অ্যাপের সাহায্য কম্পিউটারের ব্রাউজার থেকেই নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন!! আবার, মোবাইল থেকেই নিজের পিসি কন্ট্রোল করতে পারবেন দূরবর্তী কোন স্থান থেকে!!
  • Serve As a Pedometer:

২০১৩ সালের শুরুর দিকে গ্যালাক্সি এস ফোরে এমন একটি এপ ছিল যা প্রতি কদম পরিমাপ করতে পারত! এতে কোন স্পেশাল হার্ডওয়ারের প্রয়োজন নেই, শুধু ফোন পেডোমিটার হিসেবে ইউজ হবে। ফোনের  Accelerometer  সেন্সরকে ইউজ করে কত কদম হাটা হয়েছে তা পরিমাপ করা হয়ে থাকে। আপনার হাইট  আর ওয়েট এর তথ্য দিয়ে আরো কিছু মজার ফিচার পেতে পারেন। যেমনঃ কত কিলোমিটার হাটলেন আর কত কিলোক্যালরি শক্তি খরচ হয়েছে। প্লে স্টোরে এমন অনেক এপস আছে।
  • Act As a Security Camera:

এখন কোয়াড কোর আর অক্টা কোর স্মার্টফোনের যুগ। আপনার পুরনো স্মার্টফোনটি হয়তো ড্রয়ারে ফেলে রেখেছেন কিংবা বিক্রি করে দিয়েছেন। কিন্তু, পুরনো এই ফোনকেও দারুণ একটি কাজে লাগাতে পারেন। যেমনঃ সিকিউরিটি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারেন অনায়াসেই। বাড়িতে ক্যামেরা লাগিয়ে দূর থেকেই বাড়ির সব কিছুই নিজের চোখের সামনে রাখতে পারেন। আর নিয়ন্ত্রণ করতে পারবেন ইন্টারনেটের মাধ্যমেই!!
  • Connect to a USB Flash Drive:

সব এন্ড্রয়েড স্মার্টফোনেরই মাইক্রো ইউএসবি পোর্ট থাকে যা দিয়ে মোবাইল চার্জ করা হয়, পিসির সাথে ফাইল আদান প্রদান করা হয়। কিন্তু, OTG এর সাহায্য যেকোন ফ্ল্যাশ ড্রাইভ যুক্ত করা যায়। এক্ষেত্রে রুটেড ফোন, OTG ক্যাবল আর প্রয়োজনীয় এপস। ক্যামেরা থেকে ছবি নিয়ে আ অনায়াসেই ক্লাউড স্টোরেজে সেভ করে রাখা যাবে।
  • Use a Mouse and Keyboard:
একটি OTG  ক্যাবলের সাহায্যে শুধু পেনড্রাইভ কিংবা মেমরি ইউজ করা নয়  বরং মাউস এবং কিবোর্ডও ইউজ করা যায়। কিছু এপের সাহায্যে খুব সহজেই এইসব এক্সটার্নাল এক্সেসরিজ ব্যবহার করা যাবে।
  • Undervolt to Extend Your Battery Life:
প্রায় সব ফোনেই দরকার হলে হাই-ক্যাপাসিটি ব্যাটারি ইউজ করা যায়। কিন্তু, যদি আপনার ফোনটি রুট করা থাকে তাহলে সহজেই ব্যাটারি ব্যাকআপ বাড়ানো যায়। এক্ষেত্রে অনেক পদ্ধতি আছে। তার মাঝে সিপিইউ ফ্রিকোয়েন্সি কম বেশি করতে পারবেন। পাশাপাশি ব্যাটারি আন্ডারভোল্ট করেও ব্যাকআপ বাড়ানো যায়।
  • Display a Start button and Taskbar:
খুব সহজেই উইন্ডোজ 8 কিংবা উইন্ডোজ 7 এর মত করে ফেলতে পারেন আপনার স্বাদের ফোনটিকে। স্টার্ট মেনু যোগ করা যাবে। তাছাড়া, রয়েছে আরো আকর্ষনীয় টাস্কবার । মিনিমাইজ করা এপস দেখা যাবে এখন টাস্কবারেই।
  • Install Desktop Linux:
অবাক হচ্ছেন? অবাক হতেই পারেন। লিনাক্স ইন্সটলার দিয়ে সহজেই উবুন্টু কিংবা ডেবিয়ান ইত্যাদি ডিস্ট্রো ডেক্সটপ অপারেটিং সিস্টেম চালাতে পারবেন। ফোনে মাউস আর কিবোর্ড এবং এক্সতার্নাল ডিসপ্লে কানেক্ট করলেই হল।
Read More
Unknown

জিম ক্যারি ‘সিরিয়াস’

  Unknown      Wednesday, 2 December 2015     অন্যন্য , বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   
জিম ক্যারি
অভিনেতা জিম ক্যারি সিরিয়াস! শুনতে খানিক খটকা লাগছে? জিম ক্যারি নামটা শুনলে চোখের সামনেই ভেসে ওঠে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’, ‘দ্য মাস্ক’, ‘লায়ার লায়ার’, ‘ব্রুস অলমাইটি’ ছবিগুলো। এসব ছবির প্রধান আকর্ষণই ছিলেন জিম ক্যারি। তাঁর অভিনীত এসব ছবির কথা মনে পড়লে হাসি লুকোনো একটু কঠিনই বটে। সেই জিম ক্যারি অভিনয় করতে যাচ্ছেন ‘ট্রু ক্রাইমস’ নামের একটি ছবির এক ‘সিরিয়াস’ মেজাজের চরিত্রে।

অবশ্য, কমেডিয়ান হিসেবে নিজেকে যে সীমাবদ্ধ রাখতে তিনি রাজি নন; এর প্রমাণও বহুবারই দিয়েছেন জিম ক্যারি। ‘ইটার্নাল সানসাইন অব দ্য স্পটলেস মাইন্ড’, ‘দ্য নম্বর ২৩’ ছবিতে তাঁর অভিনয় ও চরিত্রগুলো এর পক্ষে প্রমাণ দেয়। ‘ট্রু ক্রাইমস’ ছবিতে জিমকে দেখা যাবে গালভরা দাড়িসহ, একদমই অন্য এক ভূমিকায়।

বাস্তব ঘটনাকে কেন্দ্র করে লেখা এক রহস্য উপন্যাস অবলম্বনেই ‘ট্রু ক্রাইমস’ ছবির কাহিনি। যেখানে এক ব্যবসায়ী খুনের ঘটনাকে কেন্দ্র করে ঘনীভূত হওয়া রহস্য এবং তার সমাধানকে কেন্দ্র করে ছবির কাহিনি এগিয়েছে। সঠিক দিনক্ষণ ঠিক না হলেও ছবিটি ২০১৬-এ মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে ছবিটির।

হলিউডের একজন অসাধারণ অভিনেতা জিম ক্যারি। নিজের অভিনয় দক্ষতা আর প্রতিভার প্রকাশে হাজারো দর্শকের মন জয় করেছেন তিনি। এই অভিনেতা তাঁর ছবিতে প্রতিক্ষণই দর্শকদের হাসাতে থাকেন। ব্যক্তিজীবনেও এ মানুষটি হাসিখুশি এবং রসিক। সিনেমায় অভিনয় ছাড়াও আঁকতে ভীষণ ভালোবাসেন তিনি। অবসরে ছবি আঁকতে বসে যান হলিউডের এই অভিনেতা। জিম ক্যারির অভিনয়ে অনুপ্রাণিত হয়েছেন বিশ্বের অনেক নামকরা কমেডিয়ান। এমনকি বলিউডের নামকরা অনেক নামকরা অভিনেতাও জিম ক্যারিকে হুবহু অনুকরণ করে জনপ্রিয়তা পেয়েছেন।
Read More
Unknown

কন্যা সন্তানের বাবা হলেন জাকারবার্গ

  Unknown      Wednesday, 2 December 2015     কম্পিউটার , প্রযুক্তি কথন , ফেসবুক , বিনেদন      No comments   
নবজাতক ম্যাক্সের সঙ্গে মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। ছবিটি গতকাল মঙ্গলবার প্রকাশিত। ছবি: রয়টার্সনবজাতক ম্যাক্সের সঙ্গে মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান।                      ছবিটি গতকাল মঙ্গলবার প্রকাশিত।গতকাল মঙ্গলবার ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কন্যাসন্তানের বাবা হয়েছেন। মা হয়েছেন তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। তাঁদের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে ম্যাক্স। 
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো, প্রায় এক সপ্তাহ আগে জন্ম নিয়েছে ম্যাক্স । জাকারবার্গের কাছ থেকে গতকাল মঙ্গলবার তাঁর কন্যার জন্মের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ।


ম্যাক্সের কাছে লেখা এক খোলা চিঠিতে জাকারবার্গ বলেছেন, জীবদ্দশায় তিনি ও তাঁর স্ত্রী ফেসবুকে থাকা তাঁদের শেয়ারের ৯৯ শতাংশ দাতব্য কাজে দান করবেন । জাকারবার্গ তাঁর ফেসবুক আইডিতে ওই চিঠি লিখেছেন।
জাকারবার্গ ও চ্যান জানিয়েছেন, মেয়ে ম্যাক্সের বেড়ে ওঠার জন্য বিশ্বকে একটা অপেক্ষাকৃত ভালো স্থান হিসেবে গড়ে তুলতে তাঁরা ওই অর্থ দান করতে যাচ্ছেন । 
এই দম্পতি বলেছেন, দানের ওই অর্থ ব্যবস্থাপনায় তাঁরা একটি নতুন দাতব্য সংস্থা গঠন করতে যাচ্ছেন । এর নাম ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’। সংস্থার লক্ষ্য হবে- মানুষের সম্ভাবনাকে এগিয়ে নেওয়া এবং আগামী প্রজন্মের সব শিশুর জন্য সমতা নিশ্চিতে কাজ করা ।
জাকারবার্গ জানান, তাঁদের কাজের প্রাথমিক ক্ষেত্রগুলো হবে- ব্যক্তিগত শিক্ষা, রোগব্যাধির চিকিৎসা, মানুষকে সংযুক্ত করা এবং শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা ।
Read More

Tuesday, 1 December 2015

Unknown

৮০ হাজার টাকায় ১ রান নিয়ে বিপিএল এ তোলপাড়

  Unknown      Tuesday, 1 December 2015     খেলাধুলা , বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   
হেলিকপ্টারে উড়িয়ে আনা হয়েছে উমর আকমলকে। ছবি: শামসুল হক                                           shahoreyarmostofa.blogspot.com
বাতাসে গর্জন তুলে উড়ে এল সাদা হেলিকপ্টার । হেলিকপ্টারটি নামল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে । সাদা হেলিকপ্টার থেকে বেরিয়ে এলেন তিনি । চোখে সানগ্লাস । পরনে কালো টি-শার্ট ও আকাশি-নীল জিনস । যেন রুপালি পর্দার নায়ক, এক্ষুনি ভিলেনদের পিটিয়ে ছাতু বানাবেন । এবারের বিপিএলে উমর আকমলের ‘এন্ট্রি’ হলো রীতিমতো ‘সিনেমাটিক’। কিন্তু বলতেই হচ্ছে—সিনেমাটা ফ্লপ!
চিটাগং ভাইকিংসের হয়ে আজই তাকে উড়িয়ে আনা হয়েছে । গত রাতে যাঁরা শারজায় হওয়া পাকিস্তান-ইংল্যান্ডের শ্বাসরুদ্ধকর টি-টোয়েন্টি ম্যাচটি দেখে গভীর রাতে ঘুমোতে গিয়েছিলেন, নিশ্চয় আজ দুপুরে চিটাগং-রংপুর ম্যাচে উমরকে দেখে খানিকটা চমকেই উঠেছিলেন !
রাতের খেলা শেষে সকালেই পা রেখেছেন ঢাকায় । ঢাকা থেকে বাকি পথটা হেলিকপ্টারে উড়িয়ে আনা হয়েছে তাঁকে । দুপুর ১২টার দিকে নেমে ঘণ্টা দু-এক পরই নামলেন মাঠে ।
কিন্তু যে কারণে দ্রুত তাঁকে উড়িয়ে নেওয়া আসা হলো, আপাতত সে আশা পূরণ হলনা চিটাগংয়ের । সাকিব আল হাসানের দারুণ এক ডেলিভারিতে ফিরেছেন মাত্র ১ রানে, সেটিও আটটি বল খরচ করে ! তার বড় ভাই কামরান আকমলও চট্টগ্রামের হয়ে খেলছেন । প্রথম ম্যাচে রান আউট হয়েছেন শূন্য রানে, আজ করেছেন ১২ ।
আকমল ভাইয়েরা অবশ্য ফর্মের সঙ্গে যুঝছেন বেশ কিছু দিন ধরেই। দুই বছর ধরে ওয়ানডে দলে জায়গা হয় না কামরানের। উমরও বিশ্বকাপের পর থেকেই ওয়ানডে দলের বাইরে। উমর পাকিস্তান টি-টোয়েন্টি দলে নিয়মিত সুযোগ পেলেও কত দিন সেই জায়গা ধরে রাখতে পারবেন, কে জানে। এ বছর ৯টি টি-টোয়েন্টিতে ২০.২৫ গড়ে করেছেন ১৬২। সর্বোচ্চ ৪৬ করেছিলেন জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে করেছেন মাত্র ২৬। কাল স্নায়ুক্ষয়ী সুপার ওভারেও উমরের ব্যাট থেকে তিন বলে এসেছে মাত্র ১ রান!
এবার চিটাগংয়ের হয়েও হতাশ করলেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। তবে চিটাগং কোচ মারভান আতাপাত্তু মনে করছেন, ভ্রমণক্লান্তির কারণেই উমর স্বাচ্ছন্দ্য ছিলেন না আজ, ‘আমরা জানি সব ম্যাচই গুরুত্বপূর্ণ। চার ঘণ্টার ফ্লাইট ও ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে আসার পর তার জন্য আসলে সহজ ছিল না। আশা করি সে দ্রুতই ছন্দে ফিরে আসবে। আসলে দিনটা তার ছিল না।’
হেলিকপ্টারে করে উড়ে আনতে চট্টগ্রামের বেশ খরচা-পাতিও হয়েছে নিশ্চয়ই। শোনা যাচ্ছে খরচের অঙ্কটা ৮০ হাজার টাকা। ৮০ হাজার টাকা খরচায় ৮ বলে ১ রান! বলতেই হচ্ছে, রানটা বেশ ব্যয়বহুল বৈকি!
Read More
Unknown

তারানার চিঠিতে ফেসবুকের সাড়া

  Unknown      Tuesday, 1 December 2015     টিপস-ট্রিকস , প্রযুক্তি কথন , ভিন্ন স্বাদের খবর      No comments   


বাংলাদেশের আলোচনার প্রস্তাবে সাড়া দিয়েছে বিশ্বের প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক । ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালযয়ের চিঠি পাঠানোর পরদিনই ই-মেইলের মাধ্যমে উত্তর পাঠিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ । জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছেন তাঁরা ।

আজ মঙ্গলবার ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর (ভারত, দক্ষিণ ও মধ্য এশিয়া) আঁখি দাশ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশের প্রতিমন্ত্রীর চিঠির জবাব দিয়েছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ।

সূত্রটি জানায়, ই-মেইলে পাঠানো জবাবে আগামী ৬ জানুয়ারি বাংলাদেশে এসে এ আলোচনায় বসার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন ফেসবুক কতৃপক্ষ। কিন্তু ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় চাইছে, ডিসেম্বরের মধ্যেই বৈঠকের তারিখটি নির্ধারণ করতে । আগামীকাল বুধবার এ বিষয়ে আরেকটি চিঠি পাঠাবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ।

সূত্রটি আরও জানায়, বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দিয়ে পাঠানো চিঠিতে যেসব বিষয় উল্লেখ করা হয়েছিল সব গুলো বিষয়েই আলোচনা করতে সম্মতি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ ।
ভবিষ্যতে বাংলাদেশের সাইবার নিরাপত্তার কথা মাথায় রেখে ফেসবুকের মাধ্যমে নারীর প্রতি হয়রানি, ধর্মীয় উসকানি, রাজনৈতিক অস্থিরতার মতো বিষয়গুলো ঠেকাতে ফেসবুকের সঙ্গে চুক্তি করার লক্ষ্যে বিশদ আলোচনার প্রস্তাব দিয়ে গতকাল সোমবার ফেসবুকের এশিয়া-প্যাসিফিক কার্যালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে চিঠি পাঠানো হয় । এতে বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুকের নানা ধরনের অপব্যবহারসহ নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা হয় ।
Read More
Unknown

খুব সহজে মাস্টার কার্ড নিন

  Unknown      Tuesday, 1 December 2015     অন্যন্য , ডাউনলোড , প্রযুক্তি কথন , ব্লগার , ভিন্ন স্বাদের খবর , সফটওয়ার      No comments   
হাই বন্ধুরা সবাই কেমন আছেন ???? আমি ভাল আছি আশা করি আপনারাও সবাই অনেক ভাল আছেন
আজ আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার একটি টিউন
আমরা অনেকেই অনলাইনে ইনকাম করি অনেক ক্ষেত্রেই টাকা তোলার জন্য আমাদের অনলাইন ব্যাংক একাউন্টের প্রয়োজন হয় । তাই আপনাদের জন্য নিয়ে হাজির হরাম এই টিউটা নিয়ে আমি আজ শেখাব কিভাবে অনলাইন ব্যাংক একাউন্ট খুলতে হয় এবং সেখান থেকে মাস্টার কার্ড পাওয়া যায় ।

তো কথা কম কাজ বেশি ।
পেওনার একাউন্ট খোলার জন্য প্রথমেই অাপনাকে পেওনার.কমে যেতে হবে  পেওনার.কম এখানে ।


পেওনার.কমে যাওয়ার পর আপনি উপরের ন্যায় উইন্ডো পাবেন। এখান থেকে  Sign Up and Earn $25* অপশনে ক্লিক করেন । একটা কথ আপনি প্রত্যেকটি নতুন পেওনার একাউন্টে পেওনারের থেকে ২৫ ডলার ফ্রি পাবেন কিন্তু তার জন্য অ্রাপনার পেওনার একাউন্টে ১০০ ডলার লোড দিতে হবে ১০০ ডলার লোড দিলেই ১২৫ ডলার হয়ে যাবে । 
Sign Up and Earn $25* অপশনে ক্লিক করলে নিচের ন্যায় পৃষ্টা পবেন ।

এখানে দুইটি অপশন আছে Local Bank Account এবং Prepaid MasterCard® Card । আপনি যদি শুধু মাত্র ব্যাংক একাউন্টের 
মাধ্যমে পেওনারের সাথে লেনদেন করতে চান সেত্রে Local Bank Account অপশনটিতে ক্লিক করুন । 
আর যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে এবং ব্যাংক একাউনট উভয় দিয়েই লেনদেন করতে চান তাহলে Prepaid MasterCard® Card এই অপশন টি আপনার জন্য । এই খান থেকে যে কোন একটি 
অপশন সিলেক্ট করে SIGN UP অপশনে ক্লিক করেন । 

তারপর এই উইন্ডো পাবেন এখানে সব কিছ সঠিক ভাবে পুরন করে NEXT বাটনে ক্লিক করেন ।

এই উইন্ডোর সকল তথ্য সঠিক ভাবে দিন । একটি কথা মনে রাখবেন এখনে কোন ভূল তথ্য দিলে আপনি কার্ড
টি হতে পাবেন না কারন এই ঠিকানাতে আপনার পেওনার কার্ড পাঠানো হবে । আর যে মেবাইল নাম্বরটা সবসময় চালু থাকে সেই নাম্বার এখানে দিবেন । কারন যে কোন সময় পেওনার আপনার সাথে যোগাযোগ করতে পারে ।
সকল তথ্য দিয়ে আবার NEXT করুন ।

নেক্সট করলে আপনি এই উইন্ডে পবেনে এখানে আপনার পেওনার ইউজার নেম পাবেন এর সাহায্যেই আপনি আপনার একাউন্টে লগইন করতে পারবেন । তারপর পাসওয়ার্ড দিবেন । এবং ১টি সিকুরিটি কোশ্চেন দিবেন আপনার একাউন্টে কোন সমস্যা হলে এই তথ্য গুলো লাগবে তাই এগুলো মনে রাখবেন ।
তারপর আবার নেক্সট করবেন ।


এই উইন্ডে আপনি আপনার আইডি কার্ডের নাম্বার দিবেন এবং নেচের আপশন ৩টিতে টিক দিয়ে ORDER করবেন ।
তারপর আপনি আপনার মেইলে কনফারমেশন পাবেন এবং মেইল কনফার্ম করে নিবেন এবং মমাস্টার কার্ড হাতে পাওয়ার সাথেই সাথেই কার্ডটা এক্টিভ করে নিবেন ।


কোন সমস্যা হলে ভিডিও টিউটোরিয়াল দেখুন





যে কোন সমস্যায় :
ফেসবুকে আমি
অথবা  এখানে
ফেসবুকে আমি

এই টিউনটি সর্ব প্রথম আমার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আরো অনেক টিপস ও টিউনস পাবার জন্য আমার ওয়েবসাইটে দাওয়াত রইল।

Read More
Unknown

হুবহু মানুষ বানানোর প্রযুক্তি এখন হাতের নাগালে

  Unknown      Tuesday, 1 December 2015     অন্যন্য , ভিন্ন স্বাদের খবর      No comments   

ঠিক আপনার মতোই আরেকজন মানুষ যদি সামনে পড়ে যায় তবে কেমন হয়? এখন যে সেটাও সম্ভব। হুবহু মানুষ তৈরির এ প্রযুক্তিও এখন হাতের নাগালে!
চীনে বিশ্বের সবচেয়ে বড় ক্লোনিং কারখানার বিজ্ঞানীদের দাবি: জিন ক্লোনিং করে একজন মানুষের হুবহু আরেকজন তৈরি করা খুব বেশি কঠিন কিছু নয়। তাঁদের মতে প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে মানুষের রেপ্লিকা তৈরি করা সম্ভব।
সম্প্রতি চীনের বায়োটেকনোলজি প্রতিষ্ঠান বয়ালাইফ ও দক্ষিণ কোরিয়ার সুয়াম বায়োটেক এক জোট হয়ে বিশ্বের বৃহত্তম ক্লোনিং কারখানা চালু করার ঘোষণা দিয়েছে।
বয়ালাইফের চেয়ারম্যান শু শিয়াওচাম বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘মানুষ ক্লোন করার প্রযুক্তি তাঁদের কাছে আছে; তবে মানুষের প্রতিক্রিয়ার কথা ভেবে আমরা এ পথে হাঁটছি না।’

শিয়াওচাম জানান, চীনের তিয়ানজিনে নির্মাণ করা ক্লোনিং কারখানা থেকে আগামী বছর নাগাদ উৎপাদন শুরু করা যাবে। সেখান থেকে ভ্রূণে জিনগত পরিবর্তন ঘটিয়ে পোষা প্রাণী, পুলিশের কাজে লাগে এমন কুকুর, ঘোড়দৌড়ের ঘোড়া, মাংস উৎপাদনকারী গরু প্রভৃতি উৎপাদন করা হবে।

তিনি বলেন, চীনের কৃষকেরা বাজারে গরুর মাংসের চাহিদা মেটানোর মতো গরু উৎপাদন করতে পারছেন না। তাই গরু উৎপাদন দিয়েই যাত্রা শুরু হবে ওই কারখানাটির।

মানুষের রেপ্লিকা তৈরি প্রসঙ্গে শিয়াওচাম আরও বলেন, মানুষ তৈরির অনুমোদন যদি মেলে তবে বয়ালাইফের চেয়ে উন্নত প্রযুক্তি আর কারও কাছে নেই। তবে এখন বয়ালাইফ কোনো মানুষের নকল তৈরি করছে না। মানুষের প্রতিক্রিয়ার কথা ভেবেই স্বপ্রণোদিত বিধিনিষেধ মেনে চলছে প্রতিষ্ঠানটি।

ভবিষ্যৎ প্রসঙ্গে চীনের এই প্রযুক্তি উদ্যোক্তা বলেন, ভবিষ্যতে সামাজিক নিয়মকানুনের পরিবর্তন আসতে পারে। বর্তমানে কেবল মা-বাবা মিলে সন্তান জন্ম দিতে পারেন। ভবিষ্যতে বাবা বা মা মিলে কিংবা স্বয়ংসম্পূর্ণভাবে একা একা সন্তান নিতে পারবেন। এটা তাঁদের পছন্দের ওপর নির্ভর করবে।
Read More

Sunday, 29 November 2015

Unknown

যে স্মার্টফোন হলো বর্ষ সেরা

  Unknown      Sunday, 29 November 2015     অন্যন্য , টিপস-ট্রিকস , প্রযুক্তি কথন , ভিন্ন স্বাদের খবর      No comments   
পকেট-লিন্ট গ্যাজেট অ্যাওয়ার্ডসের বর্ষসেরা স্মার্টফোন হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস ৬ এজ।              স্যামসাং গ্যালাক্সি এস ৬ এজ২০১৫ সালের সেরা প্রযুক্তিপণ্যের তালিকা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পকেট-লিন্ট। সম্প্রতি লন্ডনে ‘ইই পকেট-লিন্ট গ্যাজেট অ্যাওয়ার্ডস’ নামের একটি অনুষ্ঠানে বর্ষসেরা কয়েকটি প্রযুক্তিপণ্যের ঘোষণা দিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটটির কর্তৃপক্ষ। এতে বর্ষসেরা স্মার্টফোনের খেতাব জিতেছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৬ এজ।
পাশাপাশি বাঁকানো ডিসপ্লের এই ফোনটি কেবল বর্ষসেরা প্রযুক্তিপণ্যের খেতাব জেতেনি, একই সঙ্গে ‘প্রেস্টিজিয়াস গ্যাজেট অব দ্য ইয়ারের’ পুরস্কারও জিতেছে।
বর্ষসেরা প্রযুক্তিপণ্যের বিচারকদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের ডেইলি এক্সপ্রেস পত্রিকার প্রযুক্তি​​বিষয়ক সম্পাদক ডেভিড স্নেলিং। গ্যালাক্সি এস ৬ এজকে বর্ষসেরা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘এর নকশা চমৎকার। স্যামসাং এ বছর তার ঝুলি থেকে চমৎকার এ ফোনটি বের করেছে।’ বর্ষসেরা স্মার্টফোনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপলের আইফোন ৬ এস। 
স্মার্টফোন বিভাগে সেরা না হলেও টু-ইন ওয়ান বা ট্যাব ও পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য বিভাগের সেরা হয়েছে অ্যাপল। আইপ্যাড মিনি ৪ ও অ্যাপল ওয়াচের জন্য পকেট-লিন্টের তালিকায় বর্ষসেরা হয়েছে অ্যাপল। 
অন্যান্য বিভাগের বিজয়ীদের মধ্যে রয়েছে এলজি, লেইকা, ব্যাং অ্যান্ড ওলুফসেন, অ্যামাজন ফায়ার টিভি। পকেট-লিন্ট গ্যাজেট অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা স্টুয়ার্ট মাইলস বলেন, ‘প্রযুক্তি শিল্প ঠিক কি ভাবছে সে বিষয়ে পকেট-লিন্ট পুরস্কারটি সবসময় চমৎকার নির্ণায়ক হিসেবে কাজ করে।
Read More
Unknown

সিনেমা বানাবেন প্রসূন আজাদ

  Unknown      Sunday, 29 November 2015     অন্যন্য , বাংলা গল্প , বিনেদন , ভিন্ন স্বাদের খবর      No comments   
প্রসূন আজাদ             ShahoreyarMostofa.Blogger.Com প্রসূন আজাদের অভিনয়জীবন খুব বেশি দিনের নয়, মাত্র তিন বছর। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পরই অভিনয়ে নাম লেখান তিনি। এই তিন বছরের অভিনয়জীবনে বেশ কয়েকটি খণ্ড ও টেলিছবিতে অভিনয় করেছেন প্রসূন। তাঁকে দেখা গেছে কয়েকটি সিনেমায়ও। এবার নিজেই সিনেমা বানানোর ঘোষণা দিলেন নতুন প্রজন্মের এই অভিনেত্রী। ছবিটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। আজ রোববার প্রসূন বলেন, ‘নির্মাণের সঙ্গে যুক্ত হওয়ার ভাবনাটা আগে থেকেই ছিল। কিন্তু সাহস ছিল না। সেই সাহস এখন পেয়েছি। তাই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেললাম।’
সিনেমা নির্মাণের ক্ষেত্রে একজন নির্মাতার প্রস্তুতির দরকার পড়ে। আপনার সেই প্রস্তুতি কেমন জানতে চাইলে প্রসূন বলেন, ‘আমি পুরোপুরি প্রস্তুত। এত দিন পর্যন্ত নাটকে অভিনয়ের মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই নির্মাণের ক্ষেত্রে কাজে লাগবে। আমি মনে করি, যে পর্দার সামনে কাজ করতে পারে সে পেছনে কাজও করতে পারবে।’
তাঁর প্রথম ছবিটি কেমন হবে জানতে চাইলে প্রসূন বলেন, ‘এখনো নাম ঠিক করিনি। তবে গল্প যেভাবে আছে তাতে এটুকু বলতে পারি, আমার প্রথম পরিচালিত ছবিটি ‘সুপার আর্টিস্টিক’ ও ‘সুপার কমার্শিয়াল’ হবে। বর্তমানে গল্প লেখার কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ ডিসেম্বর থেকে প্রথম ছবির শুটিং শুরু করব। আমার সিনেমা কিন্তু হলে মুক্তি দেব না।’
তাহলে আপনার ছবিটি দর্শকেরা দেখতে পাবেন কীভাবে? ‘আমি ইউটিউবে ছাড়ব। দুই ঘণ্টার এই ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে দেখতে হবে। বললেন প্রসূন আজাদ।
প্রসূন আজাদের প্রথম ছবিটির গল্প লিখছেন আহাদুর রহমান।
Read More
Unknown

মুখ খুললেন প্রীতি

  Unknown      Sunday, 29 November 2015     ফেসবুক , ভিন্ন স্বাদের খবর      No comments   

প্রীতি জিনতাপ্রীতি জিনতাবেশ কিছুদিন ধরেই প্রীতি জিনতার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। খবর প্রকাশিত হয়ে​ছিল যে, এই জানুয়ারি মাসেই বর্তমান প্রেমিক জেন গুডএনাফের সঙ্গে মালাবদল করতে যাচ্ছেন এই বলিউডের তারকা। তবে এসব খবর উড়িয়েই দিয়েছেন প্রীতি জিনতা। নিজের বিয়ের বিষয়টি খোলাসা করার জন্য এ অভিনেত্রী বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম।
গতকাল নিজের টুইটার অ্যাকাউন্টে প্রীতি লিখেছেন, ‘মানুষকে এটা বলতে কিছুটা অদ্ভুত লাগছে যে, জানুয়ারিতে আমি বিয়ে করছি না। আমি কথা দিচ্ছি, আমি কখন কী করব সব আপনাদের জানাব।’
তার মানে কী মার্কিন প্রেমিক গুডএনাফের সঙ্গে এখনই বিয়ের পিঁড়িতে বসতে চাচ্ছেন না প্রীতি; নাকি বিয়ের খবরটি ধামাচাপা দেওয়ার এটা কোনো কৌশল? এর উত্তর অবশ্য তিনিই দিতে পারবেন।
চল্লিশ বছর বয়সী এই অভিনেত্রী তাঁর সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) একটি দল ‘কিংস ইলেভেন পাঞ্জাব’-এর সহ স্বত্বাধিকারী ছিলেন। বলিউডের এক সময়ের এই জনপ্রিয় তারকাকে অনেক দিন থেকেই বড়পর্দায় আর দেখা যাচ্ছে না। ২০১৩ সালে নিজের প্রযোজিত ছবি ‘ইশক ইন প্যারিস’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাঁকে। আর চলতি বছর ছোটপর্দায় ‘নাচ বালিয়ে’ নামের একটি নাচের রিয়ালিটি অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
২০০৩ সালে মুক্তি পাওয়া ‘কাল হো না হো’ প্রীতি জিনতা অভিনীত দারুণ জনপ্রিয় এবং ব্যবসাসফল একটি ছবি। এ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন প্রীতি। গতকাল এই ছবি মুক্তির এক যুগ পূরণ হয়েছে। এ প্রসঙ্গে আরেকটি টুইট বার্তার মাধ্যমে প্রীতি জিনতা এ ছবিতে তাঁর সহশিল্পী শাহরুখ এবং প্রযোজক করণ জোহরকে ধন্যবাদ জানান।
Read More

Friday, 27 November 2015

Unknown

সহজেই সাউন্ড বারিয়ে নিন আপনার এন্ড্রোয়েড ফোনের

  Unknown      Friday, 27 November 2015     এন্ডয়েড , টিপস-ট্রিকস , প্রযুক্তি কথন      No comments   

সাউন্ড বারিয়ে নিন আপনার এন্ড্রোয়েড ফোনের। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের এন্ড্রোয়েড ফোনের সাউন্ড অনেক কম। তাদের জন্য আমার এই টিপ্স। সম্পূর্ণ টিপ্স ফলো করলে কাজ করবেই,ইনশাআল্লাহ...!!!
কাজের ধাপঃ



১. প্রথমে আপনার ফোনের ডায়ালার অপশন থেকে*#*#3646633#*#* কল করতে হবে না।শুধু এটা তুল্লেই হবে। যাদের এটা ডায়াল করলে একটা মেনু আসবে তাদের অবশ্যই হবে।আর যাদের আসবে না তাদের হবে না।
২. এটা আপনাকে ইঞ্জিনিয়ার মুডে নিয়ে যাবে।স্ক্রিনের ডান পাশে উপরে দেখুন
connectivity লেখা আছে ওটায় ক্লিক কিরুন।তারপর আবারো দেখুন স্ক্রিনের উপরে ডান পাশে Hardwar testing লেখা আছে।ওটায় ক্লিক করুন।
৩. এরপর Audio তে ক্লিক করুন।
৪. এরপর Normal mode এ ক্লিক করুন।
৫. ওখানে দেখবেন ৪টা অপশন আছে। max vol. 0~160 বক্সে 160 দিয়ে set এ ক্লিক করুন।এরপর level এ 6 দিয়ে সেটে ক্লিক করুন।। তারপর value তে 255 দিয়ে সেটে ক্লিক করুন।এবার একদম উপরে দেখুন sip লেখা আছে।ওখান থেকে media তে ক্লিক করে সেটে ক্লিক করুন।এরপর আবারো level এ 6 দিয়ে সেটে ক্লিক করুন। এবং value তে 255 দিয়ে সেটে ক্লিক করুন।
৬. এরপর। back এ এসে Headset mode এ ক্লিক করুন।max vol. →160, level→6, value→ 255 ( একটা একটা করে লিখবেন আর সেটে ক্লিক করবেন। ) এরপর আবারো sip লেখায় ক্লিক করুন। fmr সিলেক্ট করে set এ ক্লিক করুন।এরপর আবারো level→6, value→255 কিরে দিয়ে সেটে ক্লিক করুন। এরপর আবার fmr এ ক্লিক করে media তে ক্লিক করে সেটে ক্লিক করুন। আবারো level→6, value →255 দিয়ে সেটে ক্লিক করুন।এরপর media তে ক্লিক করে matv সিলেক্ট করে সেটে ক্লিক করুন।
৭. এবার back এ এসে Loudspeaker mode এ ক্লিক করুন।max vol.160, level→6, value→255 করে সবকটির শেষে সেয়ে ক্লিক করুন।এরপর উপরে দেখুন ring লেখা আছে। ওখান থেজে sip সিলেক্ট করে,সেয়ে ক্লিক করেন। আবারো level→6, value→255 দিয়ে সেয়ে ক্লিক করুন।এবার sip এ ক্লিক করে Fmr সিলেক্ট করে সেটে ক্লিক করুন। আবারো level→6, value→255 কির দিয়ে সেটে ক্লিক করুন।এরপর fmr থেকে media সিলেক্ট করে level→6, value→255
করে দিয়ে সেটে ক্লিক করুন।
৮. লাস্ট এবার media থেকে matv সিলেক্ট করুন। কাজ শেষ।এবার একটি গান বাজিয়ে দেখুন,সাউন্ড আগের চেয়ে অনেক বেশি।
Read More
← Newer Posts Older Posts → Home

Blog Archive

  • ▼  2016 (5)
    • ▼  August (5)
      • যানজট নিয়ন্ত্রণে থাকবে ১ হাজার রোভার স্কাউট’ ...
      • সুচির উদ্যোগে বিদ্রোহীদের সাথে আলোচনায় মায়ানমার
      • মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন!
      • ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি
      • শফিক রেহমানকে তিন মাসের জামিন
  • ►  2015 (154)
    • ►  December (16)
    • ►  November (127)
    • ►  October (11)
  • ►  2014 (1)
    • ►  November (1)

Popular Posts

  • যারা ফেসবুক পেজ ব্যবহার করেন তাদের জন্য পেজ ম্যানেজার অ্যাপস
    আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের কে একটি নতুন অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব। ফেসবুকের কোনো পেজের অ্যাডমিন মানেই সব সময় সেই পে...
  • কীভাবে হবেন ফেসবুক সেলিব্রেটি? টিপস এবং দুই নম্বরী উপায় সমগ্র
    ফেসবুক সেলিব্রেটি এখন সময়ের আলোচিত বিষয়। সেদিন একটা স্ট্যাটাসে জিজ্ঞেস করেছিলাম আমরা বাঙালী জাতি তো খালি ভাগই হই। কে জানি বলেছিল বাঙালী ...
  • Radio Today
    Radio Today FM 89.6 the first and no. 1 private radio, first went on air in May 2006 in Dhaka. From 15th Oct 2006 it expanded coverage to ...
  • গোপাল ভাড়ের মজার গল্প
    গ্রাম বাংলার গল্পে, কিচ্ছা কাহিনীতে গোপাল ভাঁড়ের গল্প প্রায়শই শোনা যায়। আমি নিজেও গোপাল ভাঁড়ের গল্প শুনেই বড় হয়েছি। পাঠকদের জন্য গোপাল...
  • বাংলাই ব্লগার ব্লগ শিখার জন্য চমৎকার বই ডাউনলোড করে নিন
    আসসালামু আলাইকুম বন্ধুরা , আশাকরি সবাই ভাল সুস্থ আছেন। যাই হোক আমি বেশি কিছু দিন থেকেই অনেক পরিশ্রম করে একটি ইবুক লিখাম এবং সেটাই আজক...
  • গুগলের ১০টি অজানা সার্ভিস
    আপনি একজন কম্পিউটার ব্যবহারকারী বা স্মার্টফোন ব্যবহারকারী হলে নিশ্চয়ই আপনি নেট ব্যবহার করে থাকেন। আর ইন্টারনেট ব্যবহার করেছেন কিন্তু গুগ...
  • রাজশাহীতে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে আহত ৪
    রাজশাহী ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আয়োজনের সময় বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জন আহত হয়েছে। শনিবার সকাল ৮...
  • (বাংলা গল্প) বকুল
    বকুল আমার লেখা প্রথম গল্প । আশা করি গল্পটা সবার ভাল লাগবে ।  ধন্যবাদ । বকুল     Shahoreyar Mostofa শ্রেয়া রোজ স্কুলে যাওয়ার ...
  • শফিক রেহমানকে তিন মাসের জামিন
    শফিক রেহমানকে তিন মাসের জামিন অনলাইন ডেস্ক   লিড নিউজ আপডেট: ০১:১২:৪০ PM, বুধবার, আগস্ট ৩১, ২০১৬ প্রধানমন্ত্রী শেখ হ...
  • WIFI এর পাসওয়ার্ড জেনে নিন একদম সহজে
    একথা আপনাকে মানতেই হবে যে এন্ড্রয়েড দিয়ে WIFI এর পাসওয়ার্ড আসলেই হ্যাক করা যায়না!! এর জন্য অনেক এপ,টিঊটোরিয়াল থাকলেও একটাও ...

Labels

  • Online Radio
  • অন্যন্য
  • অফার
  • ই-বুক
  • ইসলাম শিক্ষা
  • উইন্ডোজ
  • এন্ডয়েড
  • ওয়ায়ার্ডপ্রেস
  • কম্পিউটার
  • খেলাধুলা
  • গুগল
  • গ্রাফিক্স ডিজাইন
  • জোকস
  • টিপস-ট্রিকস
  • ডাউনলোড
  • প্রযুক্তি কথন
  • প্রোগ্রামিং
  • ফেসবুক
  • ফ্রিল্যান্সার
  • বাংলা কবিতা
  • বাংলা গল্প
  • বিনেদন
  • ব্লগার
  • ভিন্ন স্বাদের খবর
  • লেখাপড়া
  • সফটওয়ার
  • সাস্থ কথা

Facebook Fan

Powered by: Blogger
About Us | Contact Us | Privacy | Sitemap | Terms Condition | Others
Copyright © Shahoreyar Mostofa All Rights Reserved |